Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা, জনসম্পৃক্ততার ওপর গুরুত্ব

    July 28, 2026

    দেশে বিক্রি হওয়া চারটির মধ্যে তিনটি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

    July 27, 2026

    শ্রীমঙ্গলের সিন্দুরখানে বিনামূল্যে চক্ষু শিবির, ১৪৫ জন পেলেন চশমা, ২৫ জনের ছানি শনাক্ত

    July 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, July 28
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»Uncategorized»বাংলাদেশি বংশোদ্ভূত শিশু সার্ভিয়া হাসান’র গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন
    Uncategorized

    বাংলাদেশি বংশোদ্ভূত শিশু সার্ভিয়া হাসান’র গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন

    amarsylhetBy amarsylhetNovember 30, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সালেহ আহমদ (স’লিপক): বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান শিশু সার্ভিয়া হাসান বিশ্বের সর্বকনিষ্ঠ মেয়ে হিসেবে গল্পের বই প্রকাশ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড (Guinness World Record) অর্জন করেছে। “Youngest Person to Publish a Book (Female)” ক্যাটাগরিতে এই অসাধারণ কৃতিত্ব অর্জন করে সে বাংলাদেশ ও বাংলাদেশি প্রবাসীদের গর্বের কারণ হয়ে উঠেছে। সার্ভিয়ার গল্পের বইটি দু’টি সংস্করণে প্রকাশিত হয়েছে- বাংলা সংস্করণ “সার্ভিয়ার ছোট্ট পৃথিবী” এবং ইংরেজি সংস্করণ “Sarvia and Her Little World”। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই বইয়ের প্রতিটি গল্প এবং প্রতিটি ইলাস্ট্রেশন সার্ভিয়ার নিজের তৈরি। একজন শিশুর কল্পনাশক্তি ও সৃজনশীলতার এক অনন্য নিদর্শন এই বই।

    যদিও সার্ভিয়া প্রিম্যাচুর বেবি হিসেবে জন্মগ্রহণ করেছিল কিন্তু তার সৃজনশীলতা ও পরিবারের অক্লান্ত সহযোগিতায় সেসব বাধা অতিক্রম করে আজ এই বিশ্ব রেকর্ড গড়েছে। যেখানে একসময় তার পিয়ারদের সাথে তাল মেলাতে পারবে কিনা সেটা নিয়ে উদ্বেগ ছিল পরিবারের, সেখানে আজ সে একটি ক্রিয়েটিভ ক্যাটাগরিতে বিশ্ব রেকর্ডধারী।
    সার্ভিয়ার বইটি বাংলাদেশে স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান প্রতিভা প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে এবং আন্তর্জাতিকভাবে Amazon-এর মাধ্যমে বিশ্বব্যাপী পাঠকদের কাছে পৌঁছে যাচ্ছে।

    সার্ভিয়ার বাবা মো. মেহেদী হাসান এবং মা জারিন ফাইরোজ মুন বলেন, “প্যারেন্ট হিসেবে এতটা এক্সপেক্টেশন কখনোই ছিলো না আমাদের। ওর জন্য যা বেস্ট হয় শুধু সেটাই করার চেষ্টা করেছি। কিন্তু যেই রিকগনিশন পেলো বাচ্চাটা, আমাদের প্রতিটা কষ্ট সার্থক হয়েছে।”

    প্রতিভা প্রকাশ এর কর্ণধার কবি মঈন মুরসালিন বলেন, এই অর্জন শুধু সার্ভিয়া বা তার পরিবারের জন্য নয়, এটি সারা বিশ্বের বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের বিষয়। একজন বাংলাদেশি বংশোদ্ভূত শিশুর এই সাফল্য প্রমাণ করে যে সঠিক সহযোগিতা ও উৎসাহ পেলে যেকোনো শিশুই অসাধারণ কিছু করতে পারে। সার্ভিয়া হাসান একজন বাংলাদেশি-আমেরিকান শিশুশিল্পী ও গল্পকার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী এই ছোট্ট লেখিকা তার সৃজনশীল গল্প ও নিজ হাতে আঁকা ছবির মাধ্যমে পাঠকদের মন জয় করেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    দেশে বিক্রি হওয়া চারটির মধ্যে তিনটি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

    July 27, 2026

    শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬: তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন শনিবার পর্যন্ত

    July 24, 2026

    মৌলভীবাজারে বালুমহাল তালিকাভুক্তি ও সনদ নবায়নের আবেদন আহ্বান

    July 21, 2026
    Leave A Reply

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা, জনসম্পৃক্ততার ওপর গুরুত্ব

    By amarsylhetJuly 28, 20260
    Uncategorized

    দেশে বিক্রি হওয়া চারটির মধ্যে তিনটি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

    By amarsylhetJuly 27, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলের সিন্দুরখানে বিনামূল্যে চক্ষু শিবির, ১৪৫ জন পেলেন চশমা, ২৫ জনের ছানি শনাক্ত

    By amarsylhetJuly 27, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.