জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা: মৌলভীবাজারের জুড়ীতে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন নানা কর্মসূচি পালন করে।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া জুড়ী উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপী জুড়ী শিশু পার্কে আলোচনা সভা, র্যালি, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ক্বারী মাওলানা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লুৎফুর রহমান শাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল লতিফ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আফজাল হোসেন সাজু।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা তালামীযের প্রচার সম্পাদক এমরান হোসেন, আনজুমানে আল ইসলাহ জুড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সহিদ, সাধারণ সম্পাদক মুফতী সাইফুল ইসলাম জামাল, লতিফিয়া ক্বারী সোসাইটি জুড়ী উপজেলার সাধারণ সম্পাদক কাজী ময়নুল ইসলাম, জুড়ী উপজেলা তালামীযের সাবেক সভাপতি এম এ মকসুদ জুনেদ, পূর্বজুড়ী ইউনিয়ন আল ইসলাহর সভাপতি হাফিজ আব্দুল হাকিম, সাগরনাল ইউনিয়ন আল ইসলাহর সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খামিছ, জুড়ী উপজেলা তালামীযের সাবেক সহ-সভাপতি হাফিজ লুৎফুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক এম এ সামাদ পারভেজ। এছাড়া বক্তব্য দেন মাওলানা আইনুদ্দিন আলী ও মাওলানা সাইদুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, জুড়ী শহর আল ইসলাহর সভাপতি মাহবুব আলম আয়াজ, জুড়ী উপজেলা তালামীযের সাবেক সভাপতি এম কামরুল ইসলাম, শহর আল ইসলাহর সহ-সভাপতি জাবেল আহমদ, সহ-সাধারণ সম্পাদক হাফিজ জমির উদ্দিন, উপজেলা তালামীযের সাবেক সহ-সভাপতি বেলাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হোসাম উদ্দিন মাসু, উপজেলা আল ইসলাহর দায়িত্বশীল খুরশিদ আলম, জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা জামাদুল ইসলাম, সদর ইউনিয়ন তালামীযের সভাপতি মেহেদি হাসান, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিনসহ অনেকে।
সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল এসে শিশু পার্কে জড়ো হতে থাকে। দুপুর ২টায় আয়োজক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মুসল্লির অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিতে প্রিয়নবী হযরত মুহাম্মদ ﷺ-এর শানে রচিত বিভিন্ন কবিতার পঙ্ক্তি সম্বলিত নানা রঙের ফেস্টুন ও প্ল্যাকার্ড শোভা পায়। আশেকে রাসূলদের কণ্ঠে বিভিন্ন নাত ও প্রশংসাগীতিতে মুখরিত হয়ে ওঠে শহরের রাজপথ। ‘সালাম সালাম নবী সালাম সালাম’, ‘ত্বালায়াল বাদরু আলাইনা’, ‘মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম’, ‘বালাগাল উলা বি-কামালিহি’, ‘শামসুদ্দোহা আসসালাম’, ‘ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ’সহ বিভিন্ন নাতের সুমধুর সুরে শহরের আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জুড়ী শিশু পার্কে এসে শেষ হয়। পরে সেখানে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফিজ নজরুল ইসলাম খামিছ এবং দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল আজিজ লতিফি।
