Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    সৌদি সংকটে বাংলাদেশের শ্রমবাজার:সুরক্ষায় চাই আগাম প্রস্তুতি

    October 15, 2026

    শ্রীমঙ্গলে ডা. সিনথিয়া তাসমিনের স্থলাভিষিক্ত হচ্ছেন ডা. আহমেদ ফায়সাল জামান

    October 14, 2026

    জামিনে মুক্ত হলেন নারী চা শ্রমিক নেত্রী গীতা রাণী কানু

    October 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 15
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home » শ্রীমঙ্গলে ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন: হাতেনাতে আটক, ৬ মাসের কারাদণ্ড
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন: হাতেনাতে আটক, ৬ মাসের কারাদণ্ড

    amarsylhetBy amarsylhetJuly 18, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল:মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অলি মিয়া (২৭) নামে এক ব্যক্তিকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলা প্রশাসন, ৪৬ বিজিবি ও শ্রীমঙ্গল থানা পুলিশের যৌথ অভিযানে শ্রীমঙ্গল ৪৬ বিজিবি অফিস সংলগ্ন বধ্যভূমি এলাকার ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়।

    দণ্ডপ্রাপ্ত অলি মিয়া শ্রীমঙ্গল উপজেলার জালালিয়া রোড এলাকার বাসিন্দা। তিনি আব্দুল করিমের ছেলে।

    অভিযান চলাকালে তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে অলি মিয়া দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন এবং ক্ষমা প্রার্থনা করেন। অভিযোগের সত্যতা এবং ঘটনাস্থলে হাতেনাতে আটক হওয়ার প্রেক্ষিতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৪(চ) অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান। এ সময় শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল এবং মেজর মাহবুবুল হকের নেতৃত্বে ৪৬ বিজিবির একটি টিম অভিযানে সার্বিক সহযোগিতা করে।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান বলেন, পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থে অবৈধ বালু এবং মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। প্রাকৃতিক সম্পদ ধ্বংস ও পরিবেশের ক্ষতি করে এমন যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    তবে অভিযানের পর স্থানীয় একাধিক ব্যক্তি, যারা নাম প্রকাশে অনিচ্ছুক, বলেন—শুধু একটি স্থানে অভিযান পরিচালনা করলে অবৈধ বালু উত্তোলন পুরোপুরি বন্ধ হবে না। তাদের দাবি, উপজেলার বিভিন্ন এলাকায়ও অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। তাই পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত অভিযোগ পাওয়া সব এলাকাতেই নিয়মিত ও সমানভাবে অভিযান পরিচালনা করা। এতে অবৈধ বালু উত্তোলন কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে তারা মনে করেন।

    শ্রীমঙ্গলে ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন: হাতেনাতে আটক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    সৌদি সংকটে বাংলাদেশের শ্রমবাজার:সুরক্ষায় চাই আগাম প্রস্তুতি

    October 15, 2026

    শ্রীমঙ্গলে ডা. সিনথিয়া তাসমিনের স্থলাভিষিক্ত হচ্ছেন ডা. আহমেদ ফায়সাল জামান

    October 14, 2026

    জামিনে মুক্ত হলেন নারী চা শ্রমিক নেত্রী গীতা রাণী কানু

    October 14, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,101 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    বাংলাদেশ

    সৌদি সংকটে বাংলাদেশের শ্রমবাজার:সুরক্ষায় চাই আগাম প্রস্তুতি

    By amarsylhetOctober 15, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে ডা. সিনথিয়া তাসমিনের স্থলাভিষিক্ত হচ্ছেন ডা. আহমেদ ফায়সাল জামান

    By amarsylhetOctober 14, 20260
    মৌলভীবাজার

    জামিনে মুক্ত হলেন নারী চা শ্রমিক নেত্রী গীতা রাণী কানু

    By amarsylhetOctober 14, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.