প্রবাস ডেস্ক,আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম (amarsylhet24.com): পবিত্র রমাদান উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৬ রমাদান (২৩ ফেব্রুয়ারি) সোমবার এ মাহফিলের আয়োজন করা হয়।
ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ ফারুক আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি আনসার মিয়ার সঞ্চালনায় জালালীয়া মসজিদ, কার্ডিফে আয়োজিত ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকের সেন্ট্রাল কমিটির এক্সিকিউটিভ মেম্বার কাউন্সিলর দিলওয়ার আলী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান শহীদুল্লাহ, শেখ মোহাম্মদ আনোয়ার, অর্গানাইজিং সেক্রেটারি মাওলানা আব্দুল মুক্তাদির এবং মেম্বারশিপ সেক্রেটারি ক্বারি মুজাম্মিল আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন কার্ডিফ ব্রাঞ্চের ভাইস প্রেসিডেন্ট জিলু মিয়া, সেক্রেটারি কামরুল ইসলাম বাবু, জয়েন্ট সেক্রেটারি হাফিজ জালাল উদ্দীন, ট্রেজারার বেলাল খান, অর্গানাইজিং সেক্রেটারি এমদাদ আলী, ওয়েলফেয়ার সেক্রেটারি ফয়েজ মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনায় বক্তারা রমাদানের তাৎপর্য তুলে ধরে প্রবাসে ধর্মীয় ও সামাজিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
