Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলের কৃতি সন্তান মো. ইমন খান এবার ব্রাদার্স ইউনিয়নে

    September 12, 2026

    শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৩ জন গ্রেপ্তার, অস্ত্র ও জিপ জব্দ

    September 11, 2026

    মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ক্যাম্প, সেবা পেলেন প্রায় ১ হাজার রোগী

    September 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Saturday, September 12
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » শ্রীমঙ্গলের কৃতি সন্তান মো. ইমন খান এবার ব্রাদার্স ইউনিয়নে
    বাংলাদেশ

    শ্রীমঙ্গলের কৃতি সন্তান মো. ইমন খান এবার ব্রাদার্স ইউনিয়নে

    amarsylhetBy amarsylhetSeptember 12, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ‘জাতীয় দলে খেলা আমার মূল লক্ষ্য’—মো. ইমন খান

    নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কৃতি সন্তান ও উদীয়মান তরুণ ফুটবলার মো. ইমন খান আসন্ন বাংলাদেশ ফুটবল লিগের (২০২৬–২৭) মৌসুমে দেশের ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়ন স্পোর্টস ক্লাবের হয়ে মাঠে নামার সুযোগ পেয়েছেন। ২৪ নম্বর জার্সিতে নতুন ক্লাবের হয়ে মাঠে নামবেন তিনি। বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত এই তরুণ ফুটবলারের এমন অর্জনে শ্রীমঙ্গলে আনন্দের আবহ তৈরি হয়েছে।

    ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত ঢাকার গোপীবাগের ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়ন দেশের ফুটবলে দীর্ঘদিনের পরিচিত একটি নাম। ‘অরেঞ্জ ব্রিগেড’ নামে পরিচিত ক্লাবটি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপসহ দেশের শীর্ষস্থানীয় ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছে।

    নতুন ক্লাবের জার্সিতে মাঠে নামার আগে নিজের অনুভূতি ও ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে মো. ইমন খান বলেন, “আলহামদুলিল্লাহ, বাংলাদেশ ফুটবল লিগ ২০২৬–২৭ সিজন কনফার্ম হয়েছে। এটি আমার নতুন মিশন, নতুন লক্ষ্য। এখন সময় নিজেকে প্রমাণ করার। সবার কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন।”

    নিজের চূড়ান্ত লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, “আমার চূড়ান্ত মিশন হলো—জাতীয় দলে খেলা। জানি, পথটা কঠিন। কিন্তু পরিশ্রম, ধৈর্য আর বিশ্বাস থাকলে অসম্ভব বলে কিছু নেই। আল্লাহ ভরসা।”

    মো. ইমন খান শ্রীমঙ্গল উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নের মাইজদিহি (পাঠানপাড়া) গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত রয়েছেন।

    ইমন খানের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বাংলাদেশ ইসলামী যুবসেনা, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ রুয়েল খান আশরাফুল বলেন, “মো. ইমন খান শুধু একজন প্রতিভাবান খেলোয়াড়ই নয়, সে আমার ছোট ভাই। আমাদের পাঁচ ভাই ও এক বোনের মধ্যে সে সবার ছোট। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি তার যে একাগ্রতা ও পরিশ্রম ছিল, আজ সেটির সুফল সে পাচ্ছে। তার এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”

    তিনি আরও বলেন, “আমি দেশবাসীর কাছে তার সর্বাঙ্গীন সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া প্রার্থনা করছি, যেন সে তার মেধা ও যোগ্যতার বলে একদিন জাতীয় দলের লাল-সবুজ জার্সিতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারে।”

    তরুণ ফুটবলার মো. ইমন খানের নতুন এই যাত্রায় শ্রীমঙ্গলের ক্রীড়ামোদী ও সুধী সমাজ তাকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তারা তার উত্তরোত্তর সাফল্য কামনা করে জাতীয় দলের লাল-সবুজ জার্সিতে তাকে দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

    . ইমন খান BFL 2026-27 ইমন খান ফুটবলার বাংলাদেশ ফুটবল লিগ ব্রাদার্স ইউনিয়ন ব্রাদার্স ইউনিয়ন ফুটবল শ্রীমঙ্গল ফুটবলার শ্রীমঙ্গলের কৃতি সন্তান
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৩ জন গ্রেপ্তার, অস্ত্র ও জিপ জব্দ

    September 11, 2026

    মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ক্যাম্প, সেবা পেলেন প্রায় ১ হাজার রোগী

    September 11, 2026

    কাশ্মীরে কাজের প্রলোভনে ছাতকের ৩ যুবক নিখোঁজ, মুক্তিপণ দাবির অভিযোগ

    September 10, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    শ্রীমঙ্গলের কৃতি সন্তান মো. ইমন খান এবার ব্রাদার্স ইউনিয়নে

    By amarsylhetSeptember 12, 20260
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৩ জন গ্রেপ্তার, অস্ত্র ও জিপ জব্দ

    By amarsylhetSeptember 11, 20260
    মৌলভীবাজার

    মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ক্যাম্প, সেবা পেলেন প্রায় ১ হাজার রোগী

    By amarsylhetSeptember 11, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.