Author: amarsylhet

বিশেষ সংবাদদাতা,ঢাকা: দৈনন্দিন জীবনে দাঁতের সুরক্ষা ও মুখের পরিচ্ছন্নতার জন্য ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (এসডিও) এক বৈজ্ঞানিক গবেষণায় দেশে বিক্রি হওয়া ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে (৭৬.৫ শতাংশ) মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। অর্থাৎ দেশে বিক্রি হওয়া প্রতি চারটি টুথপেস্টের মধ্যে প্রায় তিনটিতেই রয়েছে এই ক্ষুদ্র প্লাস্টিক কণা। এ ঘটনায় তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে রিট আবেদন করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে বিষয়টির নিরপেক্ষ তদন্ত চান। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট টুথপেস্ট বাজার থেকে প্রত্যাহারের আবেদন করা হবে। রোববার (২৬ জুলাই) রাজধানীর লালমাটিয়ায় এসডিওর প্রধান কার্যালয়ে গবেষণা প্রতিবেদন…

Read More

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বাজারস্থ সাউথ বালিশিরা কেজি স্কুলে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি শনাক্তকরণ এবং চশমা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) স্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দিনের উদ্যোগে এবং মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল (মাতারকাপন)-এর সহযোগিতায় সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ চক্ষু শিবির পরিচালিত হয়। সরেজমিনে দেখা যায়, আশপাশের গ্রামসহ দূর-দূরান্ত থেকে বিপুলসংখ্যক মানুষ সেবা নিতে আসেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, মোট ২২০ জন রোগী নিবন্ধন করেন। তাদের মধ্যে ১৪৫ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয় এবং ২৫ জনের চোখে ছানি শনাক্ত হয়। শনাক্ত রোগীদের অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। অপারেশন শেষে তাদের নিজ…

Read More

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার মামলার প্রধান আসামি জসিম মিয়া (পিতা: আব্দুল মালিক), উপজেলার নয়াখেল গ্রামের বাসিন্দা। ঘটনার প্রায় ৪৮ ঘণ্টার মধ্যে র‍্যাব-৯-এর সহযোগিতায় তাকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৪ জুলাই) দুপুরে জৈন্তাপুর উপজেলার নয়াখেল এলাকায় সারিঘাট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক কিশোরীকে বাড়িতে একা পেয়ে জসিম মিয়া তার শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। এ সময় কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে অভিযুক্তকে আটক করে গণপিটুনি দেয়। পরে তার পরিবারের সদস্য ও নিকটাত্মীয়রা চিকিৎসার কথা বলে তাকে স্থানীয়দের কাছ থেকে নিয়ে যান। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে…

Read More

নিজস্ব প্রতিবেদক,শ্রীমঙ্গল, ২৬ জুলাই ২০২৬: মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজের গণিত বিভাগের উদ্যোগে বার্ষিক প্রকাশনা ‘ইনফিনিটি’-এর মোড়ক উন্মোচন এবং গণিত বিভাগের (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান। সভাপতিত্ব করেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক সুদর্শন শীল। এছাড়া কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসিন, সাবেক উপাধ্যক্ষ প্রফেসর রফি আহমেদ চৌধুরীসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ‘ইনফিনিটি’ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয় এবং শিক্ষার্থীদের মধ্যে এর কপি বিতরণ করা হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের ফুল, মানপত্র ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। বক্তারা শিক্ষার্থীদের জ্ঞান, সৃজনশীলতা,…

Read More

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের হাতলিয়া এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুড়ী উপজেলার এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। রোববার (২৬ জুলাই) দুপুরে জুড়ী-বড়লেখা আঞ্চলিক সড়কের হাতলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী হোসেন (২৫) জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল গ্রামের হাজী সোয়াব উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, জুড়ী-বড়লেখা আঞ্চলিক সড়কের হাতলিয়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী হোসেনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় গুরুতর আহত আরও তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত…

