Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    মৌলভীবাজার জেলার “শ্রেষ্ঠ ওসি” শ্রীমঙ্গল থানার জহিরুল ইসলাম মুন্না

    February 16, 2026

    সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন মিলনের বিপুল বিজয়

    February 16, 2026

    শ্রীমঙ্গলে ব্যবসায়ী রুহুল আমিন তালুকদার ইন্তেকাল

    February 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, February 16
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»রাজনীতি»সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি শুধু ভোট নয়, হবে জনগণের ভাগ্য নির্ধারণের দিন — কলিম উদ্দিন আহমেদ মিলন
    রাজনীতি

    সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি শুধু ভোট নয়, হবে জনগণের ভাগ্য নির্ধারণের দিন — কলিম উদ্দিন আহমেদ মিলন

    amarsylhetBy amarsylhetFebruary 1, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, জনগণই দেশের প্রকৃত মালিক এবং জনগণই পরিবর্তনের প্রধান শক্তি।
    তিনি বলেন, সুনামগঞ্জ–৫ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ইতোমধ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছে। পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই সাধারণ মানুষ বিএনপির প্রার্থীকে সমর্থন জানাচ্ছেন। দিন দিন প্রচার-প্রচারণা আরও জোরদার করা হচ্ছে।
    গত রোববার বিকেলে ছাতক উপজেলার জাউয়াবাজারে জমিয়ত আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা জামিনুর রহমান চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা হুসাইন আহমদ ও মাওলানা আলীনুর।
    সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল রহমান, সাবেক আহ্বায়ক ফারুক আহমদ, নজরুল ইসলাম, জেলা শাখার সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, শায়খ মাওলানা সামছুল ইসলাম, যুব জমিয়তের সভাপতি মাওলানা গৌছ উদ্দিন, সাধারণ সম্পাদক ইবরাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক মাওলানা আকমল হোসাইনসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
    কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার ও ভোটাধিকার থেকে বঞ্চিত। আমাদের রাজনীতির মূল লক্ষ্য প্রতিহিংসা নয়, বরং নাগরিক অধিকার, ভোটাধিকার ও মৌলিক সুবিধা নিশ্চিত করা।
    তিনি বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধু একটি তারিখ নয়, এটি হবে জনগণের ভাগ্য নির্ধারণের দিন।”
    তিনি আরও বলেন, অতীতের নানা কৌশলী প্রতারণা ও বিভ্রান্তি জনগণ বুঝে গেছে। আর এসব দিয়ে জনগণের মন জয় করা যাবে না। পরিবর্তনের সময় এখনই।
    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “তারেক রহমান স্পষ্ট নির্দেশ দিয়েছেন—ভোট দিতে হবে এবং ভোট পাহারা দিতে হবে। গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
    ৫ আগস্টের গণজাগরণের কথা স্মরণ করে তিনি বলেন, “যেভাবে সাধারণ মানুষ সেদিন ঐক্যবদ্ধ হয়েছিল, ঠিক সেভাবেই ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে যেতে হবে।”
    তিনি আরও বলেন, এই নির্বাচনের মাধ্যমেই দেশে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। গণতন্ত্র বাধাগ্রস্ত হলে দেশের ভবিষ্যৎও বাধাগ্রস্ত হবে।
    তিনি বলেন, দেশের মালিক জনগণ। দেশের চলার দিকনির্দেশনা নির্ধারণের অধিকারও জনগণের। বাংলাদেশ কোন পথে চলবে, তা জনগণই ঠিক করবে।
    সমাবেশে বক্তারা বলেন, সুনামগঞ্জ–৫ আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনই তার প্রমাণ।
    নেতাকর্মীরা প্রতিশ্রুতি দেন, নির্বাচনের দিন পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
    ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সুনামগঞ্জ–৫ আসনে ত্রিমুখী লড়াইয়ের ইঙ্গিত মিললেও ধানের শীষের প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন পরিবর্তনের ডাককে সফল করতে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    মৌলভীবাজার জেলার “শ্রেষ্ঠ ওসি” শ্রীমঙ্গল থানার জহিরুল ইসলাম মুন্না

    February 16, 2026

    সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন মিলনের বিপুল বিজয়

    February 16, 2026

    শ্রীমঙ্গলে ব্যবসায়ী রুহুল আমিন তালুকদার ইন্তেকাল

    February 16, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 2026977 Views

    শ্রীমঙ্গলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

    February 11, 2026229 Views

    কমলগঞ্জের চা বাগান থেকে গলা কাটা লাশ উদ্ধার:শ্রমিকরা উদ্বিগ্ন

    February 11, 2026184 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    মৌলভীবাজার জেলার “শ্রেষ্ঠ ওসি” শ্রীমঙ্গল থানার জহিরুল ইসলাম মুন্না

    By amarsylhetFebruary 16, 20260
    বাংলাদেশ

    সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন মিলনের বিপুল বিজয়

    By amarsylhetFebruary 16, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে ব্যবসায়ী রুহুল আমিন তালুকদার ইন্তেকাল

    By amarsylhetFebruary 16, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.