Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: amarsylhet
কানাইঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে ৫ লক্ষ ২০ হাজার ৮০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট ও টায়ারসহ মো: ইসলাম উদ্দিন (২৬) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৫ জুলাই সড়কের বাজারের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ইসলাম উদ্দিন কানাইঘাটের উজান বারাপৈত গ্রামের মৃত মাসুক উদ্দিনের ছেলে। অভিযানকালে তার কাছ থেকে মোট ৬৮,৪০০ শলাকা বিভিন্ন ব্র্যান্ডের (প্যাট্রন, ওরিস, মন্ড) ভারতীয় সিগারেট ও ২০টি এমআরএফ থ্রি-হুইলার টায়ার উদ্ধার করা হয়। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম বলেন, “মাদক ও চোরাচালানের বিরুদ্ধে আমাদের অবস্থান সর্বদা কঠোর। কানাইঘাটকে চোরাচালানমুক্ত করতে থানা পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও…
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি; সিলেটের জৈন্তাপুর উপজেরার সীমান্তবর্তী এলাকায় মানবপাচার, পুশইন, মাদক ও চোরাচালান প্রতিরোধে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মীদের নিয়ে টাস্কফোর্স কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৫ জুলাই) উপজেলা প্রশাসন জৈন্তাপুরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে ও জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (এসিল্যান্ড) মো. মনিরুল ইসলাম, জৈন্তাপুর বিউপি কমান্ডার সেকান্দার আলী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর চান মিয়া। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, মো. সুলতান করিম, বাহারুল আলম বাহার, রফিক আহমেদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার…
শ্রীমঙ্গল প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘রথযাত্রা’ নির্বিঘ্নে উদযাপন এবং জনসাধারণের যাতায়াত ও যান চলাচল স্বাভাবিক রাখার স্বার্থে বিশেষ নির্দেশনা জারি করেছে শ্রীমঙ্গল পৌরসভা। উৎসবের দিন শ্রীমঙ্গল শহরের অন্যতম প্রধান সড়ক ‘হবিগঞ্জ রোড’-এর উভয় পার্শ্বে কোনো ধরনের দোকানপাট বা অস্থায়ী স্থাপনা না বসানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।পৌর প্রশাসনের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। এই উৎসবকে কেন্দ্র করে সড়কে যাতে কোনো ধরনের যানজট বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় এবং দর্শনার্থীরা যাতে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন, সেজন্যই এই আগাম সতর্কতা ও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক জিয়াউর…
নিজস্ব প্রতিবেদক,ঢাকা ১৫ জুলাই, ২০২৬ সারাদেশে তীব্র বৈরী আবহাওয়া ও মারাত্মক জলাবদ্ধতার মধ্যে গত ১৩ জুলাই এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদ এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ আ ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আন্দোলন আরও জোরদার করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ ১৫ জুলাই (বুধবার) শিক্ষার্থীদের পূর্বঘোষিত ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সড়ক অবরোধ ও সংসদ ভবনের সামনে বিক্ষোভ গতকাল ১৪ জুলাই সকাল থেকেই রাজধানী ঢাকার সায়েন্স ল্যাব মোড়, উত্তরা বিএনএস সেন্টারের সামনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে জড়ো হন হাজারো পরীক্ষার্থী। দুপুরের পর তীব্র…
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নং ভূনবীর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বারবার নির্বাচিত সফল মেম্বার, বিশিষ্ট সমাজসেবক এবং আল শার্কী গ্রুপ-এর উপদেষ্টা হাজী সেলিম আহমেদের পরম শ্রদ্ধেয় পিতা হাজী সৈয়দ আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আজ ১৪ জুলাই ২০২৬ খ্রি. (মঙ্গলবার) বিকাল ৪:০০ ঘটিকার সময় উনার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। জানাজার সময় ও স্থান পরবর্তীতে সকলের সুবিধার্থে জানিয়ে দেওয়া হবে।সংসদ সদস্যের শোকবার্তা:হাজী সৈয়দ আহমেদের আকস্মিক প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ২৩৮ মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)…
