ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে থানা-পুলিশের এক অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন পরোয়ানাভুক্ত ৪ আসামিসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ছাতক থানার একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে আসামীদের সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ পৌরসভার বাগবাড়ি এলাকার আলা উদ্দিন (২৩) ও শরীফ আহমদকে (৩৪) গ্রেপ্তার করা হয় (মামলা নং-১০)। অন্যদিকে, ২৫ পিস ইয়াবাসহ বাগবাড়ি টিলাবাড়ির সাঈদী ইসলাম হৃদয়কে (৩০) গ্রেপ্তার করে পুলিশ (মামলা নং-১১)।
এছাড়া নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলায় গ্রেপ্তার বাকি ৪ জন হলেন—রাজারগাঁও গ্রামের মৌর আলী (৬৪), চাকলপাড়ার শামসুদ্দীন (৩০), মন্ডলীভোগের মো. কয়েস মিয়া (২৫) এবং পীরপুর গ্রামের বীরবল রবিদাস (৪০)।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, আটককৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
