Author: amarsylhet

শিশুকে কোলে নিয়ে মায়ের আকুতি, উত্তেজনা ছড়াল এলাকায়; আটক ১, মামলা দায়ের ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামে গরু চুরির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়ে দুইটি বসতঘরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে সংঘটিত এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে জনমনে উদ্বেগ ও সমালোচনার সৃষ্টি হয়।চুরির অভিযোগ ঘিরে ক্ষোভের পটভূমিস্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ কুর্শি ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে গরু-ছাগলসহ গৃহপালিত প্রাণী চুরির ঘটনা বেড়ে যাওয়ায় গ্রামবাসীর মধ্যে অসন্তোষ জমছিল। এ পরিস্থিতিতে চুরি প্রতিরোধে স্থানীয়ভাবে একটি কমিটি গঠন করা হয় এবং কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে মুচলেকা…

Read More

কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): শ্রীমঙ্গলে দেশের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাগুরু, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধের সংগঠক, একসময়ের তুখোড় রাজনীতিবিদ, সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুরারিচাঁদ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান স্যারের সঙ্গে একান্ত আলাপচারিতায় সময় কাটান জেলার বিশিষ্ট লেখক, রাজনৈতিক বিশ্লেষক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আহমেদ সিরাজ। মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) বিকাল ৪টায় শ্রীমঙ্গল কলেজ রোডস্থ লেবু স্যার একাডেমিতে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে তারা দীর্ঘ সময় ধরে দেশের রাজনীতি, মুক্তিযুদ্ধের ইতিহাস, শিক্ষা ব্যবস্থা, সাহিত্যচর্চা এবং ব্যক্তিগত স্মৃতিচারণাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় গবেষক আহমেদ সিরাজ দেশের রাজনৈতিক ইতিহাস, মুক্তিযুদ্ধ গবেষণা এবং সাহিত্যচর্চা নিয়ে অধ্যাপক মুজিবুর…

Read More

এম এম সামছুল ইসলাম : পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটিতে ঈদের আনন্দ উপভোগে প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাতে নেমেছে পর্যটকদের ঢল। ঈদের দিন থেকে বুধবার (২৫ মার্চ) পর্যন্ত প্রায় অর্ধলক্ষাধিক পর্যটকের সমাগম ঘটেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।ইকোপার্কের ইজারাদার, স্থানীয় ব্যবসায়ী, বনবিভাগ ও পর্যটন পুলিশের কর্মকর্তাদের মতে, এবারের ঈদে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই পর্যটকরা নির্বিঘ্নে মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্কের সৌন্দর্য উপভোগ করেছেন। আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাধবকুণ্ড এলাকা।বুধবার সরেজমিনে দেখা যায়, ইকোপার্কের প্রধান ফটক থেকে শুরু করে জলপ্রপাত পর্যন্ত পুরো অভ্যন্তরীণ সড়কজুড়ে পর্যটকদের ভিড়। কেউ মূল জলপ্রপাতের দিকে ছুটছেন, আবার কেউ উপরের ঝর্ণা থেকে নেমে আসা…

Read More

এম এম সামছুল ইসলাম: মৌলভীবাজার জেলার জুড়ীতে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। বুধবার (২৫ মার্চ ) জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ বড়লেখা জুড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপি।উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, থানার ওসি মিনহাজ উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, বীরমুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল…

Read More

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চার বছরের এক শিশুর সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রাজু গড় (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।ঘটনার পর শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। কমলগঞ্জ #মৌলভীবাজার #ChildSafety #NewsUpdate

