Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    বড়লেখায় মুসলিম মৃতদের দাফন-কাফনে ব্যতিক্রমী উদ্যোগ

    September 18, 2026

    টানা তৃতীয়বার Emirates Italy Awards-এ সম্মানিত Popular Travels & Tours

    September 18, 2026

    শ্রীমঙ্গলে শতবর্ষী রাস্তা বন্ধের পাঁয়তারা, সরেজমিন পরিদর্শনে আদালত-নিযুক্ত কমিশন

    September 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, September 18
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » বড়লেখায় সড়ক দুর্ঘটনায় জুড়ীর যুবক নিহত, গুরুতর আহত ৩
    মৌলভীবাজার

    বড়লেখায় সড়ক দুর্ঘটনায় জুড়ীর যুবক নিহত, গুরুতর আহত ৩

    amarsylhetBy amarsylhetJuly 26, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের হাতলিয়া এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুড়ী উপজেলার এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

    রোববার (২৬ জুলাই) দুপুরে জুড়ী-বড়লেখা আঞ্চলিক সড়কের হাতলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত আলী হোসেন (২৫) জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল গ্রামের হাজী সোয়াব উদ্দিনের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, জুড়ী-বড়লেখা আঞ্চলিক সড়কের হাতলিয়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী হোসেনকে মৃত ঘোষণা করেন।

    দুর্ঘটনায় গুরুতর আহত আরও তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার পর একজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    বড়লেখায় মুসলিম মৃতদের দাফন-কাফনে ব্যতিক্রমী উদ্যোগ

    September 18, 2026

    টানা তৃতীয়বার Emirates Italy Awards-এ সম্মানিত Popular Travels & Tours

    September 18, 2026

    শ্রীমঙ্গলে শতবর্ষী রাস্তা বন্ধের পাঁয়তারা, সরেজমিন পরিদর্শনে আদালত-নিযুক্ত কমিশন

    September 17, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    বড়লেখায় মুসলিম মৃতদের দাফন-কাফনে ব্যতিক্রমী উদ্যোগ

    By amarsylhetSeptember 18, 20260
    বাংলাদেশ

    টানা তৃতীয়বার Emirates Italy Awards-এ সম্মানিত Popular Travels & Tours

    By amarsylhetSeptember 18, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে শতবর্ষী রাস্তা বন্ধের পাঁয়তারা, সরেজমিন পরিদর্শনে আদালত-নিযুক্ত কমিশন

    By amarsylhetSeptember 17, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.