Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    ছাতকে গোবিন্দগঞ্জ অটোরিকশা-টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত

    June 28, 2026

    শত বছরের ইতিহাসে ভয়াবহতম বিপর্যয়: ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ১৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজার

    June 28, 2026

    সিলেটের সাবেক ডিসি সারোয়ার আলমকে পুনর্বহাল নিয়ে গুঞ্জন, সরকারি সিদ্ধান্ত নেই

    June 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Sunday, June 28
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»সর্বশেষ»ছাতকে গোবিন্দগঞ্জ অটোরিকশা-টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত
    সর্বশেষ

    ছাতকে গোবিন্দগঞ্জ অটোরিকশা-টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত

    amarsylhetBy amarsylhetJune 28, 2026No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

    সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ রেলগেইটস্থ ১৬৯৩ নম্বর অটোরিকশা, টেম্পু ও সিএনজি চালিত শ্রমিক ইউনিয়নের বহুল প্রতীক্ষিত নির্বাচন উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২৭ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে রাত ১১টা ১৫ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার ফারুক আহমদ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

    ঘোষিত ফলাফলে সভাপতি পদে সোহেল আহমদ, সাধারণ সম্পাদক পদে সাজিদুর রহমান সাজিদ, কার্যকরী সভাপতি পদে মোশাহিদ আলী, সাংগঠনিক সম্পাদক পদে খছরু মিয়া এবং অর্থ সম্পাদক পদে রাসেল আহমদ নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থক ও শ্রমিকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তারা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে নবনির্বাচিত নেতাদের বরণ করে নেন।

    নির্বাচনকে ঘিরে সকাল থেকেই গোবিন্দগঞ্জ এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছিল। ইউনিয়নের ৩২টি শাখার মোট ৪ হাজার ৪৬০ জন ভোটার স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নারী-পুরুষ ভোটারদের দীর্ঘ সারি, শৃঙ্খলাবদ্ধ পরিবেশ এবং উৎসাহ-উদ্দীপনা নির্বাচনকে প্রাণবন্ত করে তোলে। দিনব্যাপী কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

    এ নির্বাচনে বিভিন্ন পদে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ শেষে তিনটি কেন্দ্রের পাঁচটি বুথে ব্যালট গণনা সম্পন্ন করা হয়। নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেন ৫ জন প্রিসাইডিং অফিসার, ১২ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ৩৬ জন পোলিং অফিসার। তাদের দক্ষতা ও আন্তরিকতায় ভোটগ্রহণ ও গণনা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

    অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং তদন্ত ওসি রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ সদস্য প্রতিটি বুথে দায়িত্ব পালন করেন। পাশাপাশি স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের কারণে ভোটাররা নির্বিঘ্নে ভোট প্রদান করতে সক্ষম হন।

    ভোট চলাকালে বিভাগীয়, জেলা ও উপজেলা বাস-ট্রাক সমিতি, ফেডারেশন, সিবিএ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা ভোটকেন্দ্র পরিদর্শন করেন। তারা নির্বাচন কমিশন, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং ভোটগ্রহণের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন।

    প্রধান নির্বাচন কমিশনার ফারুক আহমদ বলেন, “প্রশাসন, পুলিশ, সাংবাদিক, প্রার্থী, ভোটার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সার্বিক সহযোগিতায় আমরা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হয়েছি। পুরো ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এটি শ্রমিকদের গণতান্ত্রিক চর্চার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।”

    নবনির্বাচিত সভাপতি সোহেল আহমদ ও সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদসহ অন্যান্য বিজয়ী নেতারা শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শ্রমিকদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে তারা ইউনিয়নের সকল সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, কল্যাণ নিশ্চিতকরণ, কর্মপরিবেশের উন্নয়ন এবং ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে তারা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

    শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উৎসবমুখর পরিবেশ, প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচন কমিশনের দক্ষ ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ নির্বাচন গোবিন্দগঞ্জ এলাকার শ্রমিক সমাজে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। স্থানীয়দের মতে, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য এই নির্বাচন ভবিষ্যতেও শ্রমিক সংগঠনগুলোর গণতান্ত্রিক কার্যক্রম পরিচালনায় ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    শত বছরের ইতিহাসে ভয়াবহতম বিপর্যয়: ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ১৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজার

    June 28, 2026

    সিলেটের সাবেক ডিসি সারোয়ার আলমকে পুনর্বহাল নিয়ে গুঞ্জন, সরকারি সিদ্ধান্ত নেই

    June 28, 2026

    জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বৃদ্ধ বাবার মৃত্যু

    June 28, 2026

    Comments are closed.

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,100 Views

    শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ২ নিহত, দুইজনের পরিচয় শনাক্ত

    March 31, 2026980 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026951 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    সর্বশেষ

    ছাতকে গোবিন্দগঞ্জ অটোরিকশা-টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত

    By amarsylhetJune 28, 20260
    Uncategorized

    শত বছরের ইতিহাসে ভয়াবহতম বিপর্যয়: ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ১৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজার

    By amarsylhetJune 28, 20260
    বাংলাদেশ

    সিলেটের সাবেক ডিসি সারোয়ার আলমকে পুনর্বহাল নিয়ে গুঞ্জন, সরকারি সিদ্ধান্ত নেই

    By amarsylhetJune 28, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.