Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে পর্যটকবাহী বাস থেকে ভারতীয় কম্বলসহ আটক-১

    December 8, 2025

    ৮ ডিসেম্বর নানা কর্মসূচির মধ্যে দিয়ে নড়াইল লোহাগড়ায় পাকহানাদার মুক্ত দিবস পালিত

    December 8, 2025

    রোজা এবং পূজাকে একই মুদ্রার এপিঠ-ওপিঠ বলায় আইনজীবীর বিরুদ্ধে মামলা

    December 8, 2025
    Facebook X (Twitter) Instagram
    Monday, December 8
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»Uncategorized»জৈন্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ
    Uncategorized

    জৈন্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

    amarsylhetBy amarsylhetNovember 18, 2025Updated:November 30, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি, আমারসিলেট, ১৮, ডিসেম্বর: সিলেটের জৈন্তাপুরে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে সরিষা সহ বিভিন্ন রবি ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
    ১৮ নভেম্বর মঙ্গলবার জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা’র সভাপতিত্বে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার নুরুল ইসলাম খানের সঞ্চালনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার সকল উপ-সহকারী কৃষি অফিসার, বিভিন্ন ইউনিয়ন হতে আগত উপকারভোগী কৃষকবৃন্ধরা।
    সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের খাদ্যনিরাপত্তা আরও শক্তিশালী হয়। সরকারের এই সহায়তা যাতে যথাযথ ভাবে কাজে লাগে, সে জন্য কৃষকদের আন্তরিক ভাবে মাঠে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি কৃষি বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীর সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেন।
    জৈন্তাপুর উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন দিলদার বলেন, এ কর্মসূচি কৃষকদের উৎপাদন খরচ কমাতে বড় ভূমিকা রাখবে এবং তাদের আধুনিক কৃষি ভাবনায় উৎসাহিত করবে। রবি মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী আবাদ ও ফলন বাড়াতে মাঠ পর্যায়ে কার্যক্রম আরও জোরদার করা হবে।
    কর্মসূচির অংশ হিসেবে ৪শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে ১ কেজি করে সরিষার বীজ, পাশাপাশি ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমপি সার বিতরণ করা হয়।
    কৃষকদের সাথে কথা বলে জানা যায়, মৌসুম শুরুর আগে বাজারে সার ও বীজের দাম বৃদ্ধির কারণে তারা চিন্তিত ছিলেন। তবে বিনামূল্যে সরিষার বীজ এবং প্রয়োজনীয় সার পেয়ে তাদের প্রাথমিক ব্যয়ের চাপ অনেকটাই কমে গেছে।
    নতুন মৌসুমের শুরুতে এ সরকারি সহায়তা কৃষকদের কাছে শুধু প্রণোদনা নয়-বরং তাদের প্রচেষ্টা ও আত্মবিশ্বাসকে করবে বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা। যথাযথ তদারকি ও কৃষকদের আন্তরিকতায় পেলে জৈন্তাপুরে সরিষা আবাদে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে পর্যটকবাহী বাস থেকে ভারতীয় কম্বলসহ আটক-১

    December 8, 2025

    ৮ ডিসেম্বর নানা কর্মসূচির মধ্যে দিয়ে নড়াইল লোহাগড়ায় পাকহানাদার মুক্ত দিবস পালিত

    December 8, 2025

    রোজা এবং পূজাকে একই মুদ্রার এপিঠ-ওপিঠ বলায় আইনজীবীর বিরুদ্ধে মামলা

    December 8, 2025
    Leave A Reply Cancel Reply

    টপ পোষ্ট

    ডিজিটাল ন্যানো লোনের রিফাইন্যান্স সুবিধা পেতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে প্রাইমব্যাংকে’র চুক্তি

    November 18, 202564 Views

    শ্রীমঙ্গলে রশনি পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ফোরক্লিপ দুর্ঘটনায় এক নারী নিহত!

    December 3, 202533 Views

    Save $25 on Philips Wired Headphone For A Great Sounding Over-Ear Headphone

    January 12, 202031 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    Uncategorized

    জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে পর্যটকবাহী বাস থেকে ভারতীয় কম্বলসহ আটক-১

    By amarsylhetDecember 8, 20250
    Uncategorized

    ৮ ডিসেম্বর নানা কর্মসূচির মধ্যে দিয়ে নড়াইল লোহাগড়ায় পাকহানাদার মুক্ত দিবস পালিত

    By amarsylhetDecember 8, 20250
    Uncategorized

    রোজা এবং পূজাকে একই মুদ্রার এপিঠ-ওপিঠ বলায় আইনজীবীর বিরুদ্ধে মামলা

    By amarsylhetDecember 8, 20250
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2025 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.