Author: amarsylhet

নিজস্ব প্রতিবেদক: সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হিসাব শাখা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার গ্রহণ শেষে ডিআইজি পুলিশ সুপারের কার্যালয়ের হিসাব শাখার সরকারি নথিপত্র ও হিসাব ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করেন। এ সময় তিনি হিসাব শাখার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং হিসাব ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা আরও বৃদ্ধি করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন…

Read More

মাধবপুর থেকে: হবিগঞ্জের মাধবপুর উপজেলার সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, মিলাদ ও দোয়া মাহফিল বুধবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মো. শাহজাহান। কলেজের অধ্যক্ষ মো. জহির উদ্দীনের সভাপতিত্বে এবং প্রভাষক মো. আহসান হাবীবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপাধ্যক্ষ আলহাজ্ব মোজাম্মেল হক তালুকদার, সহকারী অধ্যাপক মো. মঈন উদ্দীন, সহকারী অধ্যাপক এম. আব্বাছ উদ্দিন মিজান, সহকারী অধ্যাপক মফিজ উদ্দীন, ইটাখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আমীর হোসেন জাকারী এবং বিদায়ী শিক্ষার্থী মো. তানভীর মিয়া। অনুষ্ঠানের শেষে উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব…

Read More

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ Venezuela-এ আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৬৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৯৭১ জন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS)-এর তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যায় প্রথমে ৭.২ মাত্রার এবং মাত্র ৩৯ সেকেন্ড পর ৭.৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্প দুটির কেন্দ্রস্থল ছিল রাজধানী Caracas থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে। ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন অঞ্চলে বহু বহুতল ভবন ধসে পড়েছে এবং ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় লা গুয়াইরা অঞ্চল। আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে…

Read More

নড়াইল প্রতিনিধি: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে নড়াইলে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নড়াইল সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং নড়াইল সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ। সভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব, বাস্তবায়ন কৌশল এবং কর্মপরিকল্পনা তুলে ধরেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন বাপ্পী। তিনি ক্যাম্পেইন সংক্রান্ত মূল ধারণাপত্র উপস্থাপন করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ জুন সারাদেশের ন্যায় নড়াইল জেলাতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। জেলার ৩টি পৌরসভা ও ৩৯টি ইউনিয়নে মোট…

Read More

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: সীমান্ত এলাকায় ভারতীয় পুশইন ও মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) উপজেলার সীমান্তবর্তী সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া হাজী মনছব উল্লাহ উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ বৈঠকের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, সিন্দুরখান বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, সিন্দুরখান ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বৈঠকে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন এবং মাদকের প্রবেশ রোধে করণীয় বিষয়ে আলোচনা…

Read More

​মুহাম্মদ আনিছুল ইসলাম আশরাফী ​মহররম মাস এলেই মুসলিম সমাজে দুটি বিপরীতমুখী চরম প্রবণতা চোখে পড়ে। একদল কারবালাকে এমনভাবে উপস্থাপন করেন, যেন ইসলামের ইতিহাস কেবল ১০ মহররম ৬১ হিজরী থেকেই শুরু হয়েছে। অন্যদিকে, আরেকটি দল কারবালার আলোচনা এলেই নানা আপত্তি, ফতোয়া ও বিতর্কের দেয়াল তুলে দেন; যেন কারবালার গুরুত্ব নিয়ে কথা বলাই এক চরম বাড়াবাড়ি। এই দুই বৈপরীত্যের বেড়াজালে একটি মৌলিক প্রশ্ন হারিয়ে যায়—কারবালা আসলে কী? এটি কি কেবল একটি সাময়িক যুদ্ধ বা রাজনৈতিক সংঘাত, নাকি ইসলামের দীর্ঘ ইতিহাসে সত্য ও মিথ্যার চিরন্তন সংঘর্ষের এক উজ্জ্বলতম অধ্যায়ের ধারাবাহিকতা? ​ইসলামী বিশ্বাস অনুযায়ী, প্রথম মানব ও নবী আদম ﴿عليه السلام﴾-এর মাধ্যমে পৃথিবীতে জান্নাতি…

Read More

নড়াইল প্রতিনিধি: ঢাকার ধানমন্ডি-৩২ এলাকায় জামায়াতের সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টায় নড়াইল আদালত চত্বরে নড়াইল প্রেসক্লাবের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। নড়াইল প্রেসক্লাবের সভাপতি এস এম আব্দুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহাবুবুর রশীদ লাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক কাজী হাফিজুর রহমান, খায়রুল আরেফিন রানা, রাজু আহমেদ, আল-আমিন ও তানজির হোসেন প্রমুখ। বক্তারা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও…

Read More

আমার সিলেট ডেস্ক,ঢাকা, ২৪ জুন ২০২৬: প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি এক্সিকিউটিভ মোটরস লিমিটেড (বিএমডব্লিউ বাংলাদেশ)-এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এ উপলক্ষে ঢাকার তেজগাঁও-গুলশান লিংক রোডের ফোরাম মেঘনা টাওয়ারে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা বাংলাদেশে বিএমডব্লিউ গাড়ির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এক্সিকিউটিভ মোটরস লিমিটেডের পক্ষ থেকে বিশেষ সার্ভিস সুবিধা ও আকর্ষণীয় অফার উপভোগ করার সুযোগ পাবেন। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং এক্সিকিউটিভ মোটরস লিমিটেড (বিএমডব্লিউ বাংলাদেশ)-এর ডিরেক্টর, অপারেশনস আশিক উন নবী। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংক…

Read More

আমার সিলেট ডেস্ক,ঢাকা, ২৪ জুন ২০২৬: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি-এর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘উপায়’ এবং অনলাইনভিত্তিক খাবার ও পণ্য অর্ডার ও ডেলিভারি প্রতিষ্ঠান ‘ফুডপান্ডা বাংলাদেশ’-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে ফুডপান্ডা রাইডারদের জন্য নিরবচ্ছিন্ন, নিরাপদ ও সহজ ডিজিটাল ক্যাশ কালেকশন ব্যবস্থা নিশ্চিত করা হবে। সম্প্রতি ঢাকার গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ফুডপান্ডা বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ডিরেক্টর (ফাইন্যান্স) তানভীর রশিদ, হেড অব পার্টনারশিপস অ্যান্ড শপস সিদ্ধার্থ ভৌমিক, লিড (ফিনটেক অ্যান্ড ডিজিটাল পেমেন্ট) মহিউদ্দিন কাজী শওরন, লিড (কান্ট্রি ফ্লিট হেলথ) মোহাম্মদ রুহুল আমিন রবিন এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কোয়ালিটি টিম)…

Read More

আনোয়ার হোসেন রনি: সিলেটের প্রখ্যাত আলেম, হাফেজ ও দ্বীনি শিক্ষাবিদ হাফেজ মাওলানা আলহাজ্ব জামাল উদ্দিন (রহ.)-এর দাফন সম্পন্ন হয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন ২০২৬) আসরের নামাজের পর শ্রীমঙ্গল নতুন বাজার জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, ছাত্র-শিষ্য, স্থানীয় আলেম-ওলামা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পরে দ্বিতীয় জানাজা শেষে মরহুমের মরদেহ তাঁর নিজ গ্রাম সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শ্রীরামপুরে নিয়ে যাওয়া হয়। রাতে শ্রীরামপুর হাফিজিয়া মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর পিতা মরহুম হাফেজ রফিকুল ইসলামের কবরের পাশে তাঁকে দাফন…

Read More