Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলার অভিযোগ

    June 12, 2026

    দোয়ারাবাজারে দেবর-ভাবীর পরকীয়া: নগদ টাকা ও স্বর্ণ নিয়ে উধাও, কারাগারে দু’জন

    June 12, 2026

    সিলেট বিভাগীয় পর্যায়ে ভারসাম্য দৌড় প্রতিযোগিতায় প্রথম শ্রীমঙ্গলের সৌরভ

    June 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, June 12
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»বিশ্ব»নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার ২০২৬’ পেলেন ড. আব্দুন নূর
    বিশ্ব

    নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার ২০২৬’ পেলেন ড. আব্দুন নূর

    amarsylhetBy amarsylhetMay 25, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নিজস্ব প্রতিনিধি,নিউইয়র্ক: নিউইয়র্কে অনুষ্ঠিত ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলার তৃতীয় দিনে বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে “মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার ২০২৬” প্রদান করা হয়েছে বিশিষ্ট ঔপন্যাসিক, গবেষক ও বিশ্বব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ড. আব্দুন নূরকে। একই অনুষ্ঠানে প্রদান করা হয় “চিত্তরঞ্জন সাহা শ্রেষ্ঠ প্রকাশনা পুরস্কার ২০২৬”।
    মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে প্রবর্তিত এই সাহিত্য পুরস্কার প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্যচর্চার অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত। এর আগে এই পুরস্কারে সম্মানিত হয়েছেন নির্মলেন্দু গুণ, শামসুজ্জামান খান, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, দিলারা হাশেম, সেলিনা হোসেন, সমরেশ মজুমদার, গোলাম মুরশিদ, আসাদ চৌধুরী, শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও পবিত্র সরকারসহ বহু গুণীজন।
    মেলার তৃতীয় দিনে সকাল থেকে রাত পর্যন্ত জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারের বিভিন্ন মঞ্চে সাহিত্য, সংস্কৃতি, শিশু-কিশোর সৃজনশীলতা এবং প্রবাসী বাঙালির আবেগে ভরপুর নানা আয়োজন অনুষ্ঠিত হয়। দিনের শুরুতে বইমেলার স্টল উদ্বোধন করেন জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইন, কবি সুবোধ সরকার, ফারুক মঈনউদ্দীন, নজরুল ইসলাম ও ড. জিয়াউদ্দিন আহমেদ। এরপর অনুষ্ঠিত হয় নতুন বইয়ের মোড়ক উন্মোচন, স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি অনুষ্ঠান।
    দুপুরে “শব্দ ও ছন্দের আড্ডা” শীর্ষক আলোচনায় লেখক, পাঠক ও প্রকাশকদের অংশগ্রহণে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শামস আল মামুন, জাফর আহমদ রাশেদ, হুমায়ুন কবীর ঢালী, মোস্তফা সারওয়ার, আশরাফ কায়সার, রাজু আলাউদ্দিন, তানভীর তারেক, কণা রেজাসহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারুক আহমদ।
    তৃতীয় দিনের অন্যতম আকর্ষণ ছিল শিশু-কিশোর ও যুবদের চিত্রাঙ্কন ও বাংলা লিখন প্রতিযোগিতা। শতাধিক শিশু-কিশোর এতে অংশ নেয়। বিভিন্ন বয়সভিত্তিক বিভাগে বাংলাদেশের জাতীয় পতাকা, শহীদ মিনার ও জাতীয় স্মৃতিসৌধ বিষয়ক চিত্রাঙ্কন অনুষ্ঠিত হয়। পাশাপাশি বাংলা বর্ণমালা, “একুশের গান”-এর প্রথম ছয় লাইন এবং বাংলাদেশের জাতীয় সংগীত লিখন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। বইমেলা প্রাঙ্গণ শিশুদের রঙতুলি, বাংলা ভাষা ও সৃজনশীলতায় হয়ে ওঠে প্রাণবন্ত।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলার অভিযোগ

    June 12, 2026

    দোয়ারাবাজারে দেবর-ভাবীর পরকীয়া: নগদ টাকা ও স্বর্ণ নিয়ে উধাও, কারাগারে দু’জন

    June 12, 2026

    সিলেট বিভাগীয় পর্যায়ে ভারসাম্য দৌড় প্রতিযোগিতায় প্রথম শ্রীমঙ্গলের সৌরভ

    June 11, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,088 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026964 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026950 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    রাজনীতি

    হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর ওপর হামলার অভিযোগ

    By amarsylhetJune 12, 20260
    বাংলাদেশ

    দোয়ারাবাজারে দেবর-ভাবীর পরকীয়া: নগদ টাকা ও স্বর্ণ নিয়ে উধাও, কারাগারে দু’জন

    By amarsylhetJune 12, 20260
    মৌলভীবাজার

    সিলেট বিভাগীয় পর্যায়ে ভারসাম্য দৌড় প্রতিযোগিতায় প্রথম শ্রীমঙ্গলের সৌরভ

    By amarsylhetJune 11, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.