Read More

​সালেহ আহমদ (স’লিপক): উৎসবমুখর পরিবেশ ও শিশুনন্দিত আবহে নানা বর্ণাঢ্য আয়োজনে শিশুদের জনপ্রিয় সাহিত্য পত্রিকা ‘কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ​শনিবার (২৫ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে উন্মুক্ত ছড়া-কবিতা পাঠ ও ‘একুশ ছুঁয়ে কানামাছি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। দেশের বিশিষ্ট শিশুসাহিত্যিক ও কবিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রবীণ-নবীনদের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়। ​প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশুসাহিত্যিক রহীম শাহ, আনজীর লিটন, আহমেদ জসিম, চন্দনকৃষ্ণ পাল, রমজান মাহমুদ, জাকির হোসেন কামাল এবং ‘কানামাছি’র সম্পাদক ও প্রকাশক কবি মঈন মুরসালিন। ​আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিরা ‘কানামাছি’ পত্রিকার দুই দশকের সাফল্যমণ্ডিত পথচলার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন,…

Read More

​ তৌহিদি জনতার নাম দিয়ে যারা মাজার, দরগাহ ও খানকায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালাচ্ছে, তাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। ​বিশেষ প্রতিনিধি, ঢাকা: দেশব্যাপী আউলিয়ায়ে কেরামের মাজার ও খানকায় হামলা, ভাঙচুর ও লুটতরাজ বন্ধের দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে সুফিবাদী সুন্নি পীর-মাশায়েখদের মহাসমাবেশ।​শনিবার (২৫ জুলাই) ‘সম্মিলিত সুন্নি পীর-মাশায়েখ ফোরাম’-এর উদ্যোগে দিনব্যাপী এ মহাসমাবেশের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক পীর-মাশায়েখ, সুফিবাদী আলেম-ওলামা ও ভক্ত অনুরাগীরা অংশ নেন।​সমাবেশে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা কাজী মুহাম্মদ মুঈন উদ্দিন আশরাফী।​মহাসমাবেশে শীর্ষ পীর-মাশায়েখগণ বেশ কয়েকটি জরুরি দাবি ও বার্তা…

Read More

​এম এম শামসুল ইসলাম,জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ নারীর দায়ের কোপে হালিমা বেগম নামের এক গৃহবধূর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলার কচুরগুল গ্রামে এ ঘটনা ঘটে। আহত হালিমা ওই গ্রামের দুবাই প্রবাসী ছলিম উদ্দিনের স্ত্রী। ​স্থানীয়দের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে স্থানীয় রোজি বেগমের সঙ্গে হালিমার বিরোধ চলছিল। শনিবার সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে রোজি বেগম দা দিয়ে হালিমাকে আঘাত করেন। এতে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।​স্বজনরা আহত হালিমাকে উদ্ধার করে প্রথমে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য…

Read More

​শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক বছরে এক লাখ গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ​শনিবার (২৫ জুলাই) সকালে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে চারা রোপণের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী। ​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশের পরিবেশ ও প্রকৃতিকে বাঁচাতে বেশি করে গাছ লাগাতে হবে। গাছ আমাদের জীবনরক্ষাকারী অক্সিজেন দেয়। তিনি সরকারি এই উদ্যোগ সফল করতে উপজেলাবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান। ​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার ওসি…

Read More

​চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি সীমান্তে অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ​শুক্রবার (২৪ জুলাই) সকালে হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) সাতছড়ি বিওপির একটি টহল দল সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পাহাড় এলাকায় অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করে। বিজিবি জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক সিজার মূল্য ৩৫ হাজার টাকা। ​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার সাতছড়ি সীমান্ত থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গম পাহাড় ও বনাঞ্চল এলাকায় টহল পরিচালনা করে বিজিবি। এসময় চোরাকারবারীদের লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। বিজিবির ধারণা, ভারত থেকে পাচার করে এনে দেশের অভ্যন্তরে সরবরাহের…

Read More