Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গলে ছেলের হামলায় পিতা নিহত, ভাই গুরুতর আহত; ৩ ঘণ্টার মধ্যে ঘাতক গ্রেফতার

    April 15, 2026

    শ্রীমঙ্গলে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে পিতার মৃত্যু, ভাই গুরুতর আহত

    April 15, 2026

    শ্রীমঙ্গলে পুলিশের সাড়াশি অভিযান: শাপলাবাগ থেকে ৫ সন্ত্রাসী গ্রেফতার

    April 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    Thursday, April 16
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»Uncategorized»মৌলভীবাজার–১ (জুড়ী–বড়লেখা) আসনে জামায়াত প্রার্থীর ইশতেহার ঘোষণা
    Uncategorized

    মৌলভীবাজার–১ (জুড়ী–বড়লেখা) আসনে জামায়াত প্রার্থীর ইশতেহার ঘোষণা

    amarsylhetBy amarsylhetFebruary 9, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার


    জুড়ী, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: গণতন্ত্র, উন্নয়ন এবং নিরাপদ ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে মৌলভীবাজার–১ (জুড়ী–বড়লেখা) আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
    সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বড়লেখা পৌর শহরের জেলা পরিষদ অডিটরিয়াম মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ইশতেহার আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়।
    ইশতেহারে বর্তমান সময়কে একটি সম্ভাবনাময় অধ্যায় হিসেবে উল্লেখ করে বড়লেখা ও জুড়ী উপজেলাকে নতুনভাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। এতে তরুণ সমাজকে সম্পৃক্ত করে একটি নিরাপদ, মানবিক, ন্যায়ভিত্তিক, উন্নত ও সমৃদ্ধ বড়লেখা–জুড়ী গড়ার লক্ষ্য তুলে ধরা হয়।
    ঘোষিত ইশতেহারে গ্রাম থেকে শহর পর্যন্ত টেকসই সড়ক উন্নয়ন, যানজট নিরসন, নদী ও খাল পুনঃখনন, শতভাগ বিদ্যুতায়ন, জলাবদ্ধতা নিরসন এবং নগর অবকাঠামো আধুনিকায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়। শিক্ষা খাতে নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয়, নতুন কলেজ স্থাপন, অনার্স কোর্স চালু, শিক্ষা ঋণ ও বৃত্তির ব্যবস্থা এবং গণগ্রন্থাগার প্রতিষ্ঠার পরিকল্পনার কথা উল্লেখ করা হয়।
    স্বাস্থ্য খাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন, শয্যা সংখ্যা বৃদ্ধি, বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করা এবং অসহায় মানুষের জন্য ‘ফ্রি স্বাস্থ্য সুরক্ষা কার্ড’ চালুর ঘোষণা দেওয়া হয়।
    ইশতেহারে চা-শ্রমিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও উপজাতিদের নাগরিক অধিকার, ন্যায্য মজুরি, শিক্ষা ও ভূমি সমস্যার সমাধানে বিশেষ কর্মসূচির কথা বলা হয়। পাশাপাশি কৃষকদের জন্য বিনা সুদে কৃষি ঋণ, হাওরকেন্দ্রিক পরিবেশবান্ধব প্রকল্প বাস্তবায়ন, পর্যটন জোন, স্টেডিয়াম, বিনোদন পার্ক ও সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।
    দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ, বিশেষ মনিটরিং সেল গঠন এবং বাজারগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনার ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে যুব সমাজের কর্মসংস্থান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ, নারী-শিশু ও বয়োবৃদ্ধদের সুরক্ষা এবং ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
    ইশতেহার ঘোষণাকালে মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, সকল ধর্ম, নারী-পুরুষ এবং শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য, মূল্যবোধ ও ন্যায়বিচারের ভিত্তিতে একটি নতুন বড়লেখা–জুড়ী গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
    অনুষ্ঠানে জামায়াতের মৌলভীবাজার–১ আসনের পরিচালক ও জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, আসন পরিচালনা কমিটির সদস্য সচিব ফয়সল আহমেদসহ জামায়াত ও জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গলে ছেলের হামলায় পিতা নিহত, ভাই গুরুতর আহত; ৩ ঘণ্টার মধ্যে ঘাতক গ্রেফতার

    April 15, 2026

    শ্রীমঙ্গলে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে পিতার মৃত্যু, ভাই গুরুতর আহত

    April 15, 2026

    শ্রীমঙ্গলে পুলিশের সাড়াশি অভিযান: শাপলাবাগ থেকে ৫ সন্ত্রাসী গ্রেফতার

    April 14, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,054 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026922 Views

    শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, কয়েকজন গুরুতর আহত

    February 21, 2026811 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    Uncategorized

    শ্রীমঙ্গলে ছেলের হামলায় পিতা নিহত, ভাই গুরুতর আহত; ৩ ঘণ্টার মধ্যে ঘাতক গ্রেফতার

    By amarsylhetApril 15, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে পিতার মৃত্যু, ভাই গুরুতর আহত

    By amarsylhetApril 15, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গলে পুলিশের সাড়াশি অভিযান: শাপলাবাগ থেকে ৫ সন্ত্রাসী গ্রেফতার

    By amarsylhetApril 14, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.