মৌলভীবাজার প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে ও গোপন ভোটের মাধ্যমে মৌলভীবাজার সদর উপজেলা কাজী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে কাজী মাওলানা মুজিবুর রহমান সভাপতি এবং কাজী মাওলানা মুহিউসসুন্নাহ আজমী সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
গত শনিবার (১৫ আগস্ট ২০২৬) নির্বাচন প্রক্রিয়া শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। গোপন ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় উপস্থিত কাজীগণ নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারিকে উষ্ণ অভিনন্দন জানান।
নির্বাচন পরবর্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী এ কে এম বদরুল হক।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মৌলভীবাজার জেলা কাজী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কাজী সমিতির দায়িত্বশীল নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত সকলের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং কাজী সমিতির সার্বিক উন্নয়ন ও পেশাগত কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
