Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    স্ত্রীকে কুপিয়ে হত্যা: কানাইঘাটে মূল আসামি স্বামী গ্রেফতার

    April 29, 2026

    জমজমের পানির অনন্ত উৎস ও বরকত

    April 29, 2026

    চন্দনাইশ গাছবাড়িয়া সাব-রেজিস্ট্রার অফিসের সামনের সড়কে চরম ভোগান্তি

    April 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, April 30
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»Uncategorized»অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ
    Uncategorized

    অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ

    amarsylhetBy amarsylhetMarch 25, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার):
    শ্রীমঙ্গলে দেশের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাগুরু, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধের সংগঠক, একসময়ের তুখোড় রাজনীতিবিদ, সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুরারিচাঁদ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান স্যারের সঙ্গে একান্ত আলাপচারিতায় সময় কাটান জেলার বিশিষ্ট লেখক, রাজনৈতিক বিশ্লেষক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আহমেদ সিরাজ।

    মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) বিকাল ৪টায় শ্রীমঙ্গল কলেজ রোডস্থ লেবু স্যার একাডেমিতে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে তারা দীর্ঘ সময় ধরে দেশের রাজনীতি, মুক্তিযুদ্ধের ইতিহাস, শিক্ষা ব্যবস্থা, সাহিত্যচর্চা এবং ব্যক্তিগত স্মৃতিচারণাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

    এসময় গবেষক আহমেদ সিরাজ দেশের রাজনৈতিক ইতিহাস, মুক্তিযুদ্ধ গবেষণা এবং সাহিত্যচর্চা নিয়ে অধ্যাপক মুজিবুর রহমান স্যারের মতবিনিময করেন। দু’জনেই অতীতের নানা স্মৃতি রোমন্থন করেন এবং দেশের শিক্ষা ও সমাজব্যবস্থা নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন।

    আলোচনার এক পর্যায়ে লেখক আহমেদ সিরাজ অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান স্যারকে তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবন, রাজনৈতিক অভিজ্ঞতা, মুক্তিযুদ্ধের স্মৃতি এবং প্রবাস জীবনের অভিজ্ঞতা নিয়ে একটি আত্মজীবনী লেখার অনুরোধ জানান। তিনি বলেন, অধ্যাপক মুজিবুর রহমানের জীবনের অভিজ্ঞতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে।

    সাক্ষাতের শেষ পর্যায়ে বিদায়ের প্রাক্কালে আহমেদ সিরাজ তাঁর রচিত ‘সাহিত্যের অন্তর্লোক যাত্রা’ বইটি অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান স্যারের হাতে তুলে দেন। বইটি পেয়ে অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান স্যার লেখক আহমদ সিরাজকে ধন্যবাদ জানান এবং তাঁর সাহিত্যচর্চার ধারাবাহিক সাফল্য কামনা করেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    জুড়ীতে এমপি নাসির উদ্দিনের সঙ্গে শিক্ষকদের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

    April 25, 2026

    সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়: শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব সভাপতির তিন প্রস্তাব

    April 23, 2026

    জুড়ীতে নিখোঁজ প্রধান শিক্ষক শ্রীমঙ্গল থেকে উদ্ধার

    April 22, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,071 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026943 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026856 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    স্ত্রীকে কুপিয়ে হত্যা: কানাইঘাটে মূল আসামি স্বামী গ্রেফতার

    By amarsylhetApril 29, 20260
    বাংলাদেশ

    জমজমের পানির অনন্ত উৎস ও বরকত

    By amarsylhetApril 29, 20260
    বাংলাদেশ

    চন্দনাইশ গাছবাড়িয়া সাব-রেজিস্ট্রার অফিসের সামনের সড়কে চরম ভোগান্তি

    By amarsylhetApril 28, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.