Author: amarsylhet

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তন ও প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সচেতনতামূলক সেশনের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইকো ক্রাফট শ্রীমঙ্গল। রোববার (২৮ জুন) শ্রীমঙ্গলের বিষামনি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ সেশনে নবম শ্রেণির ৪২ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। সেশনে বক্তারা জানান, প্রতিবছর বিশ্বে প্রায় ৪০০ মিলিয়ন টন প্লাস্টিক উৎপাদিত হয়, যা পৃথিবীর সব মানুষের মোট ওজনের চেয়েও বেশি। উৎপাদিত প্লাস্টিকের মাত্র ৯ শতাংশ পুনর্ব্যবহার (রিসাইকেল) করা সম্ভব হয়েছে। বাকি বিপুল পরিমাণ প্লাস্টিক মাটি, নদী ও সমুদ্রে জমা হয়ে পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। প্লাস্টিকের দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব, পরিবেশ দূষণ এবং প্লাস্টিকের…

Read More

​মৌলভীবাজার প্রতিনিধি: কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে গভীর রাতে পুলিশ পরিচয়ে তল্লাশির নামে এক সাংবাদিকের পরিবারকে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল লুট করার পাশাপাশি তাদের ব্যবহৃত ব্যক্তিগত গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে গাড়িটি হবিগঞ্জের চুনারুঘাট থেকে উদ্ধার করা হয়েছে।​২৮ জুন রবিবার দিবাগত রাত দেড়টার দিকে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার সংলগ্ন লুহাইনি চা-বাগান এলাকায় এই ঘটনা ঘটে।​ঘটনার বিবরণে জানা যায়,​ভুক্তভোগী সাংবাদিক মাছুম আহমদ সিলেট জেলার বিয়ানীবাজার পৌরসভার শুভাতলা এলাকার বাসিন্দা। তিনি বিয়ানীবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এবং সাপ্তাহিক সম্ভাবনা পত্রিকার সম্পাদক।​পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার রাতে সাংবাদিক মাছুম আহমদ তার স্ত্রী ও সন্তানকে…

Read More

আমার সিলেট,​বিশেষ প্রতিনিধি,ঢাকা: যুক্তরাজ্যে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে সুপরিচিত ও অভিজ্ঞ কূটনীতিক, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৫ নং কালাপুর ইউনিয়নের অন্তর্গত লামুয়া গ্রামের স্বনামধন্য সাবেক শিক্ষক মরহুম আব্দুল গফুর মাস্টার সাহেবের কৃতি সন্তান মোহাম্মদ আব্দুল মুহিত। অত্যন্ত দক্ষ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির এই কর্মকর্তা এর আগে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।​পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের শীর্ষ পদে মোহাম্মদ আব্দুল মুহিতের মতো একজন সিনিয়র এবং বহুপাক্ষিক কূটনীতিতে অভিজ্ঞ ব্যক্তিত্বকে বেছে নেওয়ার মাধ্যমে ব্রিটেনের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক ও কৌশলগত সম্পর্ক আরও বেগবান হবে।​তিন দশকের সমৃদ্ধ…

Read More

মো: সামছুল ইসলাম, জুড়ী (মৌলভীবাজার):মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশে আবার কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা হলে তার বিরুদ্ধে তারা রাজপথে আন্দোলনে নামবেন। একই সঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে আইনের আওতায় এনে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর দাবি জানান। রবিবার (২৮ জুন) দুপুরে জুড়ী উপজেলা ক্যাম্প চত্বরে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “ভবিষ্যতে যদি বাংলাদেশে আবারও কোনো ফ্যাসিবাদী সিস্টেম প্রতিষ্ঠার চেষ্টা হয়, তবে তার বিরুদ্ধে আমরা রাজপথে নামব। আমরা পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে তাকে…

Read More

মুহাম্মদ আনিছুল ইসলাম আশরাফী: ১০ মহররমের আশুরা ইসলামের ইতিহাসে এক শোকাবহ দিন। তবে অনেক ইতিহাসবিদ ও গবেষকের মতে, ১১ মহররম ছিল কারবালার ট্র্যাজেডির সবচেয়ে বেদনাবিধুর অধ্যায়ের সূচনা। কারণ যুদ্ধ শেষ হলেও শেষ হয়নি অত্যাচার; বরং শুরু হয়েছিল শহীদদের পরিবার—রাসূলুল্লাহ ﷺ-এর প্রিয় আহলে বাইতের নারী, শিশু ও অসুস্থ একমাত্র প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্যের বন্দিজীবনের মর্মন্তুদ যাত্রা। কারবালার প্রান্তরে ১০ মহররমে ইমাম হুসাইন رضي الله تعالى عنه ও তাঁর বিশ্বস্ত সাথীরা শহীদ হওয়ার পর ১১ মহররমে উমর ইবনে সাদের বাহিনী নিজেদের নিহতদের দাফন করে। অন্যদিকে বহু ঐতিহাসিক সূত্রে উল্লেখ রয়েছে যে, ইমাম হুসাইন رضي الله تعالى عنه, তাঁর ভাই, ভাতিজা, সন্তান এবং সাথীদের…

