Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গল বই পড়া উৎসব: সেরা ৮ পাঠককে ব্যক্তিগতভাবে ল্যাপটপ দেওয়ার ঘোষণা

    August 25, 2026

    শ্রীমঙ্গলে পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধার বিষপানের অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক

    August 24, 2026

    শ্রীমঙ্গলে ৯ বছরের ছাত্রকে বলাৎকার ও মারধরের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

    August 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, August 25
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»বাংলাদেশ»সুনামগঞ্জ–৫ আসনে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
    বাংলাদেশ

    সুনামগঞ্জ–৫ আসনে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম

    amarsylhetBy amarsylhetJanuary 16, 2026No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) সংসদীয় আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম আপিলের মাধ্যমে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে তার দাখিল করা আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।
    দীর্ঘ শুনানি শেষে দাখিলকৃত নথিপত্র ও ব্যাখ্যা পর্যালোচনা করে নির্বাচন কমিশন জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করে। এর আগে গত ৩ জানুয়ারি সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন যাচাই–বাছাইয়ের সময় ব্যাংক ঋণ সংক্রান্ত নথির বিভ্রান্তি এবং সরকারি খাজনা বিষয়ক জটিলতার কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এতে তিনি তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসনে প্রাথমিকভাবে প্রতিযোগিতার বাইরে চলে যান।
    মনোনয়ন বাতিলের দুই দিন পর, ৫ জানুয়ারি তিনি নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন। আপিল শুনানিতে কমিশন সংশ্লিষ্ট কাগজপত্র, ব্যাখ্যা ও প্রমাণাদি যাচাই করে জানায়, মনোনয়ন বাতিলের কারণগুলো আইনি পরীক্ষায় টেকসই নয়। ফলে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেওয়া হয়।
    শুনানি শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “মনোনয়ন যাচাই–বাছাইয়ের সময় অনিচ্ছাকৃতভাবে স্বাক্ষর সংক্রান্ত একটি ভুল ও কিছু নথিগত ভুল বোঝাবুঝি হয়েছিল। আমরা দ্রুত আইনি প্রক্রিয়ায় বিষয়টি স্পষ্ট করি। আল্লাহর রহমতে এবং নির্বাচন কমিশনের ন্যায়সঙ্গত সিদ্ধান্তে আমি প্রার্থিতা ফিরে পেয়েছি। এখন আমার প্রধান লক্ষ্য—সবাইকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও শক্তিশালী নির্বাচনী প্রচার এগিয়ে নেওয়া।”
    দলীয় সূত্র জানায়, প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে ছাতক ও দোয়ারাবাজারে জাতীয় পার্টির নেতা–কর্মীদের মধ্যে স্বস্তি ও উদ্দীপনা ফিরে এসেছে। বৃহস্পতিবার বিকেল থেকেই উপজেলার বিভিন্ন স্থানে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন বার্তা ছড়িয়ে পড়ে।
    স্থানীয় নেতাদের দাবি, এ সিদ্ধান্ত মাঠপর্যায়ের কর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে এবং নির্বাচনী লড়াইয়ে জাতীয় পার্টির অবস্থান আরও দৃঢ় করবে। প্রার্থিতা বাতিলের পর যে হতাশা তৈরি হয়েছিল, আপিলের রায়ে তা কেটে গেছে বলেও জানান তারা।
    গত শুক্রবার সকাল থেকেই ছাতকের নিজ বাসভবনে বিপুলসংখ্যক নেতা–কর্মী ও সমর্থকের সমাগম ঘটে। ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত সমর্থক ফুলেল শুভেচ্ছা, ব্যানার ও পোস্টার নিয়ে তাকে অভিনন্দন জানান।
    এদিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারাও জাহাঙ্গীর আলমকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন। তারা বলেন, নির্বাচন কমিশনের ন্যায়নিষ্ঠ সিদ্ধান্ত একটি ভুল সংশোধনের সুযোগ তৈরি করেছে, যা নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও স্বাস্থ্যকর করবে।
    অন্যদিকে সুনামগঞ্জ–৫ আসনে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ একাধিক প্রার্থী জনসংযোগ, সভা–সমাবেশ ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন। বিএনপির সাবেক তিনবারের এমপি কলিম উদ্দিন মিলনও আসন পুনরুদ্ধারের লক্ষ্যে মাঠ চষে বেড়াচ্ছেন। আওয়ামী লীগ প্রার্থী না থাকায় এ আসনে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হয়েছে।
    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাহাঙ্গীর আলমের প্রত্যাবর্তন নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। আওয়ামী লীগবিহীন এই নির্বাচনী পরিবেশে বড় রাজনৈতিক দলগুলোর সক্রিয়তা এলাকাজুড়ে ত্রিমুখী কিংবা বহুমুখী প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছে।
    ছাতক–দোয়ারাবাজার অঞ্চলের ভোটারদের মতে, কোনো প্রার্থীর মনোনয়ন বৈধ বা অবৈধ হওয়া সরাসরি নির্বাচনী মাঠের গতি, প্রচারণার উদ্দীপনা এবং ভোটের হিসাব–নিকাশে প্রভাব ফেলে। তাই আপিলের রায়ে জাহাঙ্গীর আলমের প্রত্যাবর্তন পুরো নির্বাচনী পরিবেশকে নতুন করে প্রাণবন্ত করেছে।
    সব মিলিয়ে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের প্রার্থিতা ফিরে পাওয়া সুনামগঞ্জ–৫ আসনের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষক, নাগরিক সমাজ ও সাধারণ ভোটাররা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শ্রীমঙ্গল বই পড়া উৎসব: সেরা ৮ পাঠককে ব্যক্তিগতভাবে ল্যাপটপ দেওয়ার ঘোষণা

    August 25, 2026

    শ্রীমঙ্গলে পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধার বিষপানের অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক

    August 24, 2026

    শ্রীমঙ্গলে ৯ বছরের ছাত্রকে বলাৎকার ও মারধরের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

    August 23, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গল বই পড়া উৎসব: সেরা ৮ পাঠককে ব্যক্তিগতভাবে ল্যাপটপ দেওয়ার ঘোষণা

    By amarsylhetAugust 25, 20260
    জীবনযাপন

    শ্রীমঙ্গলে পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধার বিষপানের অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক

    By amarsylhetAugust 24, 20260
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে ৯ বছরের ছাত্রকে বলাৎকার ও মারধরের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

    By amarsylhetAugust 23, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.