Author: amarsylhet

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র জাফলংসহ আশপাশের সীমান্ত বাজারগুলোতে অবাধে বিক্রি হচ্ছে ভারতীয় চোরাচালানের পণ্য। অথচ সেই পণ্য কিনে বাড়ি ফেরার পথে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি ও জব্দের শিকার হচ্ছেন সাধারণ পর্যটকরা। বাজারে বিক্রির সময় কোনো বাধা না থাকলেও, রাস্তায় পণ্য অবৈধ ঘোষণার এই দ্বিমুখী নীতিতে চরম ভোগান্তি, হয়রানি ও ক্ষোভের মুখে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা। এর ফলে সিলেটের সম্ভাবনাময় পর্যটন খাতের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। বাজারে রমরমা বাণিজ্য, চোখে পড়ে না অভিযান সরেজমিনে দেখা যায়, ভারতের সীমান্তবর্তী হওয়ায় জাফলং ও সংলগ্ন পর্যটন হাটগুলোর দোকানপাট ভারতীয় কম্বল, চকলেট, মসলা ও কসমেটিকস পণ্যে ভরপুর। স্থানীয় ব্যবসায়ীরা…

Read More

পানি বিপৎসীমার ৩৩ সেমি ওপরে, তলিয়েছে সড়ক ও ফসলি জমি মৌলভীবাজার প্রতিনিধি: টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের চাপে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। উপজেলার ইসলামপুর ইউনিয়নের ‘মোকাবিলা’ (মখাবিল) এবং ‘গঙ্গানগর’ নামক দুটি স্থানে বাঁধ ভেঙে প্রবল বেগে লোকালয়ে পানি প্রবেশ করছে। এর ফলে ৩টি ইউনিয়নের অন্তত ২৫টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৮ জুলাই) রাত ১০টার দিকে ইসলামপুর ইউনিয়নের সীমান্তসংলগ্ন মোকাবিলা এলাকায় ধলাই নদীর বাঁধের প্রায় ১০০ মিটার অংশ ধসে যায়। এরপর বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে একই ইউনিয়নের গঙ্গানগর…

Read More

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: স্বাধীনতার পাঁচ দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়নের ১ ও ৪ নম্বর ওয়ার্ডবাসীর ভাগ্যে জোটেনি খোয়াই নদীর ওপর একটি স্থায়ী সেতু। ‘সাজ্জার গুদারা’ ঘাটে ব্রিজ না থাকায় বছরের পর বছর চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ ও শিক্ষার্থী।স্থানীয়দের অভিযোগ, প্রতিটি নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও নির্বাচন শেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখা যায় না। ফলে স্বাধীনতার পর থেকে আশ্বাসই তাদের একমাত্র প্রাপ্তি।সরেজমিনে দেখা যায়, প্রতিদিন ১ ও ৪ নম্বর ওয়ার্ডের মানুষকে নিত্যপ্রয়োজনে খোয়াই নদী পার হতে হয়। বর্ষা মৌসুমে নদীর পানি ও স্রোত বেড়ে গেলে ছোট…

Read More

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশে প্রথমবারের মতো বিরল প্রজাতির গোঁফওয়ালা বাদুড় (Patton’s Whiskered Bat) শনাক্ত হয়েছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে। এ আবিষ্কারের মধ্য দিয়ে দেশে শনাক্ত বাদুড়ের প্রজাতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের একদল গবেষক এই প্রজাতিটি শনাক্ত করেন। গত ৩০ জুন জীববৈচিত্র্যবিষয়ক আন্তর্জাতিক জার্নাল Checklist-এ গবেষণাটি প্রকাশিত হয়। গবেষণায় অংশ নেন প্রাণিবিদ্যা বিভাগের তিনজন শিক্ষক এবং আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা আইইউসিএন বাংলাদেশের একজন গবেষক।গবেষকদের মতে, সাতছড়ি জাতীয় উদ্যানে এ বিরল প্রজাতির উপস্থিতি প্রমাণ করে যে বাংলাদেশের বনাঞ্চল এখনো অনেক দুর্লভ বন্যপ্রাণীর গুরুত্বপূর্ণ আবাসস্থল। তবে পর্যটকদের অনিয়ন্ত্রিত চলাচল ও আবাসস্থল ধ্বংসের ঝুঁকির কারণে এ প্রজাতির সংরক্ষণে বিশেষ…

Read More

আমারসিলেট সম্পাদকীয় ডেস্ক: সাংবাদিকতা রাষ্ট্র, সমাজ ও মানুষের মধ্যে আস্থার অন্যতম ভিত্তি। সত্য উদ্ঘাটন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং জনস্বার্থ রক্ষাই এই পেশার মূল লক্ষ্য। কিন্তু যখন সাংবাদিকতার পরিচয় সত্যের অনুসন্ধানের পরিবর্তে ব্যক্তিস্বার্থ, প্রভাব বিস্তার কিংবা অপরাধ আড়াল করার হাতিয়ারে পরিণত হয়, তখন ক্ষতিগ্রস্ত হয় শুধু একটি পেশা নয়; প্রশ্নবিদ্ধ হয় আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানুষের বিশ্বাস। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে এমন অভিযোগ ও আলোচনা রয়েছে যে, কিছু ব্যক্তি সাংবাদিকতার পরিচয়কে ব্যবহার করছেন চাঁদাবাজি, ব্ল্যাকমেইল, ভয়ভীতি প্রদর্শন, ব্যক্তিগত বিরোধ নিষ্পত্তি কিংবা অবৈধ প্রভাব বিস্তারের মাধ্যম হিসেবে। এরা প্রকৃত সাংবাদিক সমাজের প্রতিনিধিত্ব করে না; বরং সাংবাদিকতার মর্যাদা ও মানুষের…

Read More

​ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ‘বিদেশ নয়, নিজের মাটিতেই রয়েছে অফুরন্ত সম্ভাবনা’—এই বিশ্বাসকে বাস্তবে রূপ দিয়ে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন সুনামগঞ্জের ছাতক উপজেলার এক প্রবাসফেরত তরুণ। দীর্ঘ ১০ বছরের প্রবাসজীবন শেষে দেশে ফিরে ইউটিউব থেকে অর্জিত জ্ঞান ও আধুনিক কৃষি প্রযুক্তিকে কাজে লাগিয়ে সম্পূর্ণ বাণিজ্যিক ভিত্তিতে গড়ে তুলেছেন এক ব্যতিক্রমধর্মী আঙুর বাগান। ​উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের প্রবাসফেরত এই সফল তরুণ উদ্যোক্তার নাম মোহাম্মদ ফারুক আহমদ। তিনি ওই গ্রামের মৃত মখলিছুর রহমানের ছেলে। ফারুকের এই ব্যতিক্রমী উদ্যোগ ও সফলতা ইতোমধ্যে স্থানীয় বেকার যুবক ও কৃষকদের মাঝে ব্যাপক অনুপ্রেরণার উৎসে পরিণত হয়েছে। ​জমিন ঘুরে দেখা যায়, ফারুক আহমদ তার নিজ বাড়ির পাশের…

Read More

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একের পর এক শিশুর প্রতি অনৈতিক কাজের অভিযোগ ওঠায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এবার উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দুর্গানগর এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্থানীয় কামাল মিয়া পিতা মৃত আব্দুর রব, নামের এক যুবকের বিরুদ্ধে। এর কিছুদিন আগে উপজেলার কালাপুর ইউনিয়নেও অনুরূপ আরেকটি ঘটনা ঘটেছে বলে জানা গেছে। উপজেলায় বারবার এমন ঘটনার পুনরাবৃত্তিতে অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত প্রায় তিন দিন আগে সিন্দুরখান ইউনিয়নের দুর্গানগর এলাকায় ১১ বছর বয়সী এক শিশু স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় কামাল (ফেসবুক আইডিতে কামাল ভাই…

Read More

​১৫টি তফসিলি ব্যাংকের যৌথ উদ্যোগে ৫০ জন কৃষকের মাঝে চেক হস্তান্তর আমার সিলেট ডেস্ক,​ হবিগঞ্জ,০৭ জুলাই, ২০২৬: কৃষকদের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুরে অনুষ্ঠিত হয়েছে ‘উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা, আলোচনা সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচি’। বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর নির্দেশনায় এবং মাধবপুর উপজেলার ১৫টি তফসিলি ব্যাংকের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের কর্মসূচিতে লিড ব্যাংক হিসেবে মূল ভূমিকা পালন করে প্রাইম ব্যাংক পিএলসি।​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জনাব মো. জাবেদ আহমদ। মাধবপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো. মেহেদী হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি…

Read More

চিন্ময় দাশ, শাল্লা (সুনামগঞ্জ) থেকে: “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), শাল্লার যৌথ উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা এবং গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং পরিবেশ সুরক্ষায় বিআরডিবির ভূমিকার প্রশংসা করেন। সভাপতির বক্তব্যে ইউএনও পিয়াস চন্দ্র দাস বলেন,…

Read More

নিজস্ব প্রতিবেদক,শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গলসহ সিলেট বিভাগের বিভিন্ন থানায় দায়ের হওয়া হত্যা, ডাকাতি, চুরি ও অন্যান্য গুরুতর অপরাধের একাধিক মামলার পলাতক এবং তিনটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) আসামি ফুল মিয়া (৫৬)কে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। সোমবার (৬ জুলাই) সন্ধ্যার আগে শ্রীমঙ্গলের সিন্দুরখান এলাকার বটতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ফুল মিয়া শ্রীমঙ্গল উপজেলার শংকরসেনা গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে। পুলিশ জানায়, ফুল মিয়ার বিরুদ্ধে শ্রীমঙ্গল, মৌলভীবাজার সদর, রাজনগর, সিলেটের বালাগঞ্জ ও কানাইঘাট এবং হবিগঞ্জের বাহুবল থানাসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, চুরি ও অন্যান্য অভিযোগে অন্তত ১২টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানাও (ওয়ারেন্ট) বিচারাধীন ছিল। দীর্ঘদিন ধরে…

Read More