Author: amarsylhet

নিজস্ব প্রতিবেদক,সিলেট: সিলেটের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. সারোয়ার আলমকে পুনরায় সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক জিয়ার হস্তক্ষেপে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে সরকার, জনপ্রশাসন মন্ত্রণালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনো প্রজ্ঞাপন, প্রেস বিজ্ঞপ্তি বা আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ করা হয়নি। ফলে দাবিগুলোর সত্যতা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মো. সারোয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তকে “জনস্বার্থে” নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হলেও প্রত্যাহারের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।…

Read More

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি:bমৌলভীবাজারের জুড়ী উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের কুড়ালের আঘাতে সুলতান আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ফয়েজ মিয়া (৩৪) পলাতক রয়েছেন। শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের মন্ত্রীগাঁও গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সুলতান আলী ওই গ্রামের মৃত ইরফান আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পারিবারিক বিষয় নিয়ে সুলতান আলীর সঙ্গে তার ছেলে ফয়েজ মিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফয়েজ মিয়া ঘর থেকে একটি কুড়াল এনে সুলতান আলীর মাথার পেছনে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা সুলতান আলীকে উদ্ধার করে…

Read More

আমার সিলেট ডেস্ক: বাংলাদেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা ও ডিজিটাল রিজাইলেন্স জোরদারের লক্ষ্যে রাজধানীতে শুরু হয়েছে দেশের অন্যতম বৃহৎ সাইবার নিরাপত্তা সম্মেলন ফিনিক্স সামিট ২০২৬। ‘Closing the Cyber Gap in Emerging Economies’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত পাঁচ দিনব্যাপী এ সম্মেলনের মূল কনফারেন্স বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এতে সরকারি নীতিনির্ধারক, শিল্পখাতের শীর্ষ নির্বাহী, একাডেমিক প্রতিনিধি, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, প্রযুক্তি গবেষক, শিক্ষার্থী এবং দেশ-বিদেশের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। দেশের অন্যতম শীর্ষ সাইবার নিরাপত্তা উদ্যোগ দ্য টিম ফিনিক্স গ্রুপ…

Read More

আমার সিলেট ডেস্ক: বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল শুধু একটি সুস্বাদু মৌসুমি ফলই নয়, বরং এটি দেশের অর্থনীতি, পরিবেশ ও গ্রামীণ জীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ বৃক্ষ। বর্তমানে দেশে কাঁঠালের মৌসুম চলছে। সাধারণত মে থেকে আগস্ট পর্যন্ত কাঁঠাল পাওয়া গেলেও জুন ও জুলাই মাসে এর উৎপাদন ও সরবরাহ সবচেয়ে বেশি থাকে। বিশেষ করে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পাহাড়ি টিলা ও উঁচু ভূমিতে প্রচুর কাঁঠাল উৎপাদিত হয়। এখানকার মাটির গঠন ও আবহাওয়া কাঁঠাল চাষের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় প্রতি বছর বিপুল পরিমাণ কাঁঠাল বাজারজাত করা হয়। অনেক পরিবার তাদের বাড়ির আঙিনায় কিংবা টিলার ঢালে কাঁঠাল গাছ লাগিয়ে অর্থনৈতিকভাবে উপকৃত হচ্ছেন। কাঁঠালের পুষ্টিগুণ…

Read More

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) অপচেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)—এমন অভিযোগ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবি ও স্থানীয় জনসাধারণের কঠোর অবস্থানের কারণে এসব চেষ্টা ব্যর্থ হচ্ছে বলে জানিয়েছে বাহিনীটি। শুক্রবার ও শনিবার (২৬-২৭ জুন) বড়লেখা উপজেলার বোবারথল সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবি ও বিএসএফ মুখোমুখি অবস্থানে ছিল। শেষ পর্যন্ত কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি বিএসএফ বলে দাবি করেছে বিজিবি। স্থানীয় সূত্রে জানা যায়, গত প্রায় এক সপ্তাহ ধরে বোবারথলের ষাটঘরি ও আশপাশের সীমান্ত এলাকায় বিভিন্ন দলে লোকজনকে শূন্যরেখার ওপারে জড়ো করে পুশইনের চেষ্টা চালানো হচ্ছে।…

Read More

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা সভা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক, সিলেট: হোটেল-রেস্টুরেন্ট সেক্টরের শ্রমিকদের ন্যূনতম মূল মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, শ্রম আইন অনুযায়ী প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত এবং সরকারি গেজেট বাস্তবায়নের দাবিতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাত ৮টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের কার্যকরী কমিটির সভাপতি মো. ছাদেক মিয়া। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির দপ্তর সম্পাদক রমজান আলী পটু। এছাড়া বক্তব্য দেন ইউনিয়নের সহ-সভাপতি ও জিন্দাবাজার আঞ্চলিক কমিটির সভাপতি মো. আলমাছ মিয়া, সহ-সভাপতি…

Read More

৩৬ হাজারের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় আগামীকাল রোববার (২৮ জুন) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের বয়স অনুযায়ী ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সফল করতে শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান। সভায় ক্যাম্পেইন সফল বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, এমটিইপিআই, স্বাস্থ্য পরিদর্শক,…

Read More

বেনাপোল প্রতিনিধি: ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় যশোর-বেনাপোল মহাসড়ক থেকে ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বারসহ সাহাব উদ্দীন সরদার (৪৪) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সাহাব উদ্দীন সরদার বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিওপির একটি টহলদল গদখালী বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি মোটরসাইকেলে আসা সন্দেহভাজন সাহাব উদ্দীন সরদারকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে তার কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৩টি…

Read More

সত্যজিৎ দাস, শ্রীমঙ্গল থেকে: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার একটি বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি চায়না এয়ারগান উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব এয়ারগান উদ্ধার করা হয়। র‌্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গলের একটি আভিযানিক দল রাজপাড়া এলাকার একটি বাঁশবাগানে অভিযান পরিচালনা করে। এ সময় ব্যাপক তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো পরিত্যক্ত অবস্থায় পাঁচটি চায়না এয়ারগান উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে আটক করা সম্ভব হয়নি। র‌্যাব জানায়, উদ্ধার হওয়া এয়ারগানগুলোর মালিক বা সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে তদন্ত কার্যক্রম…

Read More

নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় চায়ের স্টলে হামলার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত মো. সোহেল মিয়া (৪০), পেশায় একজন রাজমিস্ত্রি। তিনি উপজেলার ২ নম্বর ভুনবীর ইউনিয়নের গোপালপুর (আলিশারকুল) গ্রামের মরহুম ফুল মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে সিন্দুরখান- সড়কে অবস্থিত সোহেল মিয়ার চায়ের দোকানে পূর্ব বিরোধের জেরে একই এলাকার ইসমাইল মিয়া (৩২), মৃত ফজর আলীর ছেলে, অতর্কিত হামলা চালান। এ সময় পানি খাওয়ার একটি কাঁচের গ্লাস দিয়ে সোহেল মিয়ার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে দ্রুত…

Read More