Author: amarsylhet

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আতিকুর রহমান সুজা (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রাজশাহী জেলার বাগমারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আতিকুর রহমান সুজা আত্রাই উপজেলার মহাদিঘী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। মহাদিঘী কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত ছিলেন আতিকুর। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মহাদিঘী কমিউনিটি ক্লিনিকে ঔষধ নিতে যান ভুক্তভোগী শিশু। সেখানে তাকে একা পেয়ে শরীরের স্পর্শকাতর জায়গায় স্পর্শ করেন স্বাস্থ্য কর্মী আতিকুর। এক পর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা চালানো হয়। তাৎক্ষণিক…

Read More

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অ্যাডমিট কার্ড-সংক্রান্ত জটিলতার কারণে ৯ জন এইচএসসি পরীক্ষার্থী প্রথমে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারেননি। এতে নিজেদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ নিয়ে চরম উৎকণ্ঠায় পড়ে যায় তারা। বিষয়টি জানতে পেরে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করেন এবং দ্রুত সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করেন। তাঁর সময়োপযোগী ও দায়িত্বশীল হস্তক্ষেপে শেষ পর্যন্ত ৯ জন পরীক্ষার্থীই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়। বৃহস্পতিবার (২ জুলাই) সারা দেশের ন্যায় শ্রীমঙ্গলেও শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা। উপজেলার দুটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল সরকারি কলেজ কেন্দ্রে মোট ৬০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭৯ জন…

Read More

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল: ১৮ বছর ধরে যে মানুষটিকে নিজের পরিবারের সদস্যের মতো আগলে রেখেছিলেন, যাঁর কোনো অন্যায়ের কথা কখনো কল্পনাও করেননি, সেই চেনা মানুষটির হাতেই প্রাণ হারাতে হলো টাঙ্গাইলের গৃহবধূ নাজমা আলমকে (৫১)। ঘাতক আর কেউ নন, স্থানীয় বিশ্বাস বেতকা চৌরাস্তা জামে মসজিদের মুয়াজ্জিন মো. মোশারফ হোসেন (৪২)। ঋণের বোঝা থেকে বাঁচতে দীর্ঘদিনের পারিবারিক সুসম্পর্ক আর বিশ্বাসের সুযোগ নিয়ে দিনদুপুরে এই লোমহর্ষক হত্যাকাণ্ড ঘটান তিনি। ইতোমধ্যে পুলিশ ঘাতক মুয়াজ্জিন মোশারফ ও লুণ্ঠিত সোনা ক্রেতা স্বর্ণ ব্যবসায়ী সন্তোষ কর্মকারকে গ্রেপ্তার করেছে। আদালতে হাজির করা হলে মোশারফ নিজের অপরাধ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিশ্বাস ও আতিথেয়তার আড়ালে ঘাতক পুলিশি তদন্ত ও…

Read More

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫৩ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। তবে গত অর্থবছরের তুলনায় বাজেটের আকার ১ কোটি ১২ লাখ ৫ হাজার ৮৫৬ টাকা কম হওয়ায় পৌরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকের আশঙ্কা, বাজেটের আকার কমে যাওয়ায় অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবামূলক কার্যক্রমে প্রভাব পড়তে পারে। বুধবার (১ জুলাই) বিকেলে ছাতক পৌরসভা মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক মহিউদ্দিন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পৌরসভা সূত্রে জানা যায়, নতুন অর্থবছরের বাজেটের মোট…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার দৌলতপুর গ্রামে আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে অপহরণের পর হাত-পা বাঁধা অবস্থায় আব্দুল মতিন (৫৮) হত্যার ঘটনায় মাত্র দুই দিনের ব্যবধানে রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ।চাঞ্চল্যকর এ ক্লুলেস হত্যা মামলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের আপন তিন ভাই, এক বোন ও এক ভাবিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, গত ২৮ জুন সকালে ভাইদের সঙ্গে চলমান জমিজমা সংক্রান্ত একটি মামলায় সাক্ষ্য দিতে মৌলভীবাজার আদালতে যান আব্দুল মতিন। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে একটি কালো রঙের হাইএস মাইক্রোবাসে থাকা কয়েকজন ব্যক্তি…

