শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৬টি ট্রাক আটক করা হয়েছে।
২৪ এপ্রিল ২০২৬ তারিখ ভোর রাতে শ্রীমঙ্গল থানা এলাকার মির্জাপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে এসব ট্রাক আটক করা হয়। অভিযান চলাকালে অবৈধভাবে বালু পরিবহনের প্রমাণ পাওয়ায় ট্রাকগুলো জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ট্রাকগুলোর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তবে এর মালিকানা নিয়ে এখন পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি,অভিযান চলমান রয়েছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
