Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    শ্রীমঙ্গল থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন সরকার আব্দুল্লাহ আল মামুন

    June 10, 2026

    মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ‘কুইচ্চা লিটন’ ১৭ বছর পর গ্রেফতার

    June 10, 2026

    দুদকের মামলায় কারাগারে বিউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সিলেটের বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, June 10
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»আইন-শৃঙ্খলা»শ্রীমঙ্গল থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন সরকার আব্দুল্লাহ আল মামুন
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গল থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন সরকার আব্দুল্লাহ আল মামুন

    amarsylhetBy amarsylhetJune 10, 2026No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    স্টাফ রিপোর্টার, শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সরকার আব্দুল্লাহ আল মামুন। বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে শ্রীমঙ্গল থানার দায়িত্বভার গ্রহণ করেন।

    পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের বদলিজনিত কারণে সরকার আব্দুল্লাহ আল মামুনকে এ পদে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি সিলেটে কর্মরত ছিলেন।

    উল্লেখ্য, মোহাম্মদ রুহুল আমিন তালুকদার দায়িত্ব গ্রহণের মাত্র এক সপ্তাহের মাথায় বদলির আদেশ পান। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয় জনমনে নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়। অনেকেই এত স্বল্প সময়ের মধ্যে একজন কর্মকর্তার বদলিকে ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখছেন।

    দায়িত্ব গ্রহণের পরপরই নতুন ওসি সরকার আব্দুল্লাহ আল মামুনকে একটি সরকারি সভায় যোগ দিতে মৌলভীবাজারে যেতে হয়। এ সময় তিনি সাংবাদিকদের জানান, শ্রীমঙ্গলে মাননীয় প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে কেন্দ্র করে প্রশাসনিক ও আইনশৃঙ্খলা সংক্রান্ত নানা প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। ফলে শুরুতেই ব্যস্ততার কারণে সবার সঙ্গে পর্যাপ্ত সময় দেওয়া সম্ভব নাও হতে পারে।

    তিনি বলেন, “শ্রীমঙ্গলে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচি সামনে রয়েছে। এ কারণে আপাতত বিভিন্ন প্রস্তুতিমূলক কাজে ব্যস্ত থাকতে হবে। তবে সুযোগ-সুবিধাজনক সময়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় বসব।”

    নতুন ওসির যোগদানের মধ্য দিয়ে শ্রীমঙ্গল থানার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও নতুন ওসির সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

    শ্রীমঙ্গলবাসীর প্রত্যাশা, নতুন ওসির নেতৃত্বে থানার কার্যক্রম আরও জনবান্ধব, স্বচ্ছ ও কার্যকর হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন ঘটবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ‘কুইচ্চা লিটন’ ১৭ বছর পর গ্রেফতার

    June 10, 2026

    দুদকের মামলায় কারাগারে বিউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সিলেটের বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ

    June 10, 2026

    আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে কুপিয়ে জখম: নিরাপত্তা নিয়ে প্রশ্ন, ক্ষোভে আইনজীবী সমাজ

    June 10, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,087 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026963 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026950 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গল থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন সরকার আব্দুল্লাহ আল মামুন

    By amarsylhetJune 10, 20260
    আইন-শৃঙ্খলা

    মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ‘কুইচ্চা লিটন’ ১৭ বছর পর গ্রেফতার

    By amarsylhetJune 10, 20260
    সর্বশেষ

    দুদকের মামলায় কারাগারে বিউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সিলেটের বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ

    By amarsylhetJune 10, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.