Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: amarsylhet
মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি: ইতালিতে বসবাসরত মুন্সীগঞ্জ-বিক্রমপুর অঞ্চলের প্রবাসীদের সংগঠন মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতি, ইতালি-এর নবগঠিত কার্যকরী পরিষদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ইতালির রাজধানী রোমে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী বাচ্চু নবনির্বাচিত পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেন। নবগঠিত কার্যকরী পরিষদে প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন জামান মুক্তার। সভাপতি নির্বাচিত হয়েছেন এলিন আহমেদ মিঠু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম। এছাড়া সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, সহ-সভাপতি উম্মেহানী চৌধুরী ও মজিবুর শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ এবং কার্যকরী পরিষদের সদস্য হিসেবে শাহাদাত হোসেন রনি নির্বাচিত হয়েছেন। সংবাদ সম্মেলনে নবনির্বাচিত…
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজার থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহর শ্রীমঙ্গলে পুলিশের সাময়িক বাধার মুখে পড়ে। পরে তারা বাধা অতিক্রম করে হবিগঞ্জের দিকে গেলেও শেষ পর্যন্ত শহরে প্রবেশ না করে রাতে মৌলভীবাজারে ফিরে আসেন। বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহর হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সীমানা ঘেঁষা চা-কন্যা ভাস্কর্য এলাকায় পৌঁছালে পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন ছিল। পুলিশের সাথে প্রায় ঘন্টাখানেক বাকবিতণ্ডার পর এনসিপির নেতারা পুনরায় হবিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখেন। এদিকে, হবিগঞ্জে সম্ভাব্য…
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর গ্রামে বিকল বিদ্যুৎ ট্রান্সফরমার প্রতিস্থাপন ও নতুন বিদ্যুৎ মিটার স্থাপনকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। সরকারি সেবার নামে অবৈধ অর্থ আদায়ের প্রতিবাদ করায় এক স্থানীয় সাংবাদিকের ওপর হামলা এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই আলমপুর এলাকার ২০০ কেভিএ ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ ট্রান্সফরমার বিকল হয়ে গেলে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে শতাধিক পরিবার দুর্ভোগে পড়ে। অভিযোগ রয়েছে, এ অবস্থায় একটি প্রভাবশালী চক্র—যাদের মধ্যে আলী আহমদ, নিয়ামত আলী, আউয়াল ও…
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক বিশেষ অভিযানে ইয়াবা ও বিপুল পরিমাণ গাঁজাসহ চিহ্নিত তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (২৮ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি টিম শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাঁচাউন গ্রামে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারি রুবেল মিয়া ওরফে লেখন মিয়াকে (৪১) গ্রেপ্তার করে। এ সময় ডিবির উপস্থিতি টের পেয়ে তার বড় ভাই আব্দুল মতিন লেখন মিয়া পালিয়ে যায়। পরে রুবেল মিয়ার দেহ তল্লাশি করে ৩৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল জানায়, পলাতক ভাইয়ের সহযোগিতায় বিক্রয়ের উদ্দেশ্যে সে এই ইয়াবা রেখেছিল।ডিবির অপর এক অভিযানে গ্রেপ্তার হন আব্দুর রহমান…
বিশেষ প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৯টায় তিনি বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের গণিত ক্লাস, শ্রেণিকক্ষ, পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি এবং সার্বিক শিক্ষার পরিবেশ সরেজমিনে ঘুরে দেখেন। পরবর্তীতে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, “বিএনপি সরকার বিশ্বাস করে শিক্ষাই হলো জাতির সবচেয়ে বড় বিনিয়োগ। একটি যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার যা যা প্রয়োজন, তার সবই করছে। প্রতিটি শিশুর জন্য আধুনিক, দক্ষতাভিত্তিক ও গুণগত শিক্ষা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ…
শ্রীমঙ্গল প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সাব-রেজিস্টার অফিস প্রাঙ্গণে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সাব-রেজিস্টার কর্মকর্তা শংকর কুমার ধর। এ সময় কার্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহাদ, বিভিন্ন ডিড রাইটার এবং সাব-রেজিস্টার অফিসে আগত বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উপস্থিত ব্যক্তিরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার শাপলাবাগ এলাকায় দুই বছর বয়সী এক শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলার অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর ২০২৩ রাত আনুমানিক ১০টার দিকে শাপলাবাগ এলাকায় এ ঘটনা ঘটে। মামলায় অভিযুক্ত করা হয়েছে মো. খোরশেদ আলী (৪২)-কে। তিনি মৃত সৈয়দ আলীর ছেলে। তার স্থায়ী বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার লাহাই গ্রামে হলেও ঘটনাকালে শ্রীমঙ্গলের শাপলাবাগ এলাকায় আলী পাটোয়ারীর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ও ভুক্তভোগী পরিবার পাশাপাশি কক্ষে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। ঘটনার রাতে দুই বছর বয়সী শিশু আফিয়া…
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত “Exchange of Views on Law Enforcement & Drug Control” শীর্ষক এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান। সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিললুর রহমান। স্বাগত বক্তব্য দেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। মতবিনিময় সভায় জেলার সাতটি উপজেলা থেকে পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। এতে ছাত্রছাত্রী, জনপ্রতিনিধি, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধাসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, জনগণের…
বিশেষ সংবাদদাতা,ঢাকা: দৈনন্দিন জীবনে দাঁতের সুরক্ষা ও মুখের পরিচ্ছন্নতার জন্য ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (এসডিও) এক বৈজ্ঞানিক গবেষণায় দেশে বিক্রি হওয়া ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে (৭৬.৫ শতাংশ) মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। অর্থাৎ দেশে বিক্রি হওয়া প্রতি চারটি টুথপেস্টের মধ্যে প্রায় তিনটিতেই রয়েছে এই ক্ষুদ্র প্লাস্টিক কণা। এ ঘটনায় তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে রিট আবেদন করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে বিষয়টির নিরপেক্ষ তদন্ত চান। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট টুথপেস্ট বাজার থেকে প্রত্যাহারের আবেদন করা হবে। রোববার (২৬ জুলাই) রাজধানীর লালমাটিয়ায় এসডিওর প্রধান কার্যালয়ে গবেষণা প্রতিবেদন…
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বাজারস্থ সাউথ বালিশিরা কেজি স্কুলে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি শনাক্তকরণ এবং চশমা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) স্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দিনের উদ্যোগে এবং মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল (মাতারকাপন)-এর সহযোগিতায় সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ চক্ষু শিবির পরিচালিত হয়। সরেজমিনে দেখা যায়, আশপাশের গ্রামসহ দূর-দূরান্ত থেকে বিপুলসংখ্যক মানুষ সেবা নিতে আসেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, মোট ২২০ জন রোগী নিবন্ধন করেন। তাদের মধ্যে ১৪৫ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয় এবং ২৫ জনের চোখে ছানি শনাক্ত হয়। শনাক্ত রোগীদের অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। অপারেশন শেষে তাদের নিজ…