Read More

এম এম সামছুল ইসলাম: পবিত্র ঈদুল ফিতরের ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পর্যটন জেলা মৌলভীবাজারের বিভিন্ন দর্শনীয় স্থান। দেশের নানা প্রান্ত থেকে আগত পর্যটকদের পাশাপাশি স্থানীয় দর্শনার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।প্রতি বছর ঈদের ছুটিতে মৌলভীবাজারে দেশি-বিদেশি মিলিয়ে লাখো পর্যটকের সমাগম ঘটে। জেলার সাতটি উপজেলায় কৃত্রিম ও প্রাকৃতিক মিলিয়ে প্রায় শতাধিক পর্যটন কেন্দ্র রয়েছে। পরিবার-পরিজন নিয়ে এসব স্থানে ভিড় করছেন ভ্রমণপিপাসুরা। এছাড়া জেলায় প্রায় দুই শতাধিক রিসোর্ট রয়েছে, যার বেশিরভাগই শ্রীমঙ্গলে অবস্থিত। এসব রিসোর্ট ঘিরেও পর্যটকদের আগ্রহ কম নয়।সরেজমিনে ঘুরে দেখা যায়, জেলার প্রায় প্রতিটি পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড় লক্ষণীয়। কেউ ব্যক্তিগত গাড়িতে, আবার কেউ দলবেঁধে মোটরসাইকেলে…

Read More

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন, যাদের অনেকের শরীরে ছররা গুলির আঘাত রয়েছে। পুলিশের অভিযানে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে আটক করা হয়েছে।সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় শেখ বংশের নেতৃত্বে মাহবুবুর রহমান শেখ ও ইসরাইল শেখ এবং মোল্যা বংশের নেতৃত্বে খায়রুল মোল্যা রয়েছেন। ঈদের দিন মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়, যা রাতের দিকে দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে সংঘর্ষে রূপ নেয়।সংঘর্ষে মোল্যা বংশের…

Read More

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আইবু উর রহমান আকাশসহ মোট ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় থানা এলাকায় পরিচালিত অভিযানে শ্যামলী আবাসিক এলাকা (পৌরসভা), শ্রীমঙ্গলের বাসিন্দা আইবু উর রহমান আকাশকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে।এছাড়া, থানার বিভিন্ন এলাকায় অপরাধ দমনে পরিচালিত পৃথক অভিযানে আরও ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. জহিরুল ইসলাম মুন্না।

Read More

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী জায়ফরনগর ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়ন শাখার আমীর এডভোকেট শাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুস সাত্তারের পরিচালনায় ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. আজিম উদ্দিন, ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি সাইফুল ইসলাম, ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সাবেক সভাপতি তারেক আজিজ, সাবেক জেলা সভাপতি হাফিজ আলম হোসাইন, আইবিডব্লিউ জুড়ী উপজেলা সভাপতি মুজিবুর রহমান আজিজি, স্পেন প্রবাসী জামায়াত নেতা ইসলাম উদ্দীন পংকি,…

Read More

সালেহ আহমদ (স’লিপক): মানবিকতা, নেতৃত্ব এবং দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ১১ বছর বয়সী সর্বকনিষ্ঠ বৃটিশ-বাংলাদেশি লেখিকা জয়নাব চৌধুরী। নিজের লেখা বইয়ের বিক্রয়লব্ধ অর্থ সম্পূর্ণ গাজা ও ইয়েমেনের যুদ্ধবিধ্বস্ত ও অসহায় শিশুদের সহায়তায় দান করে তিনি প্রশংসিত হয়েছেন সর্বমহলে। সম্প্রতি লন্ডনের সিভিক অ্যাওয়ার্ডপ্রাপ্ত এই কিশোরী লেখিকা তার বই “My Journey Through Cayley Primary” বিক্রির সম্পূর্ণ অর্থ মোট পাঁচশত পাউন্ড গেল রমজানে হাউস অফ গিভিং নামক একটি মানবিক সংস্থার অধিনে গাজা ও ইয়েমেনের ক্ষুদার্থ ও অসহায় শিশুদের জন্য ট্রাকের মাধ্যমে খাদ্য সহায়তা জন্য দান করেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এই অনুদান প্রদান করে জয়নাব একদিকে যেমন উৎসবের আনন্দ ভাগ…

Read More