Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল সফরে ২৭৫ উপকারভোগীর মাঝে যে অনুদান ও সহায়তা বিতরণ হবে

    June 15, 2026

    ছাতকে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় বিড়ি উদ্ধার, পলাতক ২ জনের বিরুদ্ধে মামলা

    June 15, 2026

    স্মৃতিচারণ: জিয়া পরিবার নিজ চোখে দেখাটুকুই জীবনের সঞ্চয়

    June 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, June 16
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»Uncategorized»টু-হুইলার ইভি ক্রয়ে নারী গ্রাহকদের বিশেষ সুবিধ:প্রাইম ব্যাংক ও আরএস গোল্ডের চুক্তি স্বাক্ষর
    Uncategorized

    টু-হুইলার ইভি ক্রয়ে নারী গ্রাহকদের বিশেষ সুবিধ:প্রাইম ব্যাংক ও আরএস গোল্ডের চুক্তি স্বাক্ষর

    amarsylhetBy amarsylhetFebruary 14, 2026No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০২৬: নারী গ্রাহকদের বৈদ্যুতিক টু-হুইলার যানবাহন ক্রয়ে বিশেষ সুবিধা দিতে প্রাইম ব্যাংক পিএলসি. ও আর.এস গোল্ড লিমিটেড-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এ চুক্তি সম্পন্ন হয়।
    এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের উইমেন ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘নীরা’র গ্রাহকরা আর.এস গোল্ড লিমিটেডের কাছ থেকে পরিবেশবান্ধব টু-হুইলার ইলেকট্রিক যানবাহন ক্রয়ে বিশেষ অফার ও বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন। সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগ নারীদের টেকসই যাতায়াত ব্যবস্থা গ্রহণে উৎসাহিত করার পাশাপাশি তাদের আর্থিক সক্ষমতা ও স্বনির্ভরতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
    চুক্তিতে প্রাইম ব্যাংক পিএলসি.-এর পক্ষে স্বাক্ষর করেন শায়লা আবেদিন, হেড অব লাইয়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট, কনজ্যুমার ব্যাংকিং ডিভিশন। আর.এস গোল্ড লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের পরিচালক মুসরায় আলম ইরাজ।
    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের উইমেন ব্যাংকিং (নীরা) বিভাগের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড প্রপোজিশন ম্যানেজার ফাতেমা আক্তার নাজ এবং আর.এস গোল্ড লিমিটেডের হেড অব অপারেশন্স তানভীর আহমেদ শান্তসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
    এ সহযোগিতার মাধ্যমে প্রাইম ব্যাংক নারীর আর্থিক ক্ষমতায়ন জোরদার করার পাশাপাশি উদ্ভাবনী ও লাইফস্টাইলভিত্তিক আর্থিক সমাধান প্রদানের মাধ্যমে টেকসই ও স্বাধীন জীবনযাত্রা গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে শ্রীমঙ্গলে প্রস্তুতি জোরদার, সম্ভাব্য ভেন্যু পরিদর্শনে জেলা প্রশাসক

    June 9, 2026

    শ্রীমঙ্গলে পুলিশের ফোর্স মবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

    June 8, 2026

    ২,০৫৩ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ

    June 6, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,091 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026972 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026950 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল সফরে ২৭৫ উপকারভোগীর মাঝে যে অনুদান ও সহায়তা বিতরণ হবে

    By amarsylhetJune 15, 20260
    আইন-শৃঙ্খলা

    ছাতকে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় বিড়ি উদ্ধার, পলাতক ২ জনের বিরুদ্ধে মামলা

    By amarsylhetJune 15, 20260
    সর্বশেষ

    স্মৃতিচারণ: জিয়া পরিবার নিজ চোখে দেখাটুকুই জীবনের সঞ্চয়

    By amarsylhetJune 15, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.