ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলায় পৃথক অভিযানে একটি চুরি মামলার এজাহারভুক্ত আসামি ও একটি সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৭ জুন) পরিচালিত বিশেষ অভিযানে ছাতক থানার মামলা নং-২৮, তারিখ ১৭ জুন ২০২৬, পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় দায়ের করা চুরি মামলার এজাহারভুক্ত আসামি মো. ইমাম উদ্দিন (২৫)-কে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার মুক্তিরগাঁও (কোনাপাড়া) এলাকার মৃত আব্দুল কাইয়ুম (কালু)-এর ছেলে।
একই দিনে পৃথক অভিযানে সিআর-৯৫/২৬ (ছাতক) মামলার পরোয়ানাভুক্ত আসামি মোছা. সুফিয়া বেগম (৪০)-কে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার বাজনামহল গ্রামের বাসিন্দা।
ছাতক থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এর ধারাবাহিকতায় বিভিন্ন মামলার পলাতক ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
