Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    মাধব ছড়ায় বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ শিকারের অভিযোগ, হাকালুকি হাওর নিয়ে শঙ্কা

    September 17, 2026

    ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

    September 16, 2026

    আজির উদ্দিনের বাংলাদেশ সফর উপলক্ষে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সংবর্ধনা

    September 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, September 17
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » মাদকাসক্তের অভিযোগ পেলে পুলিশ সদস্যদের ডোপ টেস্ট, ব্যবস্থা নেওয়া হবে
    আইন-শৃঙ্খলা

    মাদকাসক্তের অভিযোগ পেলে পুলিশ সদস্যদের ডোপ টেস্ট, ব্যবস্থা নেওয়া হবে

    amarsylhetBy amarsylhetAugust 15, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নড়াইল প্রতিনিধি: কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগ পাওয়া গেলে ডোপ টেস্টের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, কোনো পুলিশ সদস্য মাদক কারবারে আশ্রয়-প্রশ্রয় দিলে কিংবা মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকলে তার বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

    ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে চুরি, ডাকাতি, ছিনতাই, দস্যুতা ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে।

    তিনি বলেন, সমাজে মব সংস্কৃতি রোধ এবং অপরাধ প্রতিরোধে টহল পুলিশিং ও বিট পুলিশের তৎপরতা আরও বাড়ানো হবে। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়ার পর সমন্বিতভাবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

    নড়াইলে পাঁচ বছর বয়সী শিশু জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যা মামলায় ১১ কর্মদিবসের মধ্যে চার্জশিট দেওয়া হয়েছে উল্লেখ করে ডিআইজি বলেন, মামলায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

    সাংবাদিকদের সঙ্গে পুলিশের তথ্য আদান-প্রদানের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের দ্রুত ও সঠিক তথ্য দেওয়ার চেষ্টা থাকবে। পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

    ডিআইজি আরও জানান, চলতি বছর খুলনা বিভাগের ১০ জেলায় পুলিশ বিভাগের উদ্যোগে ৫০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো হবে।

    মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীদের মধ্যে বক্তব্য দেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, আব্দুস সাত্তার, আজিজুল ইসলাম, খাইরুল আরেফিন রানাসহ অনেকে।

    নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার রবিন হালদার, মোহাম্মদ মহসিনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    মাধব ছড়ায় বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ শিকারের অভিযোগ, হাকালুকি হাওর নিয়ে শঙ্কা

    September 17, 2026

    ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

    September 16, 2026

    আজির উদ্দিনের বাংলাদেশ সফর উপলক্ষে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সংবর্ধনা

    September 16, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    মাধব ছড়ায় বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ শিকারের অভিযোগ, হাকালুকি হাওর নিয়ে শঙ্কা

    By amarsylhetSeptember 17, 20260
    বিশ্ব

    ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

    By amarsylhetSeptember 16, 20260
    সর্বশেষ

    আজির উদ্দিনের বাংলাদেশ সফর উপলক্ষে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সংবর্ধনা

    By amarsylhetSeptember 16, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.