Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: আসামি গ্রেফতার, পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও ও মহাসড়ক অবরোধ

    July 22, 2026

    ছাতকে সংরক্ষিত বনভূমি পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

    July 21, 2026

    মৌলভীবাজারে বালুমহাল তালিকাভুক্তি ও সনদ নবায়নের আবেদন আহ্বান

    July 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, July 22
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»Uncategorized»৫৪ বছরেও কেন দেশ একটি এয়ার অ্যাম্বুলেন্সের মালিক হতে পারল না?
    Uncategorized

    ৫৪ বছরেও কেন দেশ একটি এয়ার অ্যাম্বুলেন্সের মালিক হতে পারল না?

    amarsylhetBy amarsylhetDecember 6, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সালেহ আহমদ (স’লিপক): স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশ এখনো নিজের একটি রাষ্ট্রীয় এয়ার অ্যাম্বুলেন্স কেন কিনতে পারেনি- এ নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন প্রবাসী স্বজন ফাউন্ডেশন বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এস এম মেহেদী হাসান।

    শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আজও যখন জাতির একজন সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশে নিতে অন্য দেশের এয়ার অ্যাম্বুলেন্স ধার করতে হয়- এটি স্বাধীন বাংলাদেশের জন্য লজ্জাজনক এক বাস্তবতা।

    দূর্নীতি, অর্থপাচার ও রাষ্ট্রের ব্যর্থতার চিত্র তুলে ধরে মেহেদী হাসান অভিযোগ করে বলেন, বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা দূর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হয়েছে। ক্ষমতায় যারা যায়, তারা রাতারাতি হাজার কোটি টাকার মালিক বনে যায়। অথচ দেশের মানুষের জরুরি চিকিৎসার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স পর্যন্ত কেনা হয়নি!

    বিজ্ঞপ্তিতে তিনি আরও উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংকের লকারে ৮৩২ ভরি স্বর্ণ পাওয়া গেছে- যা দেশের সাধারণ মানুষের কষ্টার্জিত সম্পদ লুটপাটের এক নির্মম উদাহরণ। প্রশ্ন হলো- মুক্তিযোদ্ধারা কি এ দেশের এ ভবিষ্যৎ কল্পনা করেছিলেন?

    সাবেক শাসকদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ এনে প্রবাসী স্বজন ফাউন্ডেশনের নেতা বলেন, বিগত শাসকরা দেশটাকে লুটেপুটে খেয়েছেন। রাষ্ট্রীয় সম্পদ, ব্যাংক, প্রকল্প-সবকিছু দূর্নীতির মাধ্যমে নিঃশেষিত হয়েছে। এমনকি বর্তমান ক্ষমতাসীনদের মধ্যেও অনেকের বিরুদ্ধে টাকা পাচারের গুরুতর অভিযোগ রয়েছে।

    তিনি দাবি করেন, এই দূর্নীতির ধারাবাহিকতার কারণেই আজ দেশের জরুরি স্বাস্থ্য ব্যবস্থার সবচেয়ে প্রয়োজনীয় উপকরণ-এয়ার অ্যাম্বুলেন্স রাষ্ট্রের মালিকানায় নেই। এর মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে। কাতার সরকারের ব্যবস্থাপনায় পাঠানো এই এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার বিকেলে ঢাকায় অবতরণ করবে।

    ঢাকায় কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ এর উদ্ধৃতি দিয়ে জানান, কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানির এ এয়ার অ্যাম্বুলেন্স শনিবার বিকেলে ঢাকায় পৌঁছাবে।

    কূটনৈতিক সূত্রের বরাত উল্লেখ করে বলেন, জার্মানির প্রাইভেট এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি এফএআই রেন্ট-এ-জেট জিএমবিএইচ-এর সিএল৬০ (বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০০ সিরিজ) জেট ঢাকায় এসে তিবলিসি হয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবে। শনিবার সন্ধ্যা বা রাতেই খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি যাত্রা করতে পারে।

    মেহেদী হাসান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের উদ্ধৃতি দিয়ে বলেন, কাতারের রাজপরিবারের পাঠানো আগের এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় অ্যামির প্রতিশ্রুতি অনুযায়ী আরেকটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে।

    সাংবাদিক এস এম মেহেদী হাসান ক্ষোভ নিয়ে বলেন, এয়ার অ্যাম্বুলেন্স কেনার মতো মৌলিক প্রস্তুতিও যেসব সরকার নিতে পারেনি- তারা দেশের মানুষকে কী নিরাপত্তা দেবে? এত বছরেও আমরা যদি একটি এয়ার অ্যাম্বুলেন্স না কিনতে পারি, তবে রাষ্ট্র পরিচালনার নৈতিক অধিকারই প্রশ্নবিদ্ধ।

    তিনি আরও বলেন, বাংলাদেশের মতো ১৭ কোটির দেশেও জরুরি চিকিৎসার শীর্ষ অবকাঠামো ভিন্ন দেশের দয়ার ওপর নির্ভরশীল- এ বাস্তবতা পরিবর্তন করা জরুরি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    মৌলভীবাজারে বালুমহাল তালিকাভুক্তি ও সনদ নবায়নের আবেদন আহ্বান

    July 21, 2026

    কার্ডিফে ডিভলিউশনের জনক ও ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার রডরি মর্গানের স্ট্যাচু উন্মোচন

    July 12, 2026

    ব্রিস্টলে পবিত্র আশুরা উপলক্ষে শাহাদাতে কারবালা মাহফিল ও নতুন কমিটি গঠন

    July 11, 2026
    Leave A Reply

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: আসামি গ্রেফতার, পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও ও মহাসড়ক অবরোধ

    By amarsylhetJuly 22, 20260
    বাংলাদেশ

    ছাতকে সংরক্ষিত বনভূমি পরিদর্শনে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন

    By amarsylhetJuly 21, 20260
    Uncategorized

    মৌলভীবাজারে বালুমহাল তালিকাভুক্তি ও সনদ নবায়নের আবেদন আহ্বান

    By amarsylhetJuly 21, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.