Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    বড়লেখায় ভারতীয় গরু ও ৪০ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার ৪

    September 17, 2026

    মাধব ছড়ায় বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ শিকারের অভিযোগ, হাকালুকি হাওর নিয়ে শঙ্কা

    September 17, 2026

    ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

    September 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, September 17
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » বড়লেখায় ভারতীয় গরু ও ৪০ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার ৪
    আইন-শৃঙ্খলা

    বড়লেখায় ভারতীয় গরু ও ৪০ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার ৪

    amarsylhetBy amarsylhetSeptember 17, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় চারটি গরু ও ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মদ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

    সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার হাজীগঞ্জ বাজারের গরুর হাটসংলগ্ন রেললাইনের পূর্ব পাশে ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে চারটি গরুসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি চোরাচালান চক্র ভারতীয় গরু চোরাচালানের মাধ্যমে বড়লেখায় নিয়ে আসছে। পরে এসআই মো. আবদুল করিম ও এসআই শেখ কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।

    পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি গরুগুলো নামিয়ে পিকআপযোগে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে চারটি গরু উদ্ধার করা হয় এবং দুজনকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার বিওসি কেছরীগুল (ডিমাই) গ্রামের আব্দুল আজিজ বচুর ছেলে শাহিন আহমদ (১৯) এবং একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে আফজল হোসাইন আইনুল (২০)। উদ্ধার করা চারটি গরুর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৩৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

    অন্যদিকে, সোমবার রাতে উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের গুলিস্তান এলাকায় ডেফলগাছের নিচে অভিযান চালিয়ে ৪০ লিটার দেশীয় তৈরি মদসহ আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

    পুলিশ জানায়, সিএনজি অটোরিকশায় করে দেশীয় তৈরি মদ দক্ষিণভাগ বাজারের দিকে নেওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই শেখ কামরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাজিব রবিদাস (২৬) ও রাজু রবিদাস (২৬) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের সঙ্গে থাকা আরও একজন ব্যক্তি পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।

    অভিযানে মদ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ২৪ হাজার টাকা এবং জব্দ করা সিএনজির মূল্য প্রায় ৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

    বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের দিকনির্দেশনায় বড়লেখা থানা পুলিশের মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

    তিনি বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে উপজেলার বিভিন্ন এলাকায় ব্লক রেইডসহ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার ও জব্দ করা মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    গরু বড়লেখায় ভারতীয়
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    মাধব ছড়ায় বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ শিকারের অভিযোগ, হাকালুকি হাওর নিয়ে শঙ্কা

    September 17, 2026

    আজির উদ্দিনের বাংলাদেশ সফর উপলক্ষে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সংবর্ধনা

    September 16, 2026

    কলার ছড়ির ভেতর ফণীমনসা!

    September 16, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    বড়লেখায় ভারতীয় গরু ও ৪০ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার ৪

    By amarsylhetSeptember 17, 20260
    মৌলভীবাজার

    মাধব ছড়ায় বিষাক্ত রাসায়নিক দিয়ে মাছ শিকারের অভিযোগ, হাকালুকি হাওর নিয়ে শঙ্কা

    By amarsylhetSeptember 17, 20260
    বিশ্ব

    ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

    By amarsylhetSeptember 16, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.