নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে শ্রীমঙ্গল থানার আয়োজনে থানার হলরুমে আইনশৃঙ্খলা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।
আজ ০৭ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে দুপুরে এই সভা শুরু হয়। এতে এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, শান্তি ও সম্প্রীতি বজায় রেখে সুষ্ঠুভাবে পূজা উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হচ্ছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে সভায় বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধি, স্থানীয় হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পূজা উদ্যাপন কমিটির সদস্যরা অংশগ্রহণ করছেন।
সভায় পূজা চলাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করে আলোচনা চলছে। বিস্তারিত আসছে…
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
