Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    বড়লেখায় ভারতীয় গরু ও ৪০ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার ৪

    September 17, 2026

    মাধব ছড়ায় বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ শিকারের অভিযোগ, হাকালুকি হাওর নিয়ে শঙ্কা

    September 17, 2026

    ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

    September 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, September 17
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » শ্রীমঙ্গলে দুই বছর বয়সী শিশুকন্যা যৌন নির্যাতনের শিকার, অভিযুক্ত জেলহাজতে
    Uncategorized

    শ্রীমঙ্গলে দুই বছর বয়সী শিশুকন্যা যৌন নির্যাতনের শিকার, অভিযুক্ত জেলহাজতে

    amarsylhetBy amarsylhetJuly 28, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার শাপলাবাগ এলাকায় দুই বছর বয়সী এক শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলার অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর ২০২৩ রাত আনুমানিক ১০টার দিকে শাপলাবাগ এলাকায় এ ঘটনা ঘটে। মামলায় অভিযুক্ত করা হয়েছে মো. খোরশেদ আলী (৪২)-কে। তিনি মৃত সৈয়দ আলীর ছেলে। তার স্থায়ী বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার লাহাই গ্রামে হলেও ঘটনাকালে শ্রীমঙ্গলের শাপলাবাগ এলাকায় আলী পাটোয়ারীর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

    এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ও ভুক্তভোগী পরিবার পাশাপাশি কক্ষে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। ঘটনার রাতে দুই বছর বয়সী শিশু আফিয়া ইসলাম হাবিবা ঘরের বাইরে থাকাকালে অভিযুক্ত তাকে কৌশলে নিজের কক্ষে নিয়ে যান। কিছুক্ষণ পর শিশুটির চিৎকার ও কান্নার শব্দ শুনে তার মা মোছা. সামিয়া আক্তার (১৯) এবং আশপাশের লোকজন সেখানে ছুটে যান। পরে শিশুটিকে উদ্ধার করে তার যৌনাঙ্গে রক্তাক্ত অবস্থার আলামত দেখতে পান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। অভিযোগ রয়েছে, অভিযুক্ত শিশুটিকে যৌন নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করেন।

    ঘটনার পরপরই স্বজনরা শিশুটিকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য তাকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে রেফার করেন।

    ভুক্তভোগী শিশুটির পিতা মো. হাবিবুর রহমান বাদী হয়ে ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে শ্রীমঙ্গল থানায় মামলা নং-৩৮ হিসেবে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(৪)(খ) ধারায় মামলা দায়ের করেন।
    মামলার প্রেক্ষিতে তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে এসআই হারুনুর রশিদ ও এসআই ইমানুরসহ পুলিশের একটি টিম গত মধ্যরাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
    পুলিশ সূত্রে জানা গেছে, মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

    এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর নিয়মিত মামলা রুজু করা হয়। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    উল্লেখ্য, এ প্রতিবেদনের তথ্য মামলার এজাহার, পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের ভিত্তিতে প্রকাশিত। অভিযোগের বিষয়ে অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি। মামলাটি বর্তমানে বিচারাধীন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    বড়লেখায় ভারতীয় গরু ও ৪০ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার ৪

    September 17, 2026

    মাধব ছড়ায় বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ শিকারের অভিযোগ, হাকালুকি হাওর নিয়ে শঙ্কা

    September 17, 2026

    ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

    September 16, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    বড়লেখায় ভারতীয় গরু ও ৪০ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার ৪

    By amarsylhetSeptember 17, 20260
    মৌলভীবাজার

    মাধব ছড়ায় বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ শিকারের অভিযোগ, হাকালুকি হাওর নিয়ে শঙ্কা

    By amarsylhetSeptember 17, 20260
    বিশ্ব

    ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

    By amarsylhetSeptember 16, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.