Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

    June 24, 2026

    গ্রাহকদের জন্য এক্সক্লুসিভ বিএমডব্লিউ সুবিধা দিতে প্রাইম ব্যাংক ও এক্সিকিউটিভ মোটরসের চুক্তি স্বাক্ষর

    June 24, 2026

    উপায়-ফুডপান্ডা চুক্তি: রাইডারদের ডিজিটাল লেনদেন হবে আরও সহজ ও নিরাপদ

    June 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 25
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»Uncategorized»শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনে লড়বে এনসিপির প্রার্থী প্রীতম দাস
    Uncategorized

    শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনে লড়বে এনসিপির প্রার্থী প্রীতম দাস

    amarsylhetBy amarsylhetDecember 11, 2025Updated:December 11, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কাওছার ইকবাল, শ্রীমঙ্গল থেকে: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে প্রীতম দাশকে মনোনয়ন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি৷

    গতকাল বুধবার(১০ ডিসেম্বর) সকালে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সদস্য সচিব আখতার হোসেন এই মনোনয়নের ঘোষনা দেন৷

    প্রীতম দাশ জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও সিলেট বিভাগের তত্বাবধায়ক পাশাপাশি তিনি দলটির ধর্ম ও সম্প্রীতি সেলের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন৷

    মনোনয়ন পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রীতম দাশ জানান, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্তের অংশ হিসেবে এনসিপি আমাকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনীত করায় আমি দলের কাছে কৃতজ্ঞ৷ অভ্যুত্থানের যে স্পিরিট সেটাকে আমি ধারণ করে সবার জন্য সম-অধিকার নিশ্চিতের লক্ষে কাজ করবো৷ অতীতে বিভিন্ন সামাজিক রাজনৈতিক কর্মকান্ডে যেভাবে তৎপর ছিলাম ভবিষ্যতেও আমি সেভাবেই তৎপর থাকবো৷ ২০২২ সালে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন করতে গিয়ে মিথ্যা ও বানোয়াট মামলায় আমি ১৩১ দিন কারাভোগ করেছি৷ জনগনের পাশে থাকার রাজনীতি আমি আমার শিক্ষাজীবন থেকেই করে আসছি, এ অঞ্চলের জনগন যদি আমাকে নির্বাচিত করে সংসদে পাঠান তাহলে জনগনের নায্য অধিকার নিশ্চিত করার জন্য আমি সর্বদাই সচেষ্ট থাকবো৷ শ্রীমঙ্গল-কমলগঞ্জের মানুষের সমস্যা সম্ভাবনা ও চাহিদার সংমিশ্রণে অচিরেই আমি একটি নির্বাচনী ইশতেহার প্রকাশ করবো৷ ছাত্র-জনতা ও এলাকার প্রবীণদের সাথে নিয়ে আমি আমার নির্বাচনী আসনের সকলের দ্বারে দ্বারে শাপলা কলি মার্কায় ভোট প্রার্থনা করবো৷

    উল্লেখ্য,মৌলভীবাজার ৪ আসনে মোট ভোটার ৫,০৫,৮২০ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২,৪০,৬৭৬ জন৷ নারী ভোটার ২,৪১,৯০৪ জন৷ তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন এবং নতুন ভোটার ২৩,২৩৯ জন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    গ্রাহকদের জন্য এক্সক্লুসিভ বিএমডব্লিউ সুবিধা দিতে প্রাইম ব্যাংক ও এক্সিকিউটিভ মোটরসের চুক্তি স্বাক্ষর

    June 24, 2026

    ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    June 23, 2026

    সিলেট-সুনামগঞ্জ ও গোবিন্দগঞ্জ-ছাতক সড়কে ময়লার ভাগাড়, বৃষ্টিতে হাঁটু পানিচরম দুর্ভোগে গোবিন্দগঞ্জবাসী

    June 22, 2026
    Leave A Reply

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মানববন্ধন ও বিক্ষোভ

    সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

    By amarsylhetJune 24, 20260
    Uncategorized

    গ্রাহকদের জন্য এক্সক্লুসিভ বিএমডব্লিউ সুবিধা দিতে প্রাইম ব্যাংক ও এক্সিকিউটিভ মোটরসের চুক্তি স্বাক্ষর

    By amarsylhetJune 24, 20260
    বাণিজ্য

    উপায়-ফুডপান্ডা চুক্তি: রাইডারদের ডিজিটাল লেনদেন হবে আরও সহজ ও নিরাপদ

    By amarsylhetJune 24, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.