Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    হলি সিলেট পত্রিকার নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ: মিথ্যা মামলা খারিজের দাবি

    April 10, 2026

    বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, পালিয়েছে দুই সহযোগী

    April 9, 2026

    বিশিষ্ট ব্যবসায়ী লুৎফুর রহমানের মৃত্যুতে শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাবের মাগফিরাত ও সমবেদনা

    April 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, April 10
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»Uncategorized»শ্রীমঙ্গলে র‍্যাবের অভিযানে ১১টি পরিত্যক্ত এয়ারগান উদ্ধার
    Uncategorized

    শ্রীমঙ্গলে র‍্যাবের অভিযানে ১১টি পরিত্যক্ত এয়ারগান উদ্ধার

    amarsylhetBy amarsylhetJanuary 6, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ১১টি এয়ারগান উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

    সোমবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    র‍্যাব জানায়, অস্ত্র উদ্ধার সংক্রান্ত বিশেষ অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৯ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫৫ মিনিটে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের লচনা এলাকার চা-কন্যা ভাস্কর্যের উত্তর পাশে ঝোপঝাড়ে এয়ারগান থাকার তথ্য পায়।

    খবর পেয়ে র‍্যাবের দলটি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালায়। এ সময় ঝোপের মধ্যে থাকা দুটি প্লাস্টিকের বস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় মোট ১১টি এয়ারগান উদ্ধার করা হয়।

    র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত এয়ারগানগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। উদ্ধার হওয়া এয়ারগানগুলো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে র‍্যাব।

    পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত ১১টি এয়ারগান জিডিমূলে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    বিশিষ্ট ব্যবসায়ী লুৎফুর রহমানের মৃত্যুতে শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাবের মাগফিরাত ও সমবেদনা

    April 9, 2026

    ঈদের পর তামাবিল স্থলবন্দরে পাথর আমদানি শুরু,কঠোর নজরদারিতে রাজস্ব আদায় জোরদার

    April 1, 2026

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,036 Views

    শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, কয়েকজন গুরুতর আহত

    February 21, 2026803 Views

    শ্রীমঙ্গলে প্রবাসীর নিখোঁজ সন্তানের মরদেহ উদ্ধার, অপহরণের অভিযোগে চাঞ্চল্য

    March 29, 2026799 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    হলি সিলেট পত্রিকার নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ: মিথ্যা মামলা খারিজের দাবি

    By amarsylhetApril 10, 20260
    মৌলভীবাজার

    বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, পালিয়েছে দুই সহযোগী

    By amarsylhetApril 9, 20260
    Uncategorized

    বিশিষ্ট ব্যবসায়ী লুৎফুর রহমানের মৃত্যুতে শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাবের মাগফিরাত ও সমবেদনা

    By amarsylhetApril 9, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.