Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    October 7, 2026

    শ্রীমঙ্গলে হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

    October 7, 2026

    শ্রীমঙ্গলে পৌরসভা যোগেন্দ্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

    October 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 7
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » শ্রীমঙ্গলে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    amarsylhetBy amarsylhetOctober 7, 2026Updated:October 7, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে শ্রীমঙ্গল থানার আয়োজনে থানার হলরুমে আইনশৃঙ্খলা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    আজ ০৭ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে দুপুরে এই সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, শান্তি ও সম্প্রীতি বজায় রেখে সুষ্ঠুভাবে পূজা উদযাপনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
    শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে সভায় বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধি, স্থানীয় হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পূজা উদ্‌যাপন কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
    সভায় পূজা চলাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়।
    সভায় বক্তব্য রাখেন— আনন্দ মোহন কলেজের রিটায়ার্ড অধ্যক্ষ লোকেশ দেব, ভিক্টোরিয়া স্কুলের প্রাক্তন শিক্ষক দীপেন্দ্র ভট্টাচার্য, ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক অয়ন দেব, দীপেন্দ্র লাল দাস, বালাগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যক্ষ অভিনাশ আচার্য, উদীচীর সাধারণ সম্পাদক বিশ্বনাথ চৌধুরী, শিক্ষক সমিতির সেক্রেটারি কল্যাণ দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি সুদীপ দাস রিঙ্কু, পৌর পূজা উদযাপন কমিটির সেক্রেটারি ছোটন চৌধুরী এবং পূজা উদযাপন ফ্রন্টের সেক্রেটারি বসন্ত গোয়ালা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন এসআই বাবলু পাল।
    এ সময় হিন্দু কমিউনিটি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। সভায় পূজা মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা প্রদানের জোরালো আশ্বাস দিয়ে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন।
    মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন ও বিকুল চক্রবর্তী প্রমুখ।

    অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় শারদীয় শ্রীমঙ্গলে সভা ড
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

    October 7, 2026

    শ্রীমঙ্গলে পৌরসভা যোগেন্দ্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

    October 7, 2026

    চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলনে চ্যাম্পিয়ন শ্রীমঙ্গলের নটরডেমের তিন শিক্ষার্থী

    October 6, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    By amarsylhetOctober 7, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

    By amarsylhetOctober 7, 20260
    Uncategorized

    শ্রীমঙ্গলে পৌরসভা যোগেন্দ্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

    By amarsylhetOctober 7, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.