Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলে ৫ খাদ্য প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৩ লাখ টাকা

    March 12, 2026

    নড়াইলে ট্রলি উল্টে চালকের মৃত্যু

    March 11, 2026

    জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ৮ জনের কারাদণ্ড

    March 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, March 12
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»জুড়ীতে এমপির বাসায় হামলার অভিযোগে মামলা, সাংবাদিকসহ ১১৮ জন আসামি
    মৌলভীবাজার

    জুড়ীতে এমপির বাসায় হামলার অভিযোগে মামলা, সাংবাদিকসহ ১১৮ জন আসামি

    amarsylhetBy amarsylhetFebruary 27, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি,আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম (amarsylhet24.com):
    মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠুর বাসায় নির্বাচনের পূর্বে হামলার অভিযোগে জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান চুনু বাদী হয়ে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জুড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
    মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, তাঁর ভাই আতিকুল ইসলাম, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জুড়ী উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল, সেক্রেটারি মো. আজিম উদ্দিন, বড়লেখা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফয়সল আহমদ, জায়ফরনগর ইউনিয়ন জামায়াতের আমীর অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন, এনসিপির মৌলভীবাজার জেলা সাংগঠনিক সম্পাদক ও জুলাই যোদ্ধা আফজাল হোসাইন, যুবশক্তির জেলা যুগ্ম সদস্য সচিব জাহিদুল ইসলাম রুমেল এবং ছাত্র শিবিরের জেলা কলেজ সম্পাদক মো. তারেক মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের নাম রয়েছে।
    এছাড়া জুড়ী ও বড়লেখা উপজেলার জামায়াত, শিবির ও এনসিপির বিভিন্ন নেতা-কর্মীর পাশাপাশি দৈনিক সংবাদ সারাবেলার জুড়ী প্রতিনিধি সাংবাদিক খোরশেদ আলমকেও আসামির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
    মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে নাম উল্লেখ করা ও অজ্ঞাত আসামিরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসহ বাদী ও তাঁর দলের নেতা-কর্মীদের মারধরের উদ্দেশ্যে মৌলভীবাজার-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠুর জুড়ী শহরের কলেজ রোডস্থ বাসা ও প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে জড়ো হয়ে হামলা চালায়।
    বাদীর অভিযোগ, হামলাকারীরা নির্বাচনী পরিবেশ নষ্ট ও ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এ ঘটনা ঘটায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
    জুড়ী থানা পুলিশ মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে ৫ খাদ্য প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৩ লাখ টাকা

    March 12, 2026

    নড়াইলে ট্রলি উল্টে চালকের মৃত্যু

    March 11, 2026

    জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ৮ জনের কারাদণ্ড

    March 11, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 2026995 Views

    শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, কয়েকজন গুরুতর আহত

    February 21, 2026774 Views

    শ্রীমঙ্গলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

    February 11, 2026245 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে ৫ খাদ্য প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৩ লাখ টাকা

    By amarsylhetMarch 12, 20260
    সর্বশেষ

    নড়াইলে ট্রলি উল্টে চালকের মৃত্যু

    By amarsylhetMarch 11, 20260
    সর্বশেষ

    জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ৮ জনের কারাদণ্ড

    By amarsylhetMarch 11, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.