Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    ধর্ষণচেষ্টা মামলার আসামিকে র‍্যাবের সহযোগিতায় আটক করল জৈন্তাপুর মডেল থানা পুলিশ

    July 27, 2026

    শ্রীমঙ্গল সরকারি কলেজে গণিত বিভাগের ‘ইনফিনিটি’র মোড়ক উন্মোচন ও বিদায় সংবর্ধনা

    July 26, 2026

    বড়লেখায় সড়ক দুর্ঘটনায় জুড়ীর যুবক নিহত, গুরুতর আহত ৩

    July 26, 2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, July 27
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»মৌলভীবাজারে মধ্যরাতে যাত্রীবেশে সিএনজি ছিনতাই, চালককে বেঁধে পানিতে ফেলে দিল দুর্বৃত্তরা
    মৌলভীবাজার

    মৌলভীবাজারে মধ্যরাতে যাত্রীবেশে সিএনজি ছিনতাই, চালককে বেঁধে পানিতে ফেলে দিল দুর্বৃত্তরা

    amarsylhetBy amarsylhetJune 16, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে মধ্যরাতে যাত্রীবেশে একটি সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্বৃত্তরা চালকের হাত-পা বেঁধে রাস্তার পাশের পানিতে ফেলে দিয়ে সিএনজিটি নিয়ে পালিয়ে যায়।

    ভুক্তভোগী সিএনজি চালকের নাম ওয়াহিদ। তিনি রাজনগর উপজেলার মহলাল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট সিএনজি স্ট্যান্ড থেকে কয়েকজন ব্যক্তি রাজনগর উপজেলার হলদিপুর যাওয়ার কথা বলে ওয়াহিদের সিএনজি ভাড়া নেয়। গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়ার পর নির্জন এলাকায় পৌঁছালে যাত্রীবেশী দুর্বৃত্তরা চালককে জিম্মি করে ফেলে।

    একপর্যায়ে তারা ওয়াহিদের হাত-পা শক্ত করে বেঁধে রাস্তার পাশের পানিতে ফেলে দেয় এবং তার সিএনজি চালিত অটোরিকশাটি ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়।

    পরে স্থানীয় লোকজন পানিতে হাত-পা বাঁধা অবস্থায় ওয়াহিদকে ছটফট করতে দেখে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

    ছিনতাই হওয়া সিএনজি অটোরিকশার নম্বর থ-১৩-১৩২৩ বলে জানা গেছে। এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার ও সহকর্মীরা সিএনজিটির সন্ধান পেতে জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন। কেউ গাড়িটির সন্ধান পেলে ০১৩০৬-৯০৯৪০১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

    মধ্যরাতের এই নৃশংস ছিনতাইয়ের ঘটনায় সিএনজি চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করে ছিনতাই হওয়া গাড়িটি উদ্ধারের দাবি জানিয়েছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    ধর্ষণচেষ্টা মামলার আসামিকে র‍্যাবের সহযোগিতায় আটক করল জৈন্তাপুর মডেল থানা পুলিশ

    July 27, 2026

    শ্রীমঙ্গল সরকারি কলেজে গণিত বিভাগের ‘ইনফিনিটি’র মোড়ক উন্মোচন ও বিদায় সংবর্ধনা

    July 26, 2026

    বড়লেখায় সড়ক দুর্ঘটনায় জুড়ীর যুবক নিহত, গুরুতর আহত ৩

    July 26, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    সর্বশেষ

    ধর্ষণচেষ্টা মামলার আসামিকে র‍্যাবের সহযোগিতায় আটক করল জৈন্তাপুর মডেল থানা পুলিশ

    By amarsylhetJuly 27, 20260
    বাংলাদেশ

    শ্রীমঙ্গল সরকারি কলেজে গণিত বিভাগের ‘ইনফিনিটি’র মোড়ক উন্মোচন ও বিদায় সংবর্ধনা

    By amarsylhetJuly 26, 20260
    মৌলভীবাজার

    বড়লেখায় সড়ক দুর্ঘটনায় জুড়ীর যুবক নিহত, গুরুতর আহত ৩

    By amarsylhetJuly 26, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.