Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    ছাতকে বিএনপি নেতার ঘর ভাঙচুর ও ৬ বছর বাড়িছাড়া থাকার অভিযোগ

    September 14, 2026

    প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ ও গলা কেটে খুন: দুই জনের ফাঁসি

    September 13, 2026

    ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন: নয়া দিল্লিতে বিশ্ব রাজনীতি ও অর্থনীতির নতুন সমীকরণ

    September 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, September 14
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » জাতীয় পর্যায়ে নতুন দায়িত্ব, ডাক ও টেলিযোগাযোগ স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন
    বাংলাদেশ

    জাতীয় পর্যায়ে নতুন দায়িত্ব, ডাক ও টেলিযোগাযোগ স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন

    amarsylhetBy amarsylhetSeptember 3, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

    গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়ায় ছাতক ও দোয়ারাবাজার উপজেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

    নতুন দায়িত্বের মাধ্যমে দেশের ডাক ও টেলিযোগাযোগ খাতের বিভিন্ন সমস্যা, অনিয়ম, সম্ভাবনা এবং সেবার মান নিয়ে সংসদীয় পর্যায়ে কার্যকর পর্যালোচনা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের।

    বর্তমানে দেশের অর্থনীতি, তথ্যপ্রযুক্তি ও যোগাযোগব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি ডাক ও টেলিযোগাযোগ খাত। প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের পাশাপাশি গ্রাম ও শহরের মধ্যে ডিজিটাল বৈষম্য কমানো, প্রত্যন্ত অঞ্চলে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা নিশ্চিত করা, ডাক বিভাগের আধুনিকায়ন এবং সরকারি সেবায় জবাবদিহি বাড়ানোর ক্ষেত্রে এ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    স্থানীয়দের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কলিম উদ্দিন আহমদ মিলন জাতীয় পর্যায়ে ডাক ও টেলিযোগাযোগ খাতের বিভিন্ন সমস্যা সংসদে তুলে ধরতে পারবেন। বিশেষ করে প্রত্যন্ত ও গ্রামীণ এলাকার দুর্বল নেটওয়ার্ক, ইন্টারনেট সেবার সীমাবদ্ধতা, ডাক বিভাগের অবকাঠামোগত সমস্যা এবং প্রযুক্তিনির্ভর সেবায় বৈষম্যের বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।

    এদিকে, কলিম উদ্দিন আহমদ মিলনকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেছেন।

    জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক সামছুর রহমান সামছু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুর রহমান বাবুল, উপজেলা বিএনপির সদস্য আশরাফুর রহমান এনাম, ইউপি বিএনপির সদস্য নজির আহমদসহ একাধিক নেতাকর্মী তাকে অভিনন্দন জানিয়েছেন।

    তারা বলেন, কলিম উদ্দিন আহমদ মিলনের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততা নতুন দায়িত্ব পালনে সহায়ক হবে। একই সঙ্গে ছাতক-দোয়ারাবাজারের মানুষের বিভিন্ন সমস্যা জাতীয় সংসদে তুলে ধরার পাশাপাশি দেশের ডাক ও টেলিযোগাযোগ খাতের উন্নয়নেও তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে তারা আশা করেন।

    নেতৃবৃন্দ নতুন দায়িত্বে কলিম উদ্দিন আহমদ মিলনের সফলতা কামনা করে বলেন, ডাক ও টেলিযোগাযোগ খাতে জনবান্ধব সেবা নিশ্চিত, অনিয়ম ও অব্যবস্থাপনা দূর এবং প্রযুক্তিনির্ভর সেবা আরও বিস্তৃত করতে সংসদীয় স্থায়ী কমিটি কার্যকর ভূমিকা রাখবে—এটাই তাদের প্রত্যাশা।

    আহমদ উদ্দিন কলিম মিলন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    ছাতকে বিএনপি নেতার ঘর ভাঙচুর ও ৬ বছর বাড়িছাড়া থাকার অভিযোগ

    September 14, 2026

    প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ ও গলা কেটে খুন: দুই জনের ফাঁসি

    September 13, 2026

    ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন: নয়া দিল্লিতে বিশ্ব রাজনীতি ও অর্থনীতির নতুন সমীকরণ

    September 13, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    ছাতকে বিএনপি নেতার ঘর ভাঙচুর ও ৬ বছর বাড়িছাড়া থাকার অভিযোগ

    By amarsylhetSeptember 14, 20260
    আইন-শৃঙ্খলা

    প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ ও গলা কেটে খুন: দুই জনের ফাঁসি

    By amarsylhetSeptember 13, 20260
    বিশ্ব

    ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন: নয়া দিল্লিতে বিশ্ব রাজনীতি ও অর্থনীতির নতুন সমীকরণ

    By amarsylhetSeptember 13, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.