Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    নড়াইলে হাম-রুবেলা প্রতিরোধে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

    April 20, 2026

    শ্রীমঙ্গলে শ্রমিক নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় স্বীকারোক্তি

    April 20, 2026

    শ্রীমঙ্গল–মৌলভীবাজারে হিন্দু ধর্মাবলম্বীদের চড়ক পূজা: ঐতিহ্য, ভক্তি ও লোকজ উৎসবের মিলনমেলা

    April 19, 2026
    Facebook X (Twitter) Instagram
    Monday, April 20
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»Uncategorized»রোজা এবং পূজাকে একই মুদ্রার এপিঠ-ওপিঠ বলায় আইনজীবীর বিরুদ্ধে মামলা
    Uncategorized

    রোজা এবং পূজাকে একই মুদ্রার এপিঠ-ওপিঠ বলায় আইনজীবীর বিরুদ্ধে মামলা

    amarsylhetBy amarsylhetDecember 8, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আমার সিলেট ডেস্ক: রোজা এবং পূজাকে একই মুদ্রার এপিঠ-ওপিঠ’ বলে মন্তব্য করায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুনামগঞ্জ – ২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
    রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে রিদওয়ান হোসেন রবিন নামের এক আইনজীবী মামলাটির আবেদন করেন।

    এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রাখেন।

    পরে সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) মামলার অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।

    এরই মধ্যে নিজের ফেসবুক পেইজে এই মামলায় প্রতিক্রিয়া জানিয়েছেন শিশির মনির।

    মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, সম্প্রতি ‘ডিএসএন’ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে শিশির মনির মন্তব্য করেন ‘রোজা এবং পূজা একই মুদ্রার এপিঠ ও ওপিঠ’।

    বাদীর অভিযোগ, তিনি রাজনৈতিক ফায়দা হাসিল করতে এবং ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের মুসলিম জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে এই বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।

    রোজাকে পূজার সঙ্গে তুলনা করা বা উদাহরণ হিসেবে ব্যবহার করা মুসলিম ধর্মাবলম্বীদের কাছে কখনোই গ্রহণযোগ্য নয়। এ ধরনের উক্তি সরাসরি ধর্মীয় বিশ্বাসে আঘাতের শামিল এবং তা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াস বলে মামলার আবেদনে উল্লেখ করেছেন বাদী।

    একইসাথে শিশির মনিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনও জানিয়েছেন বাদী।

    এরই মধ্যে নিজের ফেসবুক পেইজে এই মামলায় প্রতিক্রিয়া জানিয়েছেন শিশির মনির।

    মি. মনিরের নিজের আইনজীবী চেম্বার ল ল্যাবের প্যাডে এক বিবৃতিতে প্রতিক্রিয়া জানান তিনি।

    এতে বলা হয়েছে, মামলার বাদী ও সাক্ষীগণ ঢাকা আইনজীবী সমিতির সদস্য। প্রাথমিক তথ্যানুযায়ী তারা সকলেই একটি রাজনৈতিক দলের কর্মী।

    মি. মনির বিবৃতিতে লিখেছেন, মামলার বিষয়বস্তু পড়ে মনে হয়েছে যে, বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্যই আমার আইনজীবী বন্ধুগণ অতি উৎসাহী হয়ে এই কাজ করেছেন।

    উপযুক্ত আদালতে যথাসময়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথাও জানিয়েছেন মি. মনির। সুত্র-বিবিসি নিউজ বাংলা

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    হামের টিকা কার্ড: শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

    April 16, 2026

    শ্রীমঙ্গলে ছেলের হামলায় পিতা নিহত, ভাই গুরুতর আহত; ৩ ঘণ্টার মধ্যে ঘাতক গ্রেফতার

    April 15, 2026

    আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

    April 13, 2026
    Leave A Reply

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,061 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026935 Views

    শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, কয়েকজন গুরুতর আহত

    February 21, 2026818 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    সর্বশেষ

    নড়াইলে হাম-রুবেলা প্রতিরোধে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

    By amarsylhetApril 20, 20260
    আইন-শৃঙ্খলা

    শ্রীমঙ্গলে শ্রমিক নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় স্বীকারোক্তি

    By amarsylhetApril 20, 20260
    মৌলভীবাজার

    শ্রীমঙ্গল–মৌলভীবাজারে হিন্দু ধর্মাবলম্বীদের চড়ক পূজা: ঐতিহ্য, ভক্তি ও লোকজ উৎসবের মিলনমেলা

    By amarsylhetApril 19, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.