Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: আসামি গ্রেফতার, পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও ও মহাসড়ক অবরোধ

    July 22, 2026

    ছাতকে সংরক্ষিত বনভূমি পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

    July 21, 2026

    মৌলভীবাজারে বালুমহাল তালিকাভুক্তি ও সনদ নবায়নের আবেদন আহ্বান

    July 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, July 22
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»Uncategorized»শ্রীমঙ্গলে ছেলের হামলায় পিতা নিহত, ভাই গুরুতর আহত; ৩ ঘণ্টার মধ্যে ঘাতক গ্রেফতার
    Uncategorized

    শ্রীমঙ্গলে ছেলের হামলায় পিতা নিহত, ভাই গুরুতর আহত; ৩ ঘণ্টার মধ্যে ঘাতক গ্রেফতার

    amarsylhetBy amarsylhetApril 15, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পূর্ব কালাপুরে মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে নিজ বাড়িতে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে পিতা আকল মিয়া (৭০) নিহত হয়েছেন। একই ঘটনায় তার বড় ছেলে শহিদ মিয়া গুরুতর আহত হন।
    নিহত আকল মিয়ার ছেলে মোঃ মুশফিকুর রহমান মশিক (৪০), পিতা: মৃত আকল মিয়া, মাতা: মৃত খায়রুন নেছা, গ্রাম: গাজীপুর, ৫নং কালাপুর ইউনিয়ন, থানা: শ্রীমঙ্গল, জেলা: মৌলভীবাজার—এই ঘটনার প্রধান আসামি।
    স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে মুশফিকুর রহমান মশিক হঠাৎ উগ্র আচরণ করে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় পিতা আকল মিয়া ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় বড় ভাই শহিদ মিয়াকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে এবং পরে সিলেটে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক।
    এলাকাবাসী জানান, অভিযুক্ত মশিক দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিল এবং নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাত। ঘটনার দিনও একই ধরনের উত্তেজনার একপর্যায়ে সে পিতাকে হত্যা করে এবং বড় ভাইকে আঘাত করে পালিয়ে যায়।
    ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ জহিরুল ইসলাম মুন্না, তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, এসআই সাইদুর রহমান খান, সুজন কান্তি পাল, এএসআই আবু তালেবসহ পুলিশের একটি টিম, র‍্যাব-৯ এর একটি চৌকস দল এবং কালাপুর ক্যাম্পের আনসার সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন। অভিযানের অংশ হিসেবে তারা কালাপুরের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ঘটনার মাত্র ৩ ঘণ্টার মধ্যে ঘাতক মুশফিকুর রহমান মশিককে গ্রেফতার করতে সক্ষম হন।
    দ্রুত আসামি গ্রেফতারের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।
    বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। নিহতের মরদেহ দাফনের প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃত আসামিকে শ্রীমঙ্গল থানায় রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: আসামি গ্রেফতার, পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও ও মহাসড়ক অবরোধ

    July 22, 2026

    ছাতকে সংরক্ষিত বনভূমি পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

    July 21, 2026

    মৌলভীবাজারে বালুমহাল তালিকাভুক্তি ও সনদ নবায়নের আবেদন আহ্বান

    July 21, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: আসামি গ্রেফতার, পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও ও মহাসড়ক অবরোধ

    By amarsylhetJuly 22, 20260
    বাংলাদেশ

    ছাতকে সংরক্ষিত বনভূমি পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

    By amarsylhetJuly 21, 20260
    Uncategorized

    মৌলভীবাজারে বালুমহাল তালিকাভুক্তি ও সনদ নবায়নের আবেদন আহ্বান

    By amarsylhetJuly 21, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.