Read More

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে সাম্প্রতিক সময়ে চুরি ও চুরির চেষ্টার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। একের পর এক এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় প্রতিদিনই উপজেলার কোনো না কোনো এলাকায় চুরি কিংবা চুরির চেষ্টা হচ্ছে। এতে কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরু, ছাগল, পুকুরের মাছ, টমটম, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল, মোবাইল ফোন, বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরির ঘটনা বেড়েছে। এসব ঘটনায় অনেক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নিজেদের নিরাপত্তা নিয়েও শঙ্কিত হয়ে পড়েছে। পরিস্থিতির কারণে অনেক গ্রামেই…

Read More

প্রত্যন্ত অঞ্চলের অলাভজনক হাসপাতালের কার্যক্রমে সন্তোষ প্রকাশ; উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতাল পরিদর্শন করেছেন স্কটল্যান্ডে বাংলাদেশের সম্মানীয় কাউন্সিলর জেনারেল ও ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইবিএফসিআই)-এর চেয়ারম্যান ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই, ডিবিএ, ডিলিট। পরিদর্শন শেষে তিনি হাসপাতালের উন্নয়নে সরকারি ও বেসরকারি পর্যায়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী হাসপাতালে পৌঁছালে হাসপাতাল কমিটির পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন হাসপাতালের দাতা সদস্য ও স্কটল্যান্ড প্রবাসী ব্যবসায়ী আইনজীবী মিয়া মোস্তফা, গ্রেটার ইংল্যান্ড লেবার পার্টির সেক্রেটারি সৈয়দ বাশার এবং হাফেজ নাজমুল…

Read More

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার সবুড়ী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন জব্দ এবং তিনজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল প্রায় ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়ের নেতৃত্বে সবুড়ী নদীর ঢুলটিরপাড় এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১৫ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের সময় দুটি নৌকা, দুটি ড্রেজার মেশিন এবং তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—…

Read More

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: সন্তানের পিতৃত্ব নির্ধারণ সংক্রান্ত একটি মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে ভুক্তভোগী নারী, তাঁর শিশু সন্তান এবং অভিযুক্ত এক পুলিশ কনস্টেবলের ডিএনএ (DNA) নমুনা সংগ্রহ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মৌলভীবাজার জেলা শাখা। মামলার নথি অনুযায়ী, অভিযুক্ত কনস্টেবল মৃণাল কান্তি দাশ পূর্বে মৌলভীবাজারের রাজনগর থানায় কর্মরত ছিলেন। বর্তমানে তিনি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানায় কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছেন। মামলার অভিযোগে বলা হয়েছে, বিয়ের আশ্বাস দিয়ে অভিযুক্ত ওই নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে নারী গর্ভবতী হন এবং একটি সন্তানের জন্ম দেন। পরে অভিযুক্ত সন্তানের পিতৃত্ব অস্বীকার করেন এবং ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। ভুক্তভোগী নারী সন্তানের…

Read More

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তন ও প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সচেতনতামূলক সেশনের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইকো ক্রাফট শ্রীমঙ্গল। রোববার (২৮ জুন) শ্রীমঙ্গলের বিষামনি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ সেশনে নবম শ্রেণির ৪২ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। সেশনে বক্তারা জানান, প্রতিবছর বিশ্বে প্রায় ৪০০ মিলিয়ন টন প্লাস্টিক উৎপাদিত হয়, যা পৃথিবীর সব মানুষের মোট ওজনের চেয়েও বেশি। উৎপাদিত প্লাস্টিকের মাত্র ৯ শতাংশ পুনর্ব্যবহার (রিসাইকেল) করা সম্ভব হয়েছে। বাকি বিপুল পরিমাণ প্লাস্টিক মাটি, নদী ও সমুদ্রে জমা হয়ে পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। প্লাস্টিকের দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব, পরিবেশ দূষণ এবং প্লাস্টিকের…

Read More