Author: amarsylhet

ঢাকা প্রতিনিধি : হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ব্যর্থতা ও মৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার (৮ জুন) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রেখেছেন। মামলায় ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, ড. ইউনূসের তৎকালীন বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এবং সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবু জাফরকে আসামি করা হয়েছে। মামলার আবেদনে অভিযোগ করা হয়, হাম-রুবেলার…

Read More

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ রুবেল মিয়া (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও একজন আসামি পলাতক রয়েছেন। রোববার (৭ জুন) বিকেলে মৌলভীবাজার সদর মডেল থানার চাঁদনীঘাট ইউনিয়নের চাঁদনীঘাট এলাকার একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসআই (নিরস্ত্র) হীরক চক্রবর্তীর নেতৃত্বে পরিচালিত অভিযানে রুবেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তার হেফাজত থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত রুবেল মিয়া মৌলভীবাজার সদর…

Read More

কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদনের ঘোষণা দেওয়া হয়। এতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে। নবগঠিত এ কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকির হোসেন উজ্জ্বল। দীর্ঘদিন ধরে ছাত্র ও যুব রাজনীতির সঙ্গে সম্পৃক্ত জাকির হোসেন উজ্জ্বল মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করছেন। এর…

Read More

লিখিত অভিযোগের পরও মেলেনি সমাধান, চার মাসের বিল ও জরিমানার শঙ্কায় গ্রাহকরা আফজাল হোসেন রুমেল, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এলাকায় বিদ্যুৎ বিলের কাগজ নিয়মিত বিতরণ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় অর্ধশত পরিবারের গ্রাহক। কয়েক মাস ধরে বিলের কাগজ না পাওয়ায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেননি তারা। এতে একদিকে বকেয়া বিলের পরিমাণ বেড়েছে, অন্যদিকে জরিমানা ও প্রশাসনিক জটিলতার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভুক্তভোগীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণভাগ এলাকার ৬৯২ নম্বর বইয়ের আওতাভুক্ত অধিকাংশ গ্রাহক চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসের বিদ্যুৎ বিলের কাগজ পাননি। এ সমস্যার সমাধান চেয়ে তারা গত ১৬ এপ্রিল ২০২৬ তারিখে…

Read More

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চুরির অভিযোগ পাওয়ার মাত্র আধা ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে চুরি হওয়া মালামাল উদ্ধার এবং অভিযুক্তকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাতে চুরির অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। অভিযানে দীপেন গোয়ালা (২৫) নামে এক যুবককে আটক করা হয়। তিনি শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও বস্তি এলাকার লভিন গোয়ালার ছেলে। মামলার সূত্রে জানা যায়, দীপেন গোয়ালা দীর্ঘদিন ধরে মোহাম্মদ ইদ্রিস আলীর বাড়িতে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। বাড়ির মালিক বাসায় না থাকার সুযোগে তিনি বিভিন্ন মালামাল চুরি করে বিক্রি করে দেন বলে অভিযোগ রয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে দীপেন গোয়ালা চুরির কথা স্বীকার করেন।…

Read More

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত অবস্থায় এক রোগীর হামলার শিকার হয়েছেন তাহমিদ হাসান চৌধুরী নামে হাসপাতালের একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। শনিবার (৬ জুন) সকালে হাসপাতালের জরুরি বিভাগে রোগীদের চিকিৎসাসেবা প্রদানকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, আহত অবস্থায় চিকিৎসা নিতে আসা স্থানীয় এক যুবক জরুরি বিভাগে প্রবেশের পর থেকেই উত্তেজিত আচরণ করতে থাকেন। চিকিৎসাসেবা গ্রহণের সময় তিনি উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি করেন এবং একপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। হাসপাতালে আসার রোগীদের অনেকের ধারণা চিকিৎসা সেবা দিতে দেরি হওয়ায় এমনটি ঘটে থাকতে…

Read More

মাধবপুর থেকে: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৪১ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ ও ৭২ কেজি ভারতীয় ফুসকা আটক করেছে। জব্দকৃত পণ্যের মোট সিজার মূল্য ১ লাখ ৪ হাজার ৭০০ টাকা। বিজিবি সূত্রে জানা যায়, ৫ জুন ২০২৬ তারিখে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির একটি টহলদল সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আখর বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। দুপুর আনুমানিক ৩টার দিকে পরিচালিত ওই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪১ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক সিজার মূল্য ৬১ হাজার ৫০০ টাকা। অপরদিকে,…

Read More

“বদলি অতিরিক্ত প্রধান প্রকৌশলী, বহাল নির্বাহী প্রকৌশলী; তদন্তের দাবি স্থানীয়দের” ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পে প্রায় ২ হাজার ৫৩ কোটি টাকার মেগা প্রকল্প বাস্তবায়নকে ঘিরে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, ভুয়া বিল উত্তোলন, সরকারি মালামাল আত্মসাৎ ও লুটপাটের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সিলেট অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল কাদিরকে বদলি করা হলেও প্রকল্পের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক জিয়া এখনো দায়িত্বে বহাল থাকায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় সূত্র, ভুক্তভোগী ঠিকাদার ও অভিযোগকারীদের দাবি, ছাতক, শান্তিগঞ্জ, জগন্নাথপুর, দোয়ারাবাজার, বিশ্বনাথ, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জসহ বিভিন্ন এলাকায় প্রকল্প বাস্তবায়নের নামে কোটি কোটি টাকার অনিয়ম সংঘটিত হয়েছে। অভিযোগ…

Read More

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ত্রিমোহনা এলাকায় ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক লোকমান (লোকমান হোসেন) নিহত হয়েছেন। সাতগাঁও হাইওয়ে থানা সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন ২০২৬) ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে মৌলভীবাজারগামী একটি যাত্রীবাহী বাস (রেজি. নং- ঢাকা মেট্রো-ব-১২-৫১৯০) এবং মিরপুরগামী একটি পিকআপ (রেজি. নং- ঢাকা মেট্রো-ন-১২-১৭১৪) সাতগাঁও ত্রিমোহনা এলাকায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনায় পিকআপ চালক লোকমান গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে সকাল আনুমানিক ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত লোকমান মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলার সদর মডেল থানা ও বড়লেখা থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি এবং আন্তঃজেলা চোর চক্রের সদস্যসহ মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বড়লেখা থানা পুলিশ জিআর ও সিআর মামলার ৮ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন— মো. আব্দুল আহাদ, মইজ উদ্দিন, আ. মতিন জাবেদ, মো. সুনাম উদ্দিন, মো. নিজাম উদ্দিন, রোকসানা বেগম, রোকিয়া বেগম ও গেণী বেগম। এদিকে, মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং আন্তঃজেলা মহিলা পকেটমার ও চোর চক্রের সক্রিয় ৩ সদস্যসহ মোট ১৭…

Read More