নিজস্ব প্রতিবেদক: সাধারণ মানুষের দোরগোড়ায় বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দিতে আগামী ১৮ জুলাই, শনিবার জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে “শিক্ষাগুরু চক্ষু শিবির ও রক্তের গ্রুপ নির্ণয়” কর্মসূচি। সম্পূর্ণ বিনামূল্যে আয়োজিত এই শিবিরে যে কেউ প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।এই শিবিরের আওতায় রোগীদের জন্য থাকছে বিশেষ কিছু সুবিধা: রেজিষ্ট্রেশনের নিয়মাবলী উক্ত চিকিৎসা সেবা গ্রহণের জন্য রোগীদের পূর্ব-রেজিষ্ট্রেশন করা বাধ্যতামূলক। রেজিষ্ট্রেশন সম্পূর্ণ ফ্রি! ভলেন্টিয়ারদের জন্য বিশেষ নির্দেশনা:এই মহতী উদ্যোগকে সফল করতে সকল ভলেন্টিয়ারদের সর্বোচ্চ সংখ্যক রোগীর কাছে পৌঁছানোর এবং তাদের তথ্য সংগ্রহ করে দ্রুত রেজিষ্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আপনার একটু সচেতনতা ও সহযোগিতা ফিরিয়ে দিতে পারে…
ছাতকে ইজারাবিহীন চৈলতা ঢালায় অবৈধ ড্রেজারে রাতভর বালু লুটের প্রতিবাদে মানববন্ধন ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার ১ নম্বর ইসলামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইজারাবিহীন মরা চেলা নদীর ‘চৈলতা ঢালা’ অংশে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলনের অভিযোগে ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। নদীর তলদেশ ও তীর কেটে নির্বিচারে বালু উত্তোলনের ফলে সরকারি বেড়িবাঁধ, ফসলি জমি, বসতবাড়ি এবং গুরুত্বপূর্ণ সড়ক ভয়াবহ ঝুঁকিতে পড়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এরই প্রতিবাদে গত মঙ্গলবার (১৪ জুলাই) সকালে চৈলতা ঢালার নদী তীরে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় শতাধিক নারী-পুরুষ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র রাতের অন্ধকারে ড্রেজার ও লিস্টার…
সিলেট প্রতিনিধি: সিলেটের প্রবীণ আলেমে দ্বীন, প্রখ্যাত শায়খুল হাদীস ও বিয়ানীবাজারের মাখযানুল উলূম গাফফারিয়া মাদ্রাসার সদর মুহতামিম মাওলানা ফজলুল হক খান (বারহালী হুজুর) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভোগার পর সোমবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে সিলেট শহরস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘকাল মাখযানুল উলূম গাফফারিয়া মাদ্রাসা, খাড়াভরা-এর মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত সদর মুহতামিম ছিলেন। এছাড়াও তিনি সাবেক ঢাকাদক্ষিণ দারুল উলূম হুসাইনিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস, নগর মহিলা মাদ্রাসা, নালিউরী মহিলা মাদ্রাসা ও রায়গড় দত্তরাইল মহিলা মাদ্রাসার শায়খুল হাদীস হিসেবে…
শ্রীমঙ্গল (মৌলভীবাজার): বাংলাদেশে ব্যক্তি উদ্যোগে প্রথম প্রতিষ্ঠিত বন্যপ্রাণী সংগ্রহশালা ‘বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা সীতেশ রঞ্জন দেব পরলোকগমন করেছেন। আজ মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) সকাল ৯টা ০৫ মিনিটে শ্রীমঙ্গলের রামকৃষ্ণ মিশন রোডস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সংবাদটি তার বড় ছেলে সজল দেব নিশ্চিত করেছেন।কর্মজীবন ও অবদান: সীতেশ রঞ্জন দেব অত্যন্ত সৎ, বিনয়ী ও নিষ্ঠাবান মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তিনি বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। ১৯৯১ সালে একটি বন্যপ্রাণীর আক্রমণে গুরুতর আহত হওয়ার পরও তিনি বন্যপ্রাণী সংরক্ষণের অঙ্গীকার থেকে সরে আসেননি। বরং তাঁর এই সেবা ফাউন্ডেশনের মাধ্যমেই তিনি বন্যপ্রাণী রক্ষায় নিজেকে আমৃত্যু উৎসর্গ…
আমারসিলেট, বিশেষ সম্পাদকীয়: সমাজে সম্মাননা, পুরস্কার কিংবা স্বীকৃতির উদ্দেশ্য কেবল কাউকে ক্রেস্ট বা সনদ তুলে দেওয়া নয়; বরং যোগ্যতা, সততা, ত্যাগ ও জনকল্যাণমূলক অবদানের প্রকৃত মূল্যায়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে অনুসরণযোগ্য আদর্শ উপস্থাপন করা। একটি সুস্থ সমাজে সম্মাননা মানুষকে অনুপ্রাণিত করে, মূল্যবোধকে শক্তিশালী করে এবং যোগ্যতার প্রতি শ্রদ্ধাবোধ সৃষ্টি করে।কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে একটি উদ্বেগজনক ও লজ্জাজনক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা কিছু অনভিজ্ঞ সংগঠন, নামমাত্র কিছু নব্য প্ল্যাটফর্ম কিংবা ব্যক্তিকেন্দ্রিক ভুঁইফোঁড় উদ্যোগ নিজেদের “বিশেষ সম্মাননা প্রদানকারী” প্রতিষ্ঠান হিসেবে পরিচয় দিয়ে অবাধে ক্রেস্ট ও তথাকথিত অ্যাওয়ার্ড বিতরণ করছে। স্বাধীনতার পর থেকে টিকে থাকা দীর্ঘ…