Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: amarsylhet
নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল:মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অলি মিয়া (২৭) নামে এক ব্যক্তিকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলা প্রশাসন, ৪৬ বিজিবি ও শ্রীমঙ্গল থানা পুলিশের যৌথ অভিযানে শ্রীমঙ্গল ৪৬ বিজিবি অফিস সংলগ্ন বধ্যভূমি এলাকার ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত অলি মিয়া শ্রীমঙ্গল উপজেলার জালালিয়া রোড এলাকার বাসিন্দা। তিনি আব্দুল করিমের ছেলে। অভিযান চলাকালে তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে অলি মিয়া দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন এবং ক্ষমা প্রার্থনা করেন। অভিযোগের সত্যতা এবং ঘটনাস্থলে হাতেনাতে আটক…
শ্রীমঙ্গল প্রতিনিধি: মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার এবং জনসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো. ফারুক খাঁন আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন–২০২৬-এ বিশেষ সম্মাননা স্মারক অর্জন করেছেন। এই আন্তর্জাতিক স্বীকৃতি উপলক্ষে শ্রীমঙ্গলে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে সম্মেলনে অংশগ্রহণকারী সংগঠনের ১০ জন কর্মীর হাতেও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।গত ১১ জুলাই ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন–২০২৬-এ নেপালের সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী ফারুক খাঁনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। একই অনুষ্ঠানে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রুয়েল খাঁন আশরাফুলও…
সালেহ আহমদ (স’লিপক): সমকালীন বাংলা কবিতার অন্যতম গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর কবি পিয়াস মজিদকে নিয়ে যুক্তরাজ্যের বার্মিংহামে এক প্রাণবন্ত সাহিত্য আড্ডা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী নার্গিস আসার খানমের কবর খুঁজে বের করে তা যথাযথভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।গত বুধবার (১৫ জুলাই) রাতে স্মলহীথের এমটি ক্যাটারিং মিলনায়তনে মিডল্যান্ডস সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, ইউকের উদ্যোগে এই আড্ডার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি, ছড়াকার ও সম্পাদক সৈয়দ নাসির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সহকারী পরিচালক কবি পিয়াস মজিদ।মিডল্যান্ডস সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক, কবি ও গবেষক সৈয়দ…
ছাতক (সুনামগঞ্জ): সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের হাতিরলিয়া ফরেস্ট ক্যাম্পের আওতাধীন নাছিমপুর মৌজার সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে বালু উত্তোলন, বনভূমি দখল ও গাছ ধ্বংসের অভিযোগে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা করেছে বন বিভাগ। ছাতক রেঞ্জের বিট কর্মকর্তা কে. বি. এম. ফেরদৌসের এজাহারের ভিত্তিতে ছাতক থানায় দায়ের করা এই মামলায় প্রায় ১ কোটি ৩৮ লাখ ৮ হাজার টাকার সরকারি বনসম্পদ ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই ২০২৬ তারিখে গভীর রাতে দেশীয় অস্ত্রশস্ত্র ও ট্র্যাক্টর নিয়ে সংঘবদ্ধ চক্রটি সংরক্ষিত বনে প্রবেশ করে অবৈধভাবে প্রায় ৫০ হাজার ঘনফুট বালু উত্তোলন করে…
জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার উত্তর সাগরনাল গ্রামে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ হাসিনা বেগম (৩৭) নামে এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত বুধবার (১৫ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়। অভিযানকালে ঘরের একটি লেডিস পার্স ও প্লাস্টিকের কৌটা থেকে মোট ৪০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। তবে টের পেয়ে হাসিনার স্বামী মোঃ এনামুল হক জিলিম (৩৮) কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার বাদী হয়ে জুড়ী থানায় মামলা দায়ের করেছেন। পলাতক জিলিমকে গ্রেফতারে চেষ্টা চলছে।
শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৬ জুলাই ২০২৬: বিশ্ব সাপ দিবসে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক দুটি লোকালয় থেকে দুটি অজগর সাপ সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার উত্তর ভাড়াউড়া এবং সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া এলাকায় সাপ দুটির কারণে তৈরি হওয়া তীব্র আতঙ্ক থেকে স্থানীয় জনগণকে মুক্ত করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন উদ্ধার হওয়া দুটি অজগরই পৃথক দুটি স্থানে গাছের মগডালে ও বাঁশের একদম ওপরে আশ্রয় নিয়েছিল, যেখানে উদ্ধারকারীরা উঁচুতে উঠে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযানের মাধ্যমে সেগুলোকে নামিয়ে আনেন।তবে এই জোড়া অভিযানের পেছনে লুকিয়ে রয়েছে এক পরম মানবিক দায়িত্ববোধ ও শোককে শক্তিতে রূপান্তরের গল্প। মাত্র দুদিন আগে, ১৪ জুলাই সকালে বন্যপ্রাণী সেবা…
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুদিন পর মানিকজান বেওয়া (৯৮) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার শিববাড়ি বাজার-সংলগ্ন আত্রাই নদী থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মানিকজান উপজেলার চকবিষ্টপুর গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে বাড়ির পাশে আত্রাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন মানিকজান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান চালালেও প্রথম দিন তাঁর কোনো সন্ধান পায়নি। অবশেষে নিখোঁজের প্রায় দুদিন পর আজ সকালে শিববাড়ি বাজার এলাকায় নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে…
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল বাজারে অবৈধভাবে পরিচালিত গরুর হাটে আংশিক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে সরকারি ভূমিতে অবৈধভাবে নির্মিত গরু রাখার সবকটি শেড উচ্ছেদ করা হয়। তবে ব্যক্তিমালিকানাধীন জায়গায় অবস্থিত কিছু শেডের মালিক পক্ষ সরকারি অনুমতি রয়েছে বলে দাবি করেন। এর প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রাথমিকভাব সেগুলো অক্ষত রাখেন এবং মালিকপক্ষকে আগামী কার্যদিবসের মধ্যে তাদের মালিকানাধীন কাগজপত্র উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার…
কানাইঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে ৫ লক্ষ ২০ হাজার ৮০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট ও টায়ারসহ মো: ইসলাম উদ্দিন (২৬) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৫ জুলাই সড়কের বাজারের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ইসলাম উদ্দিন কানাইঘাটের উজান বারাপৈত গ্রামের মৃত মাসুক উদ্দিনের ছেলে। অভিযানকালে তার কাছ থেকে মোট ৬৮,৪০০ শলাকা বিভিন্ন ব্র্যান্ডের (প্যাট্রন, ওরিস, মন্ড) ভারতীয় সিগারেট ও ২০টি এমআরএফ থ্রি-হুইলার টায়ার উদ্ধার করা হয়। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম বলেন, “মাদক ও চোরাচালানের বিরুদ্ধে আমাদের অবস্থান সর্বদা কঠোর। কানাইঘাটকে চোরাচালানমুক্ত করতে থানা পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও…
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি; সিলেটের জৈন্তাপুর উপজেরার সীমান্তবর্তী এলাকায় মানবপাচার, পুশইন, মাদক ও চোরাচালান প্রতিরোধে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মীদের নিয়ে টাস্কফোর্স কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৫ জুলাই) উপজেলা প্রশাসন জৈন্তাপুরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে ও জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (এসিল্যান্ড) মো. মনিরুল ইসলাম, জৈন্তাপুর বিউপি কমান্ডার সেকান্দার আলী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর চান মিয়া। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, মো. সুলতান করিম, বাহারুল আলম বাহার, রফিক আহমেদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার…