Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: amarsylhet
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের ৪৭ নম্বর আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী নাবিদুর রহমান তালুকদার।নাবিদুর রহমান উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের বাসিন্দা এবং আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খলিলুর রহমানের ছেলে।এর আগেও নাবিদুর রহমান বিভিন্ন মেধাবৃত্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। সে ছমরু মিয়া মদরিছ মাস্টার মেমোরিয়াল এডুকেশন ট্রাস্ট ও আছিয়া খাতুন চৌধুরী প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুল এবং কিশোর কণ্ঠ পাঠক ফোরাম ও মাওলানা আজমত আলী স্মৃতি পরিষদের বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।সরকারি বৃত্তি পরীক্ষায় এই গৌরবোজ্জ্বল অর্জনের খবরে বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দের আমেজ বিরাজ করছে। বিদ্যালয়ের…
কমলগঞ্জ প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ ও সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম ধাপের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। কর্মসূচির আওতায় হযরত শাহ আজম (রহ.) দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণসহ বিভিন্ন এলাকায় ফলদ গাছের চারা রোপণ করা হয়। এতে ফাউন্ডেশনের সদস্য, শিক্ষার্থী ও স্থানীয় সমাজসেবকগণ অংশ নেন। সংগঠনের নেতৃবৃন্দ জানান, বৃক্ষরোপণ পরিবেশ রক্ষার পাশাপাশি একটি বড় ইবাদত। এটি তাদের কর্মসূচির প্রথম ধাপ। আগামীতে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়কের পাশে এই কার্যক্রম অব্যাহত থাকবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় তারা সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ‘বন্যা বা নদীর পানিতে অদ্ভুত প্রাণীর সাঁতার কাটার’ একটি ভিডিওর খোঁজ নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও বিভ্রান্তি দেখা দিয়েছে। ভিডিওতে মানুষের মতো মুখ ও আঁশযুক্ত শরীরের একটি ভুতুড়ে অবয়বকে পানিতে ভেসে বেড়াতে দেখে অনেকেই একে বাস্তব বা অলৌকিক কিছু ভেবে ভয় পাচ্ছেন।তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে যে, এটি কোনো বাস্তব জীব বা অলৌকিক ঘটনা নয়; বরং এটি কম্পিউটার প্রযুক্তির তৈরি ত্রিমাত্রিক বা থ্রিডি অ্যানিমেশন (CGI)।ডিজিটাল প্রযুক্তির যুগে এআই (AI) এবং এনিমেশন ব্যবহার করে যেকোনো কাল্পনিক বা ভুতুড়ে দৃশ্যকে একদম জীবন্ত রূপ দেওয়া সম্ভব। মূলত ফেসবুক ও টিকটকে ভিউ…
সালেহ আহমদ (স’লিপক): ব্রিটেনের ব্রিস্টলে ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস পবিত্র মহররমের ১০ তারিখের অনন্য ত্যাগের প্রতীক আশুরা দিবস উপলক্ষে ‘শাহাদাতে কারবালা মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে।সম্প্রতি গত রবিবার (৫ জুলাই) ব্রিস্টলের ইস্টন কমিউনিটি সেন্টারে ‘শাহাদাতে কারবালা মাহফিল ব্রিস্টল কমিটি’র উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়। ব্রিস্টল সেন্ট্রাল মসজিদ কমিটির সভাপতি আব্দুল রাজিকের সভাপতিত্বে এবং আব্দুল আলীমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্জ্ব মাওলানা শফিকুর রহমান বিপ্লবী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক কমিটির সভাপতি মোহাম্মদ ওমর ফারুক। হাফেজ আবিদুল ইসলামের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন মুফতি মাওলানা মোহাম্মদ ইকরাম উদ্দিন এবং বিশেষ…
আমারসিলেট সম্পাদকীয় ডেস্ক: শ্রীমঙ্গল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন নগরী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে, নিরাপদ পরিবেশে কিছুটা সময় কাটাতে এবং এই জনপদের আতিথেয়তার স্বাদ নিতে। তাই এই অঞ্চলের সঙ্গে জড়িয়ে থাকা প্রতিটি ঘটনা কেবল একটি প্রতিষ্ঠানের নয়; বরং সমগ্র শ্রীমঙ্গলের ভাবমূর্তি, পর্যটন অর্থনীতি এবং জনগণের আস্থার সঙ্গে সম্পর্কিত। সম্প্রতি একটি রিসোর্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও, বক্তব্য ও অভিযোগ নতুন করে বহু প্রশ্নের জন্ম দিয়েছে। তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—তদন্তের আগেই সামাজিক মাধ্যমে বিচার শুরু হয়ে যাওয়া। খণ্ডিত ভিডিও, অসম্পূর্ণ তথ্য এবং একপাক্ষিক বক্তব্যের ওপর ভিত্তি করে জনমত গঠন কোনো সভ্য সমাজের…
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম জুয়েল নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। শুক্রবার (১০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলামের দিকনির্দেশনায় পোস্ট অফিস রোড এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত জুয়েল মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। পুলিশ জানায়, পোস্ট অফিস রোড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় সন্দেহভাজন হিসেবে জুয়েলকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৩ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার অফিসার ইনচার্জ…
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে বেশ কয়েকটি গ্রাম। এই ভয়াবহ পরিস্থিতিতে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামে বন্যার পানিতে ডুবে মোঃ আশরাফ আলী (৭০) (স্থানীয়ভাবে আশই মিয়া নামে পরিচিত) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে রাজনগরের আকুয়া এলাকায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধের একটি বড় অংশ আকস্মিক ভেঙে যায়। বাঁধ ভাঙার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় চরম আতঙ্ক দেখা দেয় এবং তীব্র স্রোতে মুহূর্তের মধ্যে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে। প্রাণ বাঁচাতে তড়িঘড়ি করে আশরাফ আলীর পরিবারের লোকজন বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে…
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় যৌতুকের ৩ লাখ ৫০ হাজার টাকা না পেয়ে লুবনা বেগম (৩১) নামে এক গৃহবধূকে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। দা দিয়ে এলোপাতাড়ি কোপানোর সময় তার ডান পায়ের বৃদ্ধাঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী মো. সুমন পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।গত ২৯ জুন দুপুরে উপজেলার নোয়ারাই ইউনিয়নের জোড়াপানি গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত লুবনা বেগমকে প্রথমে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।…
নিজস্ব প্রতিবেদক:ঢাকা ১০ জুলাই, ২০২৬ বিদেশি জাহাজে ভালো বেতনের চাকরির লোভ দেখিয়ে ১৬ বছরের কিশোরী উইন্টার হাতে হাতকড়া পরিয়ে একটি চেয়ারের সাথে টানা দুই দিন দাঁড় করিয়ে রাখা হয়েছিল। এরপর চলে অমানুষিক মারধর। পুলিশি অভিযান থেকে বাঁচতে তাকে এক গোপন আস্তানা থেকে অন্য আস্তানায় সরিয়ে নেয় পাচারকারীরা। এটি কোনো সিনেমার গল্প নয়, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে আসা মানব পাচারের শিকার এক ভুক্তভোগীর বাস্তব অভিজ্ঞতা।অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পূর্ব-দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কো-আঞ্চলিক পরিচালক মন্টসে ফেরের এক বিশেষ বার্তায় জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ায়, বিশেষ করে কম্বোডিয়ায়, চাকরির নামে…
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র জাফলংসহ আশপাশের সীমান্ত বাজারগুলোতে অবাধে বিক্রি হচ্ছে ভারতীয় চোরাচালানের পণ্য। অথচ সেই পণ্য কিনে বাড়ি ফেরার পথে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি ও জব্দের শিকার হচ্ছেন সাধারণ পর্যটকরা। বাজারে বিক্রির সময় কোনো বাধা না থাকলেও, রাস্তায় পণ্য অবৈধ ঘোষণার এই দ্বিমুখী নীতিতে চরম ভোগান্তি, হয়রানি ও ক্ষোভের মুখে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা। এর ফলে সিলেটের সম্ভাবনাময় পর্যটন খাতের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। বাজারে রমরমা বাণিজ্য, চোখে পড়ে না অভিযান সরেজমিনে দেখা যায়, ভারতের সীমান্তবর্তী হওয়ায় জাফলং ও সংলগ্ন পর্যটন হাটগুলোর দোকানপাট ভারতীয় কম্বল, চকলেট, মসলা ও কসমেটিকস পণ্যে ভরপুর। স্থানীয় ব্যবসায়ীরা…