Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: amarsylhet
নিজস্ব প্রতিনিধি: সরকারের অগ্রাধিকারভিত্তিক সামাজিক সুরক্ষা কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে শ্রীমঙ্গল উপজেলায় তথ্য সংগ্রহকারী (Enumerator) ও সুপারভাইজার হিসেবে অস্থায়ী স্বেচ্ছাসেবী নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ‘ফ্যামিলি কার্ড শুমারি নির্দেশিকা-২০২৬’ অনুযায়ী আগামী ১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত দেশব্যাপী ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম পরিচালিত হবে। এ কার্যক্রমে শ্রীমঙ্গল উপজেলায় তথ্য সংগ্রহের জন্য প্রয়োজনীয় সংখ্যক তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার স্বেচ্ছাসেবী নিয়োজিত করা হবে। আগ্রহীরা উপজেলা সমাজসেবা অফিস, শ্রীমঙ্গল থেকে সরাসরি আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। এছাড়া উপজেলা সমাজসেবা অফিসের ওয়েবসাইট dss.sreemangal.moulvibazar.gov.bd এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ওয়েবসাইট www.sreemangal.moulvibazar.gov.bd থেকেও আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট নেওয়া যাবে। যথাযথভাবে পূরণ…
সম্প্রতি ঢাকাভিত্তিক একটি শীর্ষস্থানীয় সাংবাদিক সংগঠনের একজন সম্মানিত নেতার একটি বক্তব্য আমার দৃষ্টিগোচর হয়েছে। তিনি মফস্বল এলাকায় সাংবাদিকের সংখ্যাধিক্য এবং বিশেষ করে স্বামী-স্ত্রী উভয়ের সাংবাদিকতায় যুক্ত হওয়া নিয়ে উদ্বেগ ও আক্ষেপ প্রকাশ করেছেন। একজন জ্যেষ্ঠ সাংবাদিক নেতা হিসেবে তাঁর অভিজ্ঞতা, অবদান ও অবস্থানের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা রয়েছে। একই সঙ্গে আমি বিশ্বাস করি, সাংবাদিকতা নিয়ে যেকোনো গঠনমূলক আলোচনা আমাদের পেশাকে আরও সমৃদ্ধ করে। তবে বাস্তবতার আরেকটি দিকও রয়েছে, যা আলোচনায় সমান গুরুত্ব পাওয়া প্রয়োজন। কারণ কোনো সমস্যার একটি মাত্র দিক বিশ্লেষণ করলে অনেক সময় মূল সংকট আড়ালেই থেকে যায়। বিশেষ করে মফস্বল সাংবাদিকতার মতো একটি সংবেদনশীল বিষয় নিয়ে মন্তব্য করার…
বিশেষ প্রতিবেদন:দলীয় নীতি-শৃঙ্খলা ভঙ্গ, অসদাচরণ এবং প্রমাণিত ‘নৈতিক পদস্খলনে’র অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জের আংশিক) আসনের সাবেক এমপি গাজী নজরুল ইসলামকে সংগঠন থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা অনৈতিক কর্মকাণ্ড ও জালিয়াতির খতিয়ান উল্লেখ করে সিদ্ধান্তটি নির্বাচন কমিশনকেও (ইসি) অবহিত করা হয়েছে। তবে কেবল একটি রাজনৈতিক বহিষ্কারের মধ্যেই ঘটনাটি সীমাবদ্ধ থাকছে না; বরং এই ঘটনার মধ্য দিয়ে ক্ষমতার অপব্যবহার, ভুয়া কাবিন রেজিস্ট্রি এবং একজন নারীর মানবিক ও আইনি অধিকার খর্বের যে ভয়াবহ চিত্র ফুটে উঠেছে, তা নিয়ে তরুণ প্রজন্ম ও সুশীল সমাজে চরম উদ্বেগ দেখা দিয়েছে। রাজনৈতিক ক্ষমতার আড়ালে ভুয়া কাবিন…
নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুরে পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়া জান্নাতিকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার অভিযোগে মো. রবিউল সিকদার (৩৫) নামে এক রাজমিস্ত্রিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার দত্তপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে স্থানীয় জনতা অভিযুক্ত রবিউলকে ধরে পুলিশে সোপর্দ করে। গ্রেফতারকৃত রবিউল রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার সিকদারের ছেলে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২০ জুলাই) শেষ বিকেলে শিশু জান্নাতিকে একটি নির্জন ঘরে ডেকে নিয়ে মুখ চেপে ধরে পাশবিক নির্যাতন চালায় রবিউল। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হলে ঘটনা ধামাচাপা দিতে মরদেহ কাঁথা দিয়ে ঢেকে রেখে সে পালিয়ে যায়। সন্ধ্যা পার হলেও জান্নাতি…
অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর নির্দেশনা ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার সংরক্ষিত বনভূমি থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ, বনজ সম্পদ সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বিকেলে তিনি ছাতক উপজেলার বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল ও বন বিভাগের বাগান এলাকা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহিউদ্দিন, সুনামগঞ্জ বন বিভাগের রেঞ্জ অফিসার মো. রিয়াজ উদ্দিন, ছাতক থানার ইন্সপেক্টর (তদন্ত) ঝলক মোহন, ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন, বন বিভাগের বিট অফিসার কে বি এম…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে বালুমহালের তালিকাভুক্তি এবং তালিকাভুক্তির সনদ নবায়নের জন্য আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজার থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা বিধিমালা, ২০২৩’ এর বিধি ৪(৬) অনুযায়ী প্রতি বছর ১ শ্রাবণ থেকে ৩১ আশ্বিন (১৬ জুলাই, ২০২৬ থেকে ১৫ অক্টোবর, ২০২৬) তারিখ পর্যন্ত নির্ধারিত সময়ে বালুমহালের তালিকাভুক্তি এবং সনদ নবায়নের জন্য আবেদন করা যাবে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের পর বিলম্ব ফি প্রদানপূর্বক আগামী ১৫ কার্তিক পর্যন্ত আবেদন করার সুযোগ থাকবে। তবে ১৫ কার্তিকের মধ্যে সনদ নবায়ন বা তালিকাভুক্তির আবেদন না করা হলে সংশ্লিষ্ট তালিকাভুক্তি বাতিল বলে গণ্য হবে…
সালেহ আহমদ (স’লিপক), সিলেট থেকে (সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী): যুক্তরাজ্যপ্রবাসী রাজনগরবাসীর উদ্যোগে ‘রাজনগর জাতীয়তাবাদী ফোরাম ইউকে’-র আয়োজনে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানের সঙ্গে এক আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে লন্ডনের বেকেনহ্যামের ‘কারি ক্লাব’-এ এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজনগর জাতীয়তাবাদী ফোরাম ইউকের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম নাসের রহমান। রাজনগর জাতীয়তাবাদী ফোরাম ইউকের সাধারণ সম্পাদক রুহুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকে বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্যসচিব খসরুজ্জামান খসরু, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান তপন, একাটুনা…
নড়াইল প্রতিনিধি: পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়ায় আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে লোহাগড়া উপজেলার কুমোড়ডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলিনুর পেশায় রাজমিস্ত্রি ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে কুমোড়ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একই গ্রামের রাজিব শেখের কাছে পাওনা টাকা চান আলিনুর। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে রাজিব আলিনুরের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে…
শ্রীমঙ্গলের মুহাজিরাবাদে অবৈধ বালু উত্তোলন, পাহাড় কাটা ও মাদকের বিস্তার রোধে সভা, ঘটনাস্থল পরিদর্শন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোন ইউনিয়নের মুহাজিরাবাদ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি, পাহাড়ের মাটি কাটা এবং মাদকের বিস্তার রোধে সচেতন এলাকাবাসীর ব্যানারে ১৮ জুলাই শনিবার বিকাল ৪ঃ০০ টায় স্থানীয় মুহাজেরাবাদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন এবং ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ওসি কামরুল ইসলাম চৌধুরী। এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ আব্দুল আহাদ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওয়ার্ড সদস্য এবং বিপুলসংখ্যক গ্রামবাসী সভায় অংশ নেন। আলোচনা…
শাল্লায় নবগঠিত শিক্ষক সমিতি: বৈষম্যহীন ও সমতার ভিত্তিতে শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে প্রতিজ্ঞাবদ্ধ
চিন্ময় দাশ, শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির শাল্লা উপজেলা শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে শাল্লা উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারের সামনে আয়োজিত এ সভায় উপজেলার ১০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় আড়াই শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শশারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামলাল সরকার। যৌথভাবে সঞ্চালনা করেন পোড়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন তালুকদার এবং শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পল্লবী রাণী তালুকদার। সভায় বক্তব্য…