Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Subscribe on YouTube
    What's Hot

    জৈন্তাপুরে মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির ত্রি-বার্ষিক কমিটি গঠন

    April 17, 2026

    কানাইঘাটে পুলিশের অভিযানে ৫ আসামি গ্রেফতার

    April 17, 2026

    হামের টিকা কার্ড: শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

    April 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Friday, April 17
    Facebook X (Twitter) Instagram Pinterest Vimeo
    Amar Sylhet 24
    • প্রধান পাতা
    • সর্বশেষ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • বাণিজ্য
    • বিনোদন
    • খেলা
    • ভিডিও
    Subscribe
    Amar Sylhet 24
    Home»Uncategorized»শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত
    Uncategorized

    শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

    amarsylhetBy amarsylhetDecember 11, 2025No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): শ্রীমঙ্গলে বহুবর্ণের সাংস্কৃতিক মিলনমেলার প্রতীক আসন্ন হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার ১১ ডিসেম্বর সকাল ১১টায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ র‌্যালি আয়োজন করা হয়।

    হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, আমাদের এই আয়োজন শান্তি, সম্প্রীতি ও বহুবর্ণের সংস্কৃতির প্রতিচ্ছবি। বহুবর্ণের সাংস্কৃতিক মিলনমেলার প্রতীক এই হারমোনি ফেস্টিভ্যাল। তিনি আরও বলেন সবার অংশগ্রহণ ও সহযোগিতায় হারমোনি ফেস্টিভ্যালের মূল চেতনা ও সৌন্দর্য্য আরও উজ্জ্বল হয়ে ফুটে উঠবে।

    র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন, স্থানীয় বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন। শোভাযাত্রা জুড়ে ছিল ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, ব্যানার, ফেস্টিভ্যালের প্রচারণা এবং সম্প্রীতির বার্তা।

    উল্লেখ্য, পর্যটন শিল্পকে বিকশিত করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হতে যাচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ ২০২৫’। আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বর শ্রীমঙ্গল ফুলছড়া চা-বাগান মাঠে তিন দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়েছে। ২৬টি নৃ-জাতী গোষ্টির সংস্কৃতির এ মিলন মেলাকে সফল করার লক্ষ্যে অগ্রিম প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে।

    এই উৎসবে শ্রীমঙ্গল তথা বাংলাদেশের বিভিন্ন জাতিসত্তার সংস্কৃতি, নাচ, গান, পোশাক, ঐতিহ্য ও জীবনধারার এক মহামিলনমেলা উপস্থাপিত হবে। উৎসবকে ঘিরে শ্রীমঙ্গলে ইতিমধ্যে আনন্দ উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    amarsylhet
    • Website

    Related Posts

    হামের টিকা কার্ড: শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

    April 16, 2026

    শ্রীমঙ্গলে ছেলের হামলায় পিতা নিহত, ভাই গুরুতর আহত; ৩ ঘণ্টার মধ্যে ঘাতক গ্রেফতার

    April 15, 2026

    আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

    April 13, 2026
    Leave A Reply

    টপ পোষ্ট

    শ্রীমঙ্গলে আনান প্যাক থেকে মরদেহ উদ্ধার,মৃত্যুর কারণ রহস্যজনক

    January 23, 20261,054 Views

    শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে কুপিয়ে গুরুতর ভাবে আহত, সড়ক অবরোধ

    April 12, 2026928 Views

    শ্রীমঙ্গলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩, কয়েকজন গুরুতর আহত

    February 21, 2026812 Views
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    অন্যান্য
    সর্বশেষ

    জৈন্তাপুরে মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির ত্রি-বার্ষিক কমিটি গঠন

    By amarsylhetApril 17, 20260
    সর্বশেষ

    কানাইঘাটে পুলিশের অভিযানে ৫ আসামি গ্রেফতার

    By amarsylhetApril 17, 20260
    Uncategorized

    হামের টিকা কার্ড: শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

    By amarsylhetApril 16, 20260
    Facebook YouTube
    • ভিডিও
    • রাজনীতি
    • সর্বশেষ
    © 2026 amarsylhet24.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.