Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: amarsylhet
‘মানুষের সেবাই আমার লক্ষ্য’—গণসংবর্ধনায় আরেজ্জো সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলার রাসেল আহমেদ মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি: ইতালির আরেজ্জো সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত ইতালীয় নাগরিক ও নবনির্বাচিত কাউন্সিলর রাসেল আহমেদকে আরেজ্জোবাসীর উদ্যোগে আন্তরিক গণসংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক প্রবাসীর পাশাপাশি ইতালীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কমিউনিটি ব্যক্তিত্ব আবদুল করিম ও এনাইয়া আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরেজ্জো সিটি কর্পোরেশনের মেয়র মারচেল্লো কমানদোচ্চি এবং কমুনি দি আরেজ্জোর ভাইস সিন্দাকো ফ্রানচেসকো গামুররিনি (Francesco Gamurrini)। এ ছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ—জন পাল (রাজীব), জামাল কাসেম, রাজীব, নিয়াম উল্লাহ, মনিরুজ্জামান, আল আমিন…
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে উপজেলা প্রশাসন পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে একটি বালুভর্তি ডায়ানা ট্রাকসহ বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় সিন্ডিকেটের মূল হোতা হেকিম মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একটি নিয়মিত মামলা (এফআইআর নং-৩, জিআর নং-২০২৬) দায়ের করা হয়েছে।শনিবার (১ আগস্ট) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার রাধানগর, ভুরভুরিয়া ছড়া এবং আশিদ্রোণ ইউনিয়নের সাইটুলা (হেকিম মিয়ার লেবু বাগান) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা…
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল ‘গণমিছিল’ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলা সদরে আয়োজিত এই গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে স্থানীয় এক পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আজিজ আহমদ কিবরিয়া, উপজেলা জামায়াতের আমির আব্দুল হাই হেলাল, জামায়াতের উপজেলা সেক্রেটারি ও জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আজিম উদ্দিন, জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন এবং সাগরনাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী লোকমান হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।বক্তারা তাঁদের বক্তব্যে জুড়ী উপজেলার সামগ্রিক উন্নয়ন, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধভিত্তিক…
শ্রীমঙ্গল প্রতিনিধি:শ্রীমঙ্গলের জেডি রোড এলাকার একটি জলাশয়ে ভাসমান রহস্যময় বস্তাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১ আগস্ট, ২০২৬) বিকেলে মানুষের লাশের আদলে বস্তাবন্দী করে পানিতে ফেলে রাখা অবয়বটি উদ্ধার করার পর জানা যায়, সেটির ভেতরে একটি মৃত কুকুর ছিল। তবে স্থানীয় সচেতন মহলের একাংশের ধারণা, ঘটনাটি কেবল সাধারণ অসচেতনতা নয়—বরং এলাকায় কৃত্রিম আতঙ্ক ও বিভ্রান্তি ছড়ানোর কোনো পরিকল্পিত অপচেষ্টা বা সুনির্দিষ্ট চক্রান্ত থাকতে পারে।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শ্রীমঙ্গলের জেডি রোড এলাকার একটি জলাশয়ে মুখ বাঁধা বস্তা ভাসতে দেখেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। বস্তাটির আকৃতি ও বাঁধার ধরন দেখে মানুষের লাশের অবয়ব মনে…
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামীর সম্পত্তিতে সন্তানদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন প্রতিবন্ধী বিধবা রহিমা বেগম। শনিবার (১ আগস্ট) শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ২০০৫ সালে হাজী ইয়াকুব আলী খাঁনের সঙ্গে ইসলামী শরিয়াহ অনুযায়ী তার বিয়ে হয়। স্বামীর মৃত্যুর পর প্রথম পক্ষের সন্তানরা তাকে ও তার দুই ছেলে এবং এক মেয়েকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করছেন। রহিমা বেগম দাবি করেন, সম্প্রতি প্রথম পক্ষের দুই ছেলে এফিডেভিটের মাধ্যমে ওয়ারিশ সনদ তৈরি করে তার সন্তানদের উত্তরাধিকার থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছেন। এ নিয়ে বিরোধের জেরে তার ছেলেকে মারধর ও হুমকি দেওয়া হয়। ঘটনায়…
