Author: amarsylhet

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে দূতাবাস প্রাঙ্গণে এক বিশেষ আলোচনা ও স্মারন সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক এবং পরিচালনায় ছিলেন দূতাবাসের প্রথম সচিব (পাসপোর্ট) ইফতেখার। কর্মসূচির সূচনালগ্নে জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তী পর্বে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট অন্যান্য শীর্ষকর্তাদের বিশেষ স্মারক বাণী পাঠ করে শোনান।স্মরণ সভায় ইতালিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। বক্তারা দূর পরবাসে থেকেও মাতৃভূমির…

Read More

চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ চিন্ময় দাশ,শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি; সুনামগঞ্জের শাল্লায় “জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় শাল্লা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, বিএনপির সহ-সভাপতি আলী আমজাদ মিয়া, হাফেজ মাওলানা নুরে আলম সিদ্দিকী, মাওলানা একরামুল হোসেন,…

Read More

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী জেসমিন খানমকে (৩২) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত স্বামী জসিম শেখ লোহাগড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে।রবিবার (২ আগস্ট) বেলা ১১টার দিকে পিটিয়ে গুরুতর জখমের পর দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর জেসমিনকে চিকিৎসক মৃত ঘোষণা করে।নিহত জেসমিন লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামের সিদ্দিক মীরের ছেলে। স্বামী জসিম একই গ্রামের মমরেজ শেখের ছেলে।স্থানীয় ইউপি সদস্য মোঃ হিসাম উদ্দিন জানান, স্বামী জসিম শেখ পেশায় একজন রাজমিস্ত্রি এবং মাদকাসক্ত। রবিবার বেলা ১১টার দিকে তার স্ত্রী জেসমিনকে পরকীয়ার সন্দেহে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। আঘাতে…

Read More

চার বোনের দাবি—দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি ও আয়ের অংশ থেকে বঞ্চিত; আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ। ভাইদের দাবি, মৌখিকভাবে সম্পত্তি বণ্টন করা হয়েছে, বিষয়টি আদালতে বিচারাধীন। নিজস্ব প্রতিবেদক,শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রয়াত হাফেজ মুছলেহ উদ্দিনের রেখে যাওয়া বিপুল পৈতৃক সম্পত্তিতে বৈধ উত্তরাধিকার থেকে চার কন্যাকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে। এ অভিযোগে মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বিলকিস হাসান। তিনি অভিযোগ করেন, সাত ভাই ও মৃত দুই ভাইয়ের সন্তানরা দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিজেদের দখলে রেখে ভোগদখল করছেন। তবে অভিযুক্ত পক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিলকিস হাসান বলেন, প্রায় ২৩ বছর আগে তাঁর…

Read More

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২ লাখ ২০ হাজার টাকা জব্দ এবং দুইজন অভিযুক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। ডিবি পুলিশের সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর একটি দল জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার এলাকায় অভিযান চালিয়ে কানাইঘাট উপজেলার দলইমাঠি গ্রামের আলাউর রহমানের ছেলে মাহবুবুর রহমান (৩৬)-কে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ১৮ হাজার টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ পরে দরবস্ত ইউনিয়নের চাল্লাইন গ্রামে আরেকটি…

Read More

আতঙ্কে বাউসা-কেশবপুরের হাজারো মানুষ, স্থায়ী প্রতিরক্ষা বাঁধের দাবি আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার সদর ইউনিয়নের বাউসা-কেশবপুর গ্রামে সুরমা নদীর ভয়াবহ ভাঙন অব্যাহত রয়েছে। একের পর এক বসতভিটা, ফসলি জমি, গাছপালা, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে। ইতোমধ্যে শতবর্ষী পূর্ব বাউসা কেন্দ্রীয় জামে মসজিদ এবং বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে তলিয়ে গেছে। প্রতিদিনই নতুন নতুন এলাকা ভাঙনের কবলে পড়ায় আতঙ্কে দিন কাটছে হাজারো মানুষের। স্থানীয়দের ভাষায়, এটি শুধু নদীভাঙন নয়, একটি জনপদের অস্তিত্ব সংকট। বর্ষা মৌসুমে সুরমা নদীর প্রবল স্রোত ও ঢেউয়ের আঘাতে নদীতীরের মাটি ধসে পড়ছে। বছরের পর বছর ধরে চলা এ ভাঙনে বাউসা…

Read More

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে কথিত বিকৃত ও আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে দায়ের করা সাইবার মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার হওয়া আসামির নাম মাসুম পারভেজ জাকারিয়া। মামলার এজহার অনুযায়ী তিনি এ মামলার ২ নম্বর আসামি। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বড়বাড়ি সোনাপুর এলাকায়। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগে একই মামলায় সৈয়দ তানভীর আহমেদ নামে আরেক আসামিকে শ্রীমঙ্গল থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বর্তমানে মামলাটির তদন্ত করছে মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশ।…

Read More

মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি: ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য আইনি ও ইমিগ্রেশন সহায়তা, নিরাপদ ভ্রমণসেবা এবং বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে রেমিট্যান্স প্রেরণের লক্ষ্যে রাজধানী রোমের প্রাণকেন্দ্র পিয়াচ্ছা ভিত্তোরিও এলাকার Via Principe Amedeo 223 ঠিকানায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস। প্রতিষ্ঠানটির পরিচালক বাংলাদেশি মালিকানাধীন টেস্ট অব ইন্ডিয়া রেস্টুরেন্ট-এর স্বত্বাধিকারী মাসুদ আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে রোমের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য নির্ভরযোগ্য ট্রাভেল, ইমিগ্রেশন ও রেমিট্যান্স সেবার চাহিদা দীর্ঘদিনের। নতুন এই প্রতিষ্ঠানটি সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। প্রতিষ্ঠানের…

Read More

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: জাতীয় পর্যায়ের কারাতে-দো প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতে মৌলভীবাজার ও সিলেট বিভাগের জন্য গৌরব বয়ে এনেছেন রাজনগর উপজেলার কিশোর কারাতেকা অর্প দত্ত। তার এই অসাধারণ অর্জনের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যায়, নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় কারাতে-দো প্রতিযোগিতায় +৪৫ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক অর্জন করেন অর্প দত্ত। পুরস্কার হিসেবে তিনি সম্মাননা সনদ ও ১৫ হাজার টাকা প্রাইজমানি লাভ করেন। সংশ্লিষ্টদের দাবি, কারাতে-দো ডিসিপ্লিনে জাতীয় পর্যায়ে এটি সিলেট বিভাগের প্রথম স্বর্ণপদক। অর্প দত্ত রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা এলাকার দশমরী-দশঘরী গ্রামের বাসিন্দা। তার বাবা কাজল দত্ত প্রবাসী এবং মা সুভ্রা দত্ত গৃহিণী। পরিবারের…

Read More