Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন: নয়া দিল্লিতে বিশ্ব রাজনীতি ও অর্থনীতির নতুন সমীকরণ

    September 13, 2026

    শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার

    September 12, 2026

    নড়াইলের লোহাগড়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ

    September 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, September 13
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » তৃণমূল শক্তিশালী হলে সুনামগঞ্জের পাঁচ আসনেই জাপার জয় সম্ভব: শামীম পাটোয়ারী
    বাংলাদেশ

    তৃণমূল শক্তিশালী হলে সুনামগঞ্জের পাঁচ আসনেই জাপার জয় সম্ভব: শামীম পাটোয়ারী

    amarsylhetBy amarsylhetSeptember 12, 2026Updated:September 12, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দেশে গ্যাস, তেল, সার ও বিদ্যুতের সংকট চলছে। এতে মানুষের দুর্ভোগ বাড়ছে। এমন পরিস্থিতিতে দেশের মানুষ আবারও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলকে স্মরণ করছেন। সাধারণ মানুষের হৃদয়ে এরশাদের প্রতি এখনো ভালোবাসা রয়েছে। সেই ভালোবাসাকে রাজনৈতিক শক্তিতে রূপ দিতে হলে জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে হবে।

    তিনি বলেন, “নেতাকর্মীদের মধ্যে বিভেদ রেখে কোনো রাজনৈতিক দল ঘুরে দাঁড়াতে পারে না। ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করতে হবে। সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকলে আগামী দিনে সুনামগঞ্জের পাঁচটি আসনেই জাতীয় পার্টির বিজয় অর্জন করা সম্ভব হবে।”

    শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকার নগর ভবনে জাতীয় পার্টি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে জাপা মহাসচিব বলেন, বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় লোডশেডিং সামাল দিতে পিডিবিকে ব্যয়বহুল ফার্নেস অয়েল ও ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভর করতে হচ্ছে। এরপরও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। দীর্ঘ সময় মানুষকে বিদ্যুৎহীন থাকতে হচ্ছে। প্রচণ্ড গরমের মধ্যে এই সংকট জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে।

    তিনি আরও বলেন, “জাতীয় পার্টির রাজনীতি শুধু সভা-সমাবেশের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। মানুষের ঘরে ঘরে যেতে হবে। কৃষক, শ্রমিক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের সমস্যা ও দাবির কথা শুনে তাদের পাশে দাঁড়াতে হবে। তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় ও ঐক্যবদ্ধ করেই জাতীয় পার্টিকে নতুন শক্তিতে পরিণত করতে হবে।”

    জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাতক উপজেলা যুব সংহতির সভাপতি জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় এবং ছাতক উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল লেইস মোহাম্মদ কাহারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, আলমগীর সিকদার লোটন ও আরিফুর রহমান খান, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহাদ ইউ চৌধুরী শাহীন এবং সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্যসচিব অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল।

    সভায় বক্তব্য দেন ছাতক উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শামসুদ্দীন আহমদ, সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য নুর হোসেন মো. আব্দুল্লাহ, উপজেলা জাপা নেতা হাজী মাহমুদ আলী, মনির উদ্দিন, সেলিম উদ্দিন, ফয়জুল হক, প্রয়াত এরশাদভক্ত দিলবর আলী, অলী আহমদ সায়েদ, ছমির উদ্দিন, আবুল মিয়া, আবুল হাসনাত, রাসেল মিয়া, খসরু মিয়া, হারিছ মিয়া, কাপ্তান মিয়া, হারিছ আলী, মনির মিয়া ও শামীম মিয়াসহ জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

    সভায় ছাতক উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা দলীয় বিভেদ ভুলে তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে আরও সুসংগঠিত, গতিশীল ও জনসম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

    আসনেই জাপা পাঁচ সুনামগঞ্জ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    নড়াইলের লোহাগড়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ

    September 12, 2026

    সাগর-রুনি হত্যা মামলায় মৌলভীবাজারের এনামুলের বিরুদ্ধে প্রমাণ মেলেনি,মুক্তি চান পরিবার

    September 12, 2026

    শ্রীমঙ্গলের কৃতি সন্তান মো. ইমন খান এবার ব্রাদার্স ইউনিয়নে

    September 12, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বিশ্ব

    ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন: নয়া দিল্লিতে বিশ্ব রাজনীতি ও অর্থনীতির নতুন সমীকরণ

    By amarsylhetSeptember 13, 20260
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার

    By amarsylhetSeptember 12, 20260
    আইন-শৃঙ্খলা

    নড়াইলের লোহাগড়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ

    By amarsylhetSeptember 12, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.