Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গল বই পড়া উৎসব: সেরা ৮ পাঠককে ব্যক্তিগতভাবে ল্যাপটপ দেওয়ার ঘোষণা

    August 25, 2026

    শ্রীমঙ্গলে পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধার বিষপানের অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক

    August 24, 2026

    শ্রীমঙ্গলে ৯ বছরের ছাত্রকে বলাৎকার ও মারধরের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

    August 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, August 25
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»মৌলভীবাজার»শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনকের উদ্যোগে মাহে রমজান খাদ্যসামগ্রী বিতরণ
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনকের উদ্যোগে মাহে রমজান খাদ্যসামগ্রী বিতরণ

    amarsylhetBy amarsylhetMarch 10, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): পবিত্র মাহে রমজান উপলক্ষে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর উদ্যোগে ৭৫০টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

    শনিবার (৮ মার্চ) শ্রীমঙ্গলের সোনা মিয়া রোডের বকস বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আছকির মিয়া। সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর প্রচার সম্পাদক ফয়েজ বকস।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফি আহমদ চৌধুরী, ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া, সাবেক পৌর কাউন্সিলর মো. ছাদ উদ্দিন, সিনিয়র সাংবাদিক মো. কাওছার ইকবাল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর মো. সালাহউদ্দিন, মাওলানা নোমানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    এসময় যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন সংগঠনের সভাপতি মোস্তাক এলাহি চমন। তিনি এই মানবিক কার্যক্রমে উপস্থিত হয়ে সহযোগিতা ও উৎসাহ দেওয়ার জন্য অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সোনা মিয়া রোড আলাবকস আহমদ জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি আব্দুল মজিদ ইসলামপুরি।

    বক্তারা বলেন, প্রবাসে বসবাস করেও শ্রীমঙ্গলের মানুষের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। তারা এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

    এ কার্যক্রমের সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক ফয়েজ বকস ও সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ। সহযোগিতা করেন মো. ইকবাল আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গল বই পড়া উৎসব: সেরা ৮ পাঠককে ব্যক্তিগতভাবে ল্যাপটপ দেওয়ার ঘোষণা

    August 25, 2026

    শ্রীমঙ্গলে পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধার বিষপানের অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক

    August 24, 2026

    শ্রীমঙ্গলে ৯ বছরের ছাত্রকে বলাৎকার ও মারধরের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

    August 23, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গল বই পড়া উৎসব: সেরা ৮ পাঠককে ব্যক্তিগতভাবে ল্যাপটপ দেওয়ার ঘোষণা

    By amarsylhetAugust 25, 20260
    জীবনযাপন

    শ্রীমঙ্গলে পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধার বিষপানের অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক

    By amarsylhetAugust 24, 20260
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে ৯ বছরের ছাত্রকে বলাৎকার ও মারধরের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

    By amarsylhetAugust 23, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.