আন্তর্জাতিক ডেস্ক: নেপালের দক্ষিণাঞ্চলীয় তরাই অঞ্চলে সাম্প্রদায়িক উত্তেজনা রক্তক্ষয়ী সংঘাতে রূপ নিয়েছে। কোশী প্রদেশের সুনসারি জেলার দেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কাপ্তানগঞ্জে গত ২৬ জুলাই রাতে সংঘাতের সূত্রপাত হয়। পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী মধেশ প্রদেশের কয়েকটি জেলায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন কারফিউ, ১৪৪ ধারা জারি, সেনাবাহিনী মোতায়েন এবং সীমান্তে নিরাপত্তা জোরদারসহ একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। সংঘাতের সূত্রপাত স্থানীয় সূত্রে জানা যায়, কাপ্তানগঞ্জ চকের একটি বিদ্যুতের খুঁটিতে পূর্বে টানানো একটি ধর্মীয় পতাকা সরিয়ে সেখানে অপর সম্প্রদায়ের পতাকা টাঙানোকে কেন্দ্র করে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। পরে একটি মন্দিরের কাছে উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম বা ডিজে বক্সে ধর্মীয় গান বাজানো নিয়ে দুই সম্প্রদায়ের…
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নং ভূনবীর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আলিসার কুল (বরপাড়া) এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে আনুমানিক ৮ হাজার ঘনফুট বালু, একটি এক্সক্যাভেটর (ভ্যাকু) মেশিন, বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন এবং প্রায় ১ হাজার ফুট পাইপ জব্দ করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই ২০২৬) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় শ্রীমঙ্গল থানা পুলিশ দায়িত্ব পালন করে। অভিযানকালে ঘটনাস্থলে অবৈধভাবে উত্তোলিত আনুমানিক ৮ হাজার…
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে বিজিবির একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের সারিঘাট এলাকার সরুফৌদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় একাধিক সূত্র জানায়, সিলেটের আখালিয়া থেকে তামাবিলগামী বিজিবির একটি পিকআপ (নিবন্ধন নম্বর: সিলেট-ঠ-১১-০০৩২)-এর সঙ্গে দরবস্তগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেল আরোহী সাদ্দাম হোসেন পিকআপটির চাকার নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সাদ্দাম হোসেন রাজশাহী জেলার বাগমারা উপজেলার জামালপুর গ্রামের সাহেব আলীর ছেলে।…
প্রথম দিনেই উপচে পড়া ভিড়; শতভাগ হালাল খাবার ও মানসম্মত সেবার প্রতিশ্রুতি মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি: ইতালির রাজধানী রোমের বাংলাদেশি অধ্যুষিত কর্নেলিয়া এলাকায় Piazza Giureconsulti 38, Zona Cornelia, Metro A (Cornelia) ঠিকানায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আল মাদিনা কেবাব অ্যান্ড রেস্টুরেন্ট। উদ্বোধনের প্রথম দিনেই প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শুধু বাংলাদেশিই নয়, ইতালীয়, এশীয়, ল্যাটিন আমেরিকানসহ বিভিন্ন দেশের নাগরিকরাও অনুষ্ঠানে অংশ নিয়ে নতুন এই উদ্যোগকে স্বাগত জানান। উদ্বোধন উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক, সাংবাদিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অতিথিরা উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে প্রবাসে বাংলাদেশি ব্যবসার প্রসারে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী…
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ফিসারির ঘরে আশ্রয় নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমরান (১৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অকালপ্রয়াত এ তরুণের জন্য দেশবাসী ও এলাকাবাসীর কাছে দোয়ার আকুতি জানিয়েছেন তাঁর শোকার্ত পিতা।বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নের বরুনা হাজীপুর এলাকায় জিল্লুর রহমানের একটি ফিসারির ঘরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান বরুনা হাজীপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তিন বোন ও দুই ভাইসহ মোট পাঁচ ভাই-বোনের মধ্যে ইমরান ছিলেন সবার ছোট।স্থানীয় সূত্রে জানা যায়, ইমরান প্রতিদিনের মতো শ্রমিক হিসেবে কাজ করতে প্রতিবেশী ওয়াসিম মিয়ার ফিসারিতে যান। ভোরে হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হলে তিনি নিরাপদ আশ্রয়ের জন্য…