Read More

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: পবিত্র আশুরা উপলক্ষে বাংলাদেশ ইসলামী যুবসেনা শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে নাতে রাসুল (দ.), আলোচনা সভা, মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত ও তাবারুক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত শ্রীমঙ্গলের ভানুগাছ রোডস্থ মদিনা ফার্নিচার প্রাঙ্গণে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। বাংলাদেশ ইসলামী যুবসেনা শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি যুবনেতা মুহাম্মদ রুয়েল খান আশরাফুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সাগরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা পবিত্র আশুরার তাৎপর্য, কারবালার মর্মান্তিক ঘটনার শিক্ষা এবং হযরত ইমাম হোসাইন (রা.)-এর ত্যাগের আদর্শ তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শ্রীমঙ্গল উপজেলা শাখার…

Read More

নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিজেকে এনসিসি ব্যাংকের কর্মী পরিচয় দিয়ে ব্যবসায়িক লেনদেনের প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে বিকাশের মাধ্যমে ৩ লাখ ৫০ হাজার টাকা প্রতারণার মাধ্যমে নিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. রায়হান মিয়া শ্রীমঙ্গল থানায় অজ্ঞাতনামা এক প্রতারককে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৬নং আশিদ্রোণ ইউনিয়নের আশিদ্রোণ গ্রামের বাসিন্দা মো. রায়হান মিয়ার সঙ্গে মুখপরিচিত এক ব্যক্তি নিজেকে এনসিসি ব্যাংকের কর্মচারী হিসেবে পরিচয় দেন। পরে বিকাশের মাধ্যমে নগদ অর্থের একটি ব্যবসায়িক লেনদেন (ডিল) করার প্রস্তাব দেন। অভিযোগে বলা হয়, রোববার (২৮ জুন) ওই ব্যক্তির কথামতো লেনদেনের উদ্দেশ্যে রায়হান মিয়া…

Read More

নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হানিফ এন্টারপ্রাইজের একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। রোববার (২৮ জুন) বিকেল প্রায় আড়াইটার দিকে উপজেলার সাতগাঁও চা কন্যা ভাস্কর্যের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাঈম(১৭) ও সৌরভ (১৭)। নাঈমের বাবা তাজুল ইসলাম, গ্রামের বাড়ি হবিগঞ্জের তেঘরিয়া। সৌরভের বাবা রমজান মিয়া, গ্রামের বাড়ি তেগুরিয়া। দুর্ঘটনায় আহত হয়েছেন সাব্বির (১৯)। তারা তিনজন একটি মোটরসাইকেলে ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ এন্টারপ্রাইজের বি-১৪-৯৯৩৮ নম্বরের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈম…

Read More

আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আছিয়া বেগম হত্যা মামলার প্রধান এজাহারভুক্ত পলাতক আসামি হাফিজুর রহমান (৩০)কে যশোর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-৯ (সিলেট) ও র‍্যাব-৬ (যশোর)-এর যৌথ অভিযানে শুক্রবার (২৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে যশোরের কোতোয়ালি মডেল থানার ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব সূত্র জানায়, গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান সুনামগঞ্জের ছাতক উপজেলার বনগাঁও গ্রামের বাসিন্দা এবং নূর মিয়ার ছেলে। তিনি আছিয়া বেগম হত্যা মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে যৌথ অভিযান পরিচালনা করে র‍্যাব তাকে গ্রেপ্তার করে। মামলার বিবরণে জানা যায়, নিহত…

Read More

আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ রেলগেইটস্থ ১৬৯৩ নম্বর অটোরিকশা, টেম্পু ও সিএনজি চালিত শ্রমিক ইউনিয়নের বহুল প্রতীক্ষিত নির্বাচন উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে রাত ১১টা ১৫ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার ফারুক আহমদ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে সোহেল আহমদ, সাধারণ সম্পাদক পদে সাজিদুর রহমান সাজিদ, কার্যকরী সভাপতি পদে মোশাহিদ আলী, সাংগঠনিক সম্পাদক পদে খছরু মিয়া এবং অর্থ সম্পাদক পদে রাসেল আহমদ নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থক ও শ্রমিকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